সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

শোক স্মৃতিচারণ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শোক স্মৃতিচারণ

শিরোনাম   শোক স্মৃতিচারণ শোক স্মৃতিচারণ কবি আজিম আকাশ (নন্দিত কথাশিল্পি-হুমায়ূন আহমেদ স্মরণে) কী আর হবে রাশি রাশি ব্লগে দু’চার পংক্তি গদ্য-পদ্যের রাশভারি করে? নাম না জানা কত-শত ই-বুক আর ভুরি ভুরি লিটলমেগ এর তড়িঘড়ি সয়লাব; পারবে কি সৃজনশীলতার মিথ্যে ক্যানভাসে আরেকটি হুমায়ূন সৃজন করতে? যে গেছে সে-তো ধারিত্রীর কোল জুড়ে- রেখে গেছে বুক ফাঁটা আর্তনাদ; সাহিত্যের শিল্পাকাশ, আচ্মকা শূন্যতায়- পাঠক হৃদয় আজ, এক সাগর বিষাদ। পৃথিবীর তাবৎ নিয়ম এমনই প্রিয়জন হারানোর মর্মাহত ব্যথায়, আজ আর ব্যথিত নয় ততটা; ঠিক যেমনটি ছিল এতকাল- শোকাহত মানুষের হদয়ে যতটা। দু’চার সপ্তাহ হাইলাইট করা- কান্নার ঢেউ তুলে নিমিষেই যায় থেমে, সময়ে-অসময়ে মিডিয়ার-  কত না কসরত চলে, ছকে বাঁধা সময়ের দায়বদ্ধতায়; তবুও গোটা দেশবাসীর কাছে শোকবার্তা পাঠাতে মিডিয়া- অশেষ ভূমিকা রাখে নির্দিদ্ধায়। তারপর আপন আপন যাপীত জীবন চলে চক্রাকারে স্ব-নিয়মে, যে গেছে, সে-তো চলে গেছে- পৃথিবী থেকে চির লীন হয়ে; হয়তো পড়বে মনে তাকে, আবার- তার রচিত কোন গ্রন্থের পৃষ্ঠার ভাঁজে ভাঁজে কিংবা বছর ঘুরে কোন এক শোক স্মৃতিচারণে।   কমেন্ট করতে ভুলবেন ন...