সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

শাহরুখ কবীর লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

তুমি আসবে

তুমি আসবে শিরোনাম -  তুমি আসবে কবি - শাহরুখ কবীর দূর- বহুদূর হ্রদের উপর দিয়ে উড়ে আসা  নীল প্রজাপতিটা তার রঙ- বেরঙের ডানায় করে বয়ে এসেছিল সুখবর- তুমি আসবে । তারপর ! তারপর তুমি আসবে- আসবে করে কেটে গেছে কত ফাল্গুন, কত  বসন্ত; তবুও মিললোনা তোমার দেখা। আজ দ্যাখো- রক্ত পলাশটা সব রক্ত ঝরিয়ে রিক্ত- শুন্য; এখন সাদা ফুল ঝরে ওটায় । কত শীত পার হয়ে বসন্ত এল- বৃক্ষসব নতুন পোশাক বানিয়ে রেখেছে সেই কবে! পরা কিছুই হলনা তাদের । বরষার কান্নাগুলো সব জমে আছে হিমালয়ের চূড়ায় পাহাড়ের সাথে তাদের প্রেম বুঝি এ জীবনে আর হলোনা ! নীলাম্বরীটার গর্জনে এখন নেই সফেদ ফেনা- সেখানে আজ শুধুই ধু-ধু লবন ! সাদা লবণগুলো নীল জল শুষে হারিয়েছে তাদের স্ববর্ণ । আর আমি- এইত চলে যাচ্ছে দিব্যি ! বহুদিনের আকাটা দাঁড়ি- গোঁফে পয়সা বেঁচে যাচ্ছে বেশ। বাঁচানো পয়সায় নিকোটিনের মজা লুটছি চরম আহ্লাদ- হর্ষে । তবে খানিকটা দুঃখ কি জানো- কার্বন প্রলেপ জমে তোমার আগমনী চিরকুটটা কালচে- মলিন হয়ে গেছে অর্ধেকখানা। তবে পাঠাও না আ’রেকটি নতুন গান- পাখির কবিতা, বেঁচে থাকি আরও কিছু আশায়- তুমি আসবে... তুমি আসবে... তুমি আসবে...   কমেন...