সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

parvez sazzad M লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ভালবেসে সখা

শিরোনামঃ ভালবেসে সখা            পারভেজ সাজ্জাদ   ভালবেসে সখা   চাই না পুরোটা নীল আকাশ ,পারো কি দিতে, তোমার আকাশে ঠাই , কথা দেয়া,কথা নেয়া,চাই না ওসব , শুধু বলি হাত বাড়ালেই যেন পাই , চাইনা সহায় ,তোমার কাছে, মুঠো মুঠো সুখ , পারো যদি ভাগ করে নিও, আমার কিছু দুখ । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । কিছু কথা বলবো আমি ,কিছুটা শুনব তোমার , কথায় কথায় হবে গান ,হবে রাত্রি ভোঁর, কত কথা তবু জমা রয়ে যাবে , শুধু দুজনার ।। সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । নাহয় জাললেনা প্রদীপ আমার জন্যে, তোমার কবিতায় আধার মুছে এনে দিও রুপালী চাঁদ,   আমার দক্ষিণ জানালায় । দিওনা সাত মণিহার,দামী উপহার   ,উৎসবে নাই বা গেলে নিয়ে, কাঁদতে দিও নীরব আলিঙ্গনে ,তোমার বুকে , আদরের আস্কারায় । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   ।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

আগুন জ্বালাবো মেঘে , হবে অগ্নি বর্ষণ

আগুন জ্বালাবো মেঘে , হবে অগ্নি বর্ষণ , বার বার , আবার , যতবার হবে মানবতার গন ধর্ষণ । নালিশ নিয়ে যাবনা জেতিসঙ্ঘের কাছে,করবোনা অশ্রুপাত , বনের সুন্দরির ডালে বাঁধবো আমার জামা ,জ্বালাবো মশাল , ছুঁড়ে দেব হানাদারের বারুদ গুদামে , প্রচণ্ড হবে বিস্ফোরণ । যে শিশু কিছু বুঝে ওঠার আগেই শহীদ হয়ে গেল তার কসম , যে কিশোরী নারী হয়ে পতিগৃহে যাওয়ার বদলে গেল মৃত্যুঘরে , যে পিতা মাতা ঘুমের ঘরে ঝলসে ছাই হয়ে গেল তাদের কসম , আগুন জ্বালাবো মেঘে , হবে অগ্নি বর্ষণ আগুন জ্বালাবো মেঘে , হবে অগ্নি বর্ষণ ।                              পারভেজ সাজ্জাদ এম [ গাজার শিশুদের জন্যে আমার অথর্ব কবিতা ] শিরোনাম কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

পারভেজ সাজ্জাদ এম এর to Rudra প্রতি রুদ্র

শিরোনাম  to Rudra প্রতি রুদ্র to Rudra প্রতি রুদ্র রুদ্র, কবিতা লেখার স্পর্ধা নেই, তাই একটা খোলা চিঠি লিখছি তোমায়, যেমন তুমি বলেছিলে ভালো আছি, ভালো থেক আকাশের ঠিকানায় চিঠি লিখ, বড়ো কষ্টে আছি, নিঃশ্বাসে কষ্ট হয়, অনুভূতি গুলো ভোঁতা হয়ে আসছে, বাংলাদেশে এখন সবাই খুব খারাপ আছে, দেশ তলে তলে ফাঁক হয়ে যাচ্ছে, মানুষ গুলো দলে দলে ভাগ হয়ে যাচ্ছে, বড়ো অস্থির সময়, তুমি কি ভালো আছো? আমরা খুব খারাপ আছি, পূর্ব পুরুষের ঋণের বোঝা, বাড়তি দামে বাড়তি ক্ষুধা, রাজনৈতিক ভাঁড়ামো, ডিজিটাল অত্যাচার, কি বলব মাঝে মাঝে মনে হয় জঙ্গলে চলে যাই, কিন্তু ওদের স্যাটেলাইট সেখানেও পৌঁছে গেছে, যেটুকু মানবিক বোধ এখনও বেঁচে আছে তাও খরচ হয়ে যাচ্ছে প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে । আজকাল আমাদের হাতে আর কিছু নেই, তোমার জামানায় মোবাইল ফোন ছিলনা, আইপ্যাড ছিলনা, হাতে কলম ছিল, চোখে ছিল জ্যোৎস্না, আঙ্গিনায় দু একটা জোনাকি, আকাশে ঘুড়ি, ভেন্টিলেটারে পাখীর বাসায় কিচির মিচির, এখন চড়ুই আসেনা আর, তোমার মতোই অভিমানে চলে গেছে হজমী ওয়ালা, লেইস ফিতা লেইস, লাটিম ওয়ালারাও...

ইচ্ছে পাখি

শিরোনাম  ইচ্ছে পাখি ইচ্ছে পাখি গতকাল রাতে ঘরে ফিরে দেখি, খাঁচা ভেঙ্গে উড়ে গেছে ইচ্ছে পাখি।  ইচ্ছে পাখি , ইচ্ছে পাখি , আমি এখন ইচ্ছে গুলো কোথায় রাখি !  হায়রে , ইচ্ছে পাখি, আমার সুখ আমার দুঃখ এখন কাকে বলি!  রেখেছিলাম পরম যতনে বেঁধে তাকে, ইচ্ছে গুলো করতে পুরন দিতাম কতো ঘুষ, তোরও ইচ্ছে আছে পাইনি কখনো হুঁশ, তাইতো চুপ করে চলে গেলি আমায় ফেলে, হায়রে , ইচ্ছে পাখি। দুনিয়া চষে পেয়েছিলাম তোকে তিব্বতের পাহাড়ে, করেনি কখনো নালিশ,কেন তবে দিলি আমায় ফাঁকি? হায়রে আমার ইচ্ছে পাখি ।  parvez sazzad M

স্পর্শ যদি

শিরোনাম:  স্পর্শ যদি   ................... কেউ যদি মালা দিত , যদি হাতে রাখত কোমল হাত , হঠাৎ পাল্টে যেত ঋতু , হঠাৎ মৃত পাখী ফিরে পেত প্রান , দুর্গম দীর্ঘ পথ হয়ে যেত মখমলে মসৃণ , সমাধান খুঁজে পেত জটিল অঙ্ক গুলো , আবার স্বপ্ন দেখত এই আঁখিপাত , কেউ যদি ছুঁয়ে দিত হৃদয় , নতুন শব্দের জন্ম হত বাংলা অভিধানে , কোকিল তার গান শুনিয়ে যেত এই নাগরিক জঙ্গলে , বৈশাখের প্রখর রোদ হয়ে যেত সহনীয় , কাঠ খোট্টা ভুগোলের ক্লাস হয়ে যেত মজার । যদি স্পর্শ করে দিত কেউ ভুল আনমনে, ফুটে উঠত শুকনো কলি, ফুল হয়ে , ময়ূর পেখম তুলত শুধু আমাকে দেখাবে বলে । উষ্ণ চুম্বন যদি পেতাম , শিল্পের রাজধানী হয়ে যেত নোংরা ঢাকা । nagorik kobial 23^01^2014