ভালবাসতাম শিরোনাম ভালবাসতাম আলেকজান্ডার পুশকিন তোমাকে ভালবাসতাম , বোধকরি এখনো বাসি সে দীপশিখাটি নিভেনি আজো , অবশ্য এটা আমার ভেতর এখন এতো শান্তভাবে জ্বলছে যে তোমার বিব্রত বোধ করার কোনো কারণ নেই নীরবে প্রতিদানহীনভাবে তোমাকে চেয়েছিলাম খুব ঈর্ষা হতো কখনো , কখনো শরমিন্দা ঈশ্বর যেন তোমাকে এমন একজন মিলিয়ে দেন যে তোমাকে ভালবাসবে ঠিক আমারই মতো সন্তর্পণে ও বিশ্বস্ততায়। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
সব কবি , সব কবিতা