সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

m.parvez sazzad লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Woh Kagaz Ki Kashti Wo Barish Ka Pani Lyric translation in Bengali অনুবাদ

শিরোনাম ;   Woh Kagaz Ki Kashti Wo Barish Ka Pani Lyrics from Aaj অনুবাদ ; সাজ্জাদ পারভেজ এই ধন নিয়ে নাও এই ক্ষমতাও নিয়ে নাও , নিয়ে যেতে পারো এই যৌবন আমার যদি চাও ছিনি, শুধু ফিরিয়ে দাও সেই কাগজের নৌকো, সেই বরষার পানি । পাড়ার পুরনো ঐতিহ্য নানীর মুখের রুপকথা, সেই রুপকথার পরিদের দেশ , সেই বয়সী চেহারায় যুগের রেখাময় ছাপ । চাইলেও যা ভুলতে পারেনা কেউ, সেই ছোট ছোট রাতের বড়ো বড়ো কাহিনী । কড়া রোদে ঘর থেকে না বেরুনো , সেই পাখীদের কলরব , প্রজাপতির ঘর , সেই পুতুলের বিয়ে নিয়ে খামোখা ঝগড়া , সেই দোলনা থেকে পড়ে যাওয়া ,ফের উঠে দাঁড়ানো , সেই বুনো গাছের কোমল কাঁটা , সেই পড়ে থাকা ভাঙা কাঁচের চুড়ি খানি, সেই কাগজের নৌকো ,সেই বরষার পানি । কখনো বালির ঘর বানানো ,বানিয়ে ভেঙে দেয়া, সেই ঋতু বদলের ছবি আমার , সেই নতুন খেলনার আব্দার আমার , না ছিল দুনিয়ার চিন্তা , না সম্পর্কের টানা পোড়েন , কি সুন্দরই না ছিল সেই জীবন আমার জানি, সেই কাগজের নৌকো , সেই বরষার পানি । 

সূর্য হয়ে উঠতে -parvez sazzad

শিরোনা ম

surjo hoye uthte/সূর্য হয়ে উঠতে

শিরোনাম :  সূর্য হয়ে উঠতে কোনও একদিন সূর্য হয়ে উঠবো বলে , ৩৬ বছর সলতের নিভু নিভু আগুন বাঁচিয়ে রেখেছি । কোনও একদিন সূর্য হয়ে উঠবো বলে, অপমান ,অপবাদ সহ্য করেছি এতোগুলো বছর । নাম ঠিকানাহীন মানুষের সমুদ্রে ডুবুরীর মতো গোপনে , বঞ্চনা আর ধিক্কার ভুল নামে ডাকা সহ্য করেছি , প্রানপ্রিয় মানুষগুলোর মুখের দিকে ভালো করে চাইনি । তোমাদের পদাঘাতে ভুল ভেঙ্গে গেল আজ , বুঝিবা সম্বিত ফিরে পেল বেহুঁশ মাতাল কোনও । একদিন সূর্য হয়ে উঠবো বলে আর সাধনায় মগ্ন থাকবনা , তোমাদের কাছে দাবী নিয়ে আর কোনও দিন মুখোমুখি হবনা , আমি কবর খানায় মৃত সঙ্গীর সাথে ফসফরাসের রহস্যময় আলো হয়ে যাবো ।   কোনও দিন আমার কবরের পাশ দিয়ে যাবার সময় , ভয়ে নিজেকে গুঁটিয়ে নিওনা , ভূত আমি হবনা , অদ্ভুত সেই ফসফরাসের আলেয়ায় তুমি প্রেম বিরহ খুঁজে পাবে , বিদ্রোহ ,ক্ষোভ ,প্রতীবাদ খুঁজে পাবে , কবির মৃত্যু হতে পারে ,কবিতার না । pasa/112014