চাঁদের হাসি শিরোনাম চাঁদের হাসি কবি ঃ আজিম হোসেন আকাশ আমার ঘরে চাঁদের হাসি সোনামণির মুখে; হীরের দ্যুতির মত আলো ছড়ায় মহা সুখে। কে বলেছে সুখ নাই-রে এই ধরাতে হায়; অবুঝ শিশুর ঐ আদলে দু:খ নিরুপায়। অধিক সুখের মোহে যারা সদাই থাকে অন্ধ; তাদের তরে সুখ আসে না সুখের দুয়ার বন্ধ। অল্পতে খুব তুষ্ট যারা তারাই বেশী সুখী হয়; চাঁদের মত হাসি দিয়ে দু:খটাকে করো জয়। (উৎসর্গ- আমার সোনামণিদের) কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
সব কবি , সব কবিতা