পচে যাওয়া সভ্যতা পচে যাওয়া সভ্যতা ………………………………. পুরনো ক্ষতটা আবারো জাগিয়ে সভ্যতা মাথা নুয়ে পড়ে বেগানা কুমারী মেয়ের মত জীর্ণতার প্রকোষ্ঠে মানবতার লাল-নীল বাতিগুলো সভ্যতার পদতলে পদদলিত হয়ে জবরদখল করে নেয় সমস্ত মনুষ্যত্ব অসভ্য পূজারী তবুও নিষিদ্ধ নারীর গল্পের আখ্যানে রাত-দিন মাতোয়ারা হয়ে থাকে। ক্ষমতাবান পুরুষ তুমি কতদিন ঘুমাবে , নারীর যৌবনের প্রতি আর কত অর্ঘ্য ঢেলে স্বমেহনে মিটাবে বিপুল ক্ষুধা, সভ্যতার পোশাক আরও কত লম্বা হলে অষ্টাদশী প্রেমিকা তোমার নির্ভয়ে কাছে আসবে রক্তচোষা বাদুরের মত কত রক্ত নিবে শুষে , সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা অনিয়ম , সভ্যতার নামে অসভ্যতা আধুনিক হওয়ার নামে আরও কত নগ্নতা দেখাবে তুমি। কচুরিপানার মত ভেসে যাবে তোমার এ অস্বাভাবিক সভ্যতা , ঝরে পড়বে অবক্ষয়ের ধুসর পোশাক ঝরা পাতার মত শুধু সময়ের অপেক্ষা ……………… । কবি ; মোকসেদুল ইসলাম
সব কবি , সব কবিতা