সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

স্পর্শ যদি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

স্পর্শ যদি

শিরোনাম:  স্পর্শ যদি   ................... কেউ যদি মালা দিত , যদি হাতে রাখত কোমল হাত , হঠাৎ পাল্টে যেত ঋতু , হঠাৎ মৃত পাখী ফিরে পেত প্রান , দুর্গম দীর্ঘ পথ হয়ে যেত মখমলে মসৃণ , সমাধান খুঁজে পেত জটিল অঙ্ক গুলো , আবার স্বপ্ন দেখত এই আঁখিপাত , কেউ যদি ছুঁয়ে দিত হৃদয় , নতুন শব্দের জন্ম হত বাংলা অভিধানে , কোকিল তার গান শুনিয়ে যেত এই নাগরিক জঙ্গলে , বৈশাখের প্রখর রোদ হয়ে যেত সহনীয় , কাঠ খোট্টা ভুগোলের ক্লাস হয়ে যেত মজার । যদি স্পর্শ করে দিত কেউ ভুল আনমনে, ফুটে উঠত শুকনো কলি, ফুল হয়ে , ময়ূর পেখম তুলত শুধু আমাকে দেখাবে বলে । উষ্ণ চুম্বন যদি পেতাম , শিল্পের রাজধানী হয়ে যেত নোংরা ঢাকা । nagorik kobial 23^01^2014