bangla kobita ভেজাল শিরোনাম ভেজাল কবি আজিম হোসেন আকাশ বাংলাদেশের ভেজাল খবর শুনেন দিয়া মন, ভেজাল ছাড়া নেইতো কিছু বলেন গুণীজন। পটল-পেঁপে, বেগুন-শশা ভেজাল সব তরকারী, বাঁচতে হলে খেতে হবে জানি এসব দরকারী। গোসাই বাবুর গরুর দুধে মেশায় বেজায় পানি, গরুর গোশে মহিষ মেশায় আমরা সেটা জানি। মতি মিয়ার মন্ডা-মিঠাই আটা-ময়দায় ভরপুর, ভেজাল ছাড়া খেতে হলে যেতে হবে অচিনপুর। আবুল মিয়ার আঙুর-আপেল দেখতে বেশ তরতাজা, মালটা-কলা, বাঙগি-পেঁপে লাগে খেতে বেশ মজা। হাটে ভেজাল ঘাটে ভেজাল ভেজাল সারা দুনিয়া, এসো মোরা ভেজাল ঠেকাই জারি করি হুলিয়া। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
সব কবি , সব কবিতা