সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আজিম আকাশ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতারা মৃতপ্রায়

কবিতারা মৃতপ্রায় শিরোনাম   কবিতারা মৃতপ্রায় আজিম আকাশ বড় হতাশায় মানবজমিন কেঁপে উঠে সমকালীন কবিতার অদৃশ্য ভূমিকম্পে, এক আকাশ কালো মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে আজ কবিতার পাঠক। উৎফুল্ল হৃদয়ে, নূতন কাব্যের ঘ্রাণে- পৃষ্ঠার ভাঁজে ভাঁজে, আজ আর কেউ খুঁজে না কোন কাঙ্খিত কবিতা। ডিজিটাল প্রযুক্তির অনলাইন ফ্রি সংস্করণ তথা বহুমাত্রিক টাইমপাস বিনোদনের- যাঁতাকলে, কেবলই পিষ্ট হতে চলেছে প্রিন্ট মিডিয়ার সাবেক পাঠকবৃন্দ। তবে কী এভাবেই পিষ্ট হতে হতে নিঃশেষে বিভাজ্য হবে অবশেষে? তিল তিল করে হৃদয়ভূমে সঞ্চিত সাহিত্যের প্রতি নিগূঢ় ভালোবাসায়- তবে কী আজ শুধু অবমাননাই প্রাপ্য? মিথ্যে সৃজনশীলতার ক্যানভাসে জেগে ওঠা অজস্র  প্রকাশনাগুলো, আজ আর মননে সৃজন করে না- নজরুল কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর। ডিজিটাল ফরমূলার রমরমা ধ্যাঁচে প্রকাশনাগুলো আজ ব্যতিব্যস্ত- বইমেলা কেন্দ্রিক বাণিজ্যিক মোহে। বছরজুড়ে আজ আর হয় না তেমন তরুণ কবির নতুন নতুন কাব্যের- কোন তেজোদীপ্ত মোড়ক উন্মোচন, কেবলমাত্র একুশ এলেই প্রকাশনাগুলোর হাকডাক দিয়ে কসরত চলে বই প্রকাশের, হরহামেশাই সূক্ষাতিসূক্ষ যাচাই-বাছাইহীন ভুরি...

সাধ জেগেছে

শিরোনাম       সাধ জেগেছে সাধ জেগেছে                                         আজিম আকাশ আমার বড় সাধ জেগেছে দীঘির জলে ভাসতে; জোছনা রাতে ঐ আকাশে চাঁদের মত হাসতে। আমার বড় সাধ জেগেছে ঘুড়ির মত উড়তে; হাজার রঙের স্বপ্ন নিয়ে হাওয়ার বেগে ঘুরতে। আমার বড় সাধ জেগেছে মেঘের ভেলায় চড়তে; দীন-দু:খীদের নিয়ে একটি তরুণ সমাজ গড়তে। আমার বড় সাধ জেগেছে কিশোর বেলায় ফিরতে; কাঁচা হাতের কাঁচা ছোঁয়ায় কিশোর কাব্য লিখতে।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

বড় প্রয়োজন

শিরোনাম   বড় প্রয়োজন                   আজিম আকাশ (কাজী নজরুল ইসলাম পরম শ্রদ্ধেয়) এখন বড় প্রয়োজন বিদ্রোহী কবির সেই আগুন ঝরা শাণিত বাণী, চারিদিকে দিকবিদিক ঘোর অন্ধকার আঁধারের আবর্তেই সকলের পথ চলা, চলছে দুর্বার-দুর্দম-অপ্রতিরোধ্য গতিতে প্রভাত-দুপুর-সান্ধ্য কিংবা নিস্তব্ধ নিশিতে। কার হস্তে আছে গোটা দেশ আলোকিত করার সঠিক আলোর সুবর্ণ বর্তিকা, কে করবে ঘোর অন্ধকার থেকে জাতির কলঙ্ক লেপনের ঋজু পথ উন্মোচন; তাই বার বার কেন যেন মনে হয় তোমাকেই জাতির বড় প্রয়েয়োজন। কত দু:খ-যাতনা, কত গঞ্জনা সয়েছ তুমি জাতির তরে-কবিতার তরে, দারিদ্রের সাথে করেছ আপোসহীন যুঝি সত্যকে চির প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয়ে; অনাচার ব্যধি সমাজ থেকে নির্মূলের তরে অবরুদ্ধ ছিলে কারাগারে সৌষ্ঠবে-নির্ভয়ে। জাতির বিবেক আজ মাথা ঠুকে মরে ডিজিটাল ছোঁয়ায় প্রযুক্তির দেয়ালে, সভ্যতার ক্রমবিবর্তনে শিল্পের আকাশ জুড়ে আজ অগণিত নক্ষত্র তথা কলম সৈনিক, তবু মম হৃদয় যাচে হাজার সৈনিকের ভিড়ে একটি ক্ষুরধার সৈনিকের নিষ্কন্টক সাদর উপস্থিতি; যা বদলে দিতে পারে রুগ্ন জাতির গোটা পরিস্থি...

দ্রব্যসামগ্রী

শিরোনাম -  দ্রব্যসামগ্রী দ্রব্যসামগ্রী কবি - আজিম আকাশ ধেই ধেই করে বেড়েই চলেছে নিত্য দ্রব্য সামগ্রীর মূল্য; পৃথিবীর কোন কালেই, কোন পরিস্থিতিতেই, ছিল না এরূপ সমতুল্য। তবে কি ভেবে নেব তা ইতিহাসের পাতায় রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা, দুর্নীতির তালিকায়- কতবার যে রেকর্ড গড়েছে, তা বিশ্বের কাছে- আজ আর নয় কোন নুতন বারতা। দিন যায় রাত আসে প্রকৃতির নিয়মে সময়ের বিবর্তনে বদলায় রাজনীতির- নীতিনির্ধারক তথা দৃশ্যপট; দিন বদলের পালায় হয় না তৃনমূলদের ভাগ্যের কোন আসু পরিবর্তন, খুলে না রাজনীতির জটিল জট। রাজ্যের যত রত্নরাজি সঞ্চিত হয় রাজার রাজ প্রাসাদের ভান্ডারে, ক্ষুধার রাজ্যে দীন-দু:খিনী ক্ষুধার তরে ধর্না দেয়- ধনীদের রাজ প্রাসাদের দ্বারে দ্বারে। পঁচাশি হাজার গ্রাম-বাংলার- আপামর জনতার চোখে-মুখে আজ কেন হাহাকার, শত আশায় বুক বেঁধে তুব নেই কেন প্রতিকার।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স