সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

parvez sazzad লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ইচ্ছে পাখি

শিরোনাম  ইচ্ছে পাখি ইচ্ছে পাখি গতকাল রাতে ঘরে ফিরে দেখি, খাঁচা ভেঙ্গে উড়ে গেছে ইচ্ছে পাখি।  ইচ্ছে পাখি , ইচ্ছে পাখি , আমি এখন ইচ্ছে গুলো কোথায় রাখি !  হায়রে , ইচ্ছে পাখি, আমার সুখ আমার দুঃখ এখন কাকে বলি!  রেখেছিলাম পরম যতনে বেঁধে তাকে, ইচ্ছে গুলো করতে পুরন দিতাম কতো ঘুষ, তোরও ইচ্ছে আছে পাইনি কখনো হুঁশ, তাইতো চুপ করে চলে গেলি আমায় ফেলে, হায়রে , ইচ্ছে পাখি। দুনিয়া চষে পেয়েছিলাম তোকে তিব্বতের পাহাড়ে, করেনি কখনো নালিশ,কেন তবে দিলি আমায় ফাঁকি? হায়রে আমার ইচ্ছে পাখি ।  parvez sazzad M

সূর্য হয়ে উঠতে -parvez sazzad

শিরোনা ম

surjo hoye uthte/সূর্য হয়ে উঠতে

শিরোনাম :  সূর্য হয়ে উঠতে কোনও একদিন সূর্য হয়ে উঠবো বলে , ৩৬ বছর সলতের নিভু নিভু আগুন বাঁচিয়ে রেখেছি । কোনও একদিন সূর্য হয়ে উঠবো বলে, অপমান ,অপবাদ সহ্য করেছি এতোগুলো বছর । নাম ঠিকানাহীন মানুষের সমুদ্রে ডুবুরীর মতো গোপনে , বঞ্চনা আর ধিক্কার ভুল নামে ডাকা সহ্য করেছি , প্রানপ্রিয় মানুষগুলোর মুখের দিকে ভালো করে চাইনি । তোমাদের পদাঘাতে ভুল ভেঙ্গে গেল আজ , বুঝিবা সম্বিত ফিরে পেল বেহুঁশ মাতাল কোনও । একদিন সূর্য হয়ে উঠবো বলে আর সাধনায় মগ্ন থাকবনা , তোমাদের কাছে দাবী নিয়ে আর কোনও দিন মুখোমুখি হবনা , আমি কবর খানায় মৃত সঙ্গীর সাথে ফসফরাসের রহস্যময় আলো হয়ে যাবো ।   কোনও দিন আমার কবরের পাশ দিয়ে যাবার সময় , ভয়ে নিজেকে গুঁটিয়ে নিওনা , ভূত আমি হবনা , অদ্ভুত সেই ফসফরাসের আলেয়ায় তুমি প্রেম বিরহ খুঁজে পাবে , বিদ্রোহ ,ক্ষোভ ,প্রতীবাদ খুঁজে পাবে , কবির মৃত্যু হতে পারে ,কবিতার না । pasa/112014