সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

nagorik kobial লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আরশি ১

আরশি ১ শিরোনাম - আরশি ১ কবি - নাগরিক কবিয়াল NK যুদ্ধ করো , জ্বিহাদ করো ,অসহায় মানুষ মারো ,  তোমার ভিতর যে তুমি থাকে তার সাথে কি পারো ? একবার তাকিয়ে দেখ অন্তর চক্ষু মেলে , আসল শত্রু তোমার ভেতর করছে বসবাস । [কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স] 

তুমিও কি

শিরোনাম তুমিও কি তুমিও কি কবি - নাগরিক কবিয়াল NK মনিষীর চোখের গভিরে লোভ দেখেছি , সর্বহারা নেতার দেখেছি পকেটে মোটা মানিব্যাগ। অসহায় ভিখিরিনীর বিলাশি প্রহর , সামান্য কেরানীর পাঁচতলা বাস ভবন । সমাজ সেবকের প্রকাশ্য লুট পাট  , রক্ষক বাহিনীর ভক্ষক চেহারা , তুমিও কি গোপনে পোষ কোন অন্য কোনও চেহারা ? তুমিও কি ?   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

পুরুষের দাবী আদায়ের এজেন্ডা নেই , আছে কিছু দীর্ঘশ্বাস

শিরোনাম   :  পুরুষের  দাবী আদায়ের এজেন্ডা নেই , আছে কিছু দীর্ঘশ্বাস কবি ; নাগরিক কবিয়াল NK তোমার অশ্রু বিলাপে অপচয়ের জন্যে নয়, জানি , ভেঙ্গে পড়া চলবে না,বয়স্ক পুরুষের চোখে অশ্রু মানায় না , জানি , হতে হবে কর্মে বীর, ধর্মে  ধীর আর সংকটে স্থির , জানি, জানি পাথর আচ্ছাদনে অটল অবিচল হৃদয় যার, সেই সঠিক পুরুষ ,   প্রতিদিন পাহাড় খুদে কুড়োলে জঙ্গল চিঁরে,  কোদালে জমি খুঁড়ে ফসল ফলিয়ে মাঠ থেকে গরু তাড়িয়ে ফিরে পরিবারের নালিশ অনুযোগ, রাতের বিছানায় শরীর নিঙড়ানো পৌরুষের পরিক্ষায় বসা , তারপর পরিবার প্রধান সুলভ ইন্দ্রিয় সচেতন রেখে কিছু ক্ষণের অচেতনতা , এ সবি পুরুষের কাছে পৃথিবীর বহাল কৃত পরম দায়িত্ব, জানি , কিন্তু ক্লান্ত আমার চরন যখন এলোমেলো হয়ে আসে, পেশী যখন প্রবিবাদ জানায়, অনেক জমানো অশ্রু যখন চোখের কোল বেয়ে অজান্তে ঝরে পড়ে দু এক ফোঁটা, ছেলেবেলার মুক্ত ঘুড়ীর মতো জীবন মনে পড়ে যায় বুকটা হাহা করে ওঠে, চলার পথে যদি কোন বন্ধুর প্রিয় মুখ হঠাৎ উদয় হয় , তখন বড্ড ইচ্ছে হয় চলে যাই ওর সাথে কথা বলি অনন্ত কাল , কিন্তু উভয়ের সামাজিক পুরুষ জ...

স্পর্শ যদি

শিরোনাম:  স্পর্শ যদি   ................... কেউ যদি মালা দিত , যদি হাতে রাখত কোমল হাত , হঠাৎ পাল্টে যেত ঋতু , হঠাৎ মৃত পাখী ফিরে পেত প্রান , দুর্গম দীর্ঘ পথ হয়ে যেত মখমলে মসৃণ , সমাধান খুঁজে পেত জটিল অঙ্ক গুলো , আবার স্বপ্ন দেখত এই আঁখিপাত , কেউ যদি ছুঁয়ে দিত হৃদয় , নতুন শব্দের জন্ম হত বাংলা অভিধানে , কোকিল তার গান শুনিয়ে যেত এই নাগরিক জঙ্গলে , বৈশাখের প্রখর রোদ হয়ে যেত সহনীয় , কাঠ খোট্টা ভুগোলের ক্লাস হয়ে যেত মজার । যদি স্পর্শ করে দিত কেউ ভুল আনমনে, ফুটে উঠত শুকনো কলি, ফুল হয়ে , ময়ূর পেখম তুলত শুধু আমাকে দেখাবে বলে । উষ্ণ চুম্বন যদি পেতাম , শিল্পের রাজধানী হয়ে যেত নোংরা ঢাকা । nagorik kobial 23^01^2014