শিরোনাম উষা উষা সুমন কুমার সাহু বহুদিন পর আজ মিশেছে কলম সাদা নির্জীব কাগজে সজীব সতেজ মন উধাও চোখের ঘুম -জেগে রোই তন্দ্রা আচ্ছন্নে নির্মম শানিত কলমের ধার কেটে চলে বুলি খাতার 'পরে ওই বুঝি ভোর হলো ওই বুঝি উঠলো রবি -মন পড়ে রয় জানালার ধারে রাতের এই অন্ধকারে মোমবাতি গলে চলেছে ধীরে ধীরে নিঃশব্দে ভোরের আলো ওঠার আগে যদি যায় নিভে -কলমের নিপিড়ন যাবে বুঝি থেমে মনের এই দ্বন্দ খেলা কলমের ছুটে চলা একদিন যাবে থেমে হয়তো সেদিন ঘুমিয়ে যাবো মিলিযে যাবো অথৈ জলে -চোখের বালি মিশে I কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
সব কবি , সব কবিতা