জন্মদাতা শিরোনাম - জন্মদাতা কবি - আজিম আকাশ ভব মাঝে তব ললিত কায়া সৃজিলেন সযতনে সৃষ্ট্রার ইশারায় যিনি; সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদার আসনে অধিষ্ঠিত সেইতো জন্মদাতা তিনি। জন্মদানেই যিনি করেননি তাঁর সকল দায়িত্বের নিষ্ফল সমাপণ; কত কষ্ট-কত গঞ্জনা আর লাঞ্ছনা সয়ে করেন নিয়তির কাছে আত্নসমর্পণ। ভোগ-বিলাস ভুলে, সন্তানের তরে জীবন যুদ্ধে করেন সংগ্রাম আমরণ; তব মুখে ফুটাতে একটু চাঁদের হাসি দু:খকে করেন তিনি সাদরে বরণ। শতবার জীবন যুঝায় লিপ্ত হয় তিনি সন্তানের শির উচু রাখার প্রত্যয়ে; শীর্ণ কায়ায় নির্বিকারে নিঃশেষ হয়ে তবুও স্বপ্ন বাঁধে নির্ভেজাল নির্ভয়ে। পৃথিবীর আয়ুতে তিনি বার বার বেঁচে থেকেও যেন জীবন্মৃত শ্মশাণ; তবু সন্তানের কাছে বিম্বিসার এই ধরার বুকে পায় না ততটুকু সন্মান। এসো মোরা তবে হাতে হাত রেখে- কাঁধে কাঁধ মিলিয়ে করি সতত পণ; পিতার প্রতি সন্তানের অধিকার- নির্দ্ধিধায় করবো প্রতিষ্ঠা অনুক্ষণ। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
সব কবি , সব কবিতা