সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

প্রেমের প্রাচীর লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রেমের প্রাচীর

প্রেমের প্রাচীর শিরোনাম  - প্রেমের প্রাচীর কবি -  ডা: প্রবীর আচার্য্য নয়ন কথার প্রাচীর গড়ে নিজেকে রেখেছ ঘিরে,  বাঁধা পেয়ে বারে বারে ব্যথা নিয়ে গেছি ফিরে, ভাবনি কখনো হায় যদি সে হারিয়ে যায় ,   তবুও তোমারে প্রায় বাঁধিবে যে ও প্রাচীরে, শ্বাসরূদ্ধ কারাগারে নীরবে গোপনে ধীর।  সুকঠিন এ প্রাচীর ঘটায় যে ব্যবধান,  কি করে ভেদিবে তারে বন্ধুর শুভগান,  বাঁধা পেয়ে ধীরে ধীরে শুভক্ষণ যাবে ফিরে,  তখন তোমার হবে এ ঘুমের অবসান ।  ফিরিলে চেতনা তুমি দেখিবে বিরান ভূমি,  আসিবে না কেউ কাছে ও রাঙা চরণ চুমি,  নিঃস্ব একাকী যামী এধার ওধারে ভ্রমি,  ক্লান্ত শ্রান্ত হয়ে রবে ম্রিয়মান।  তখন নতুন বেশে দাঁড়াব তোমার পাশে, বাড়াব এ হাত হেসে হবো মহীয়া্‌  বুঝিবে না এই তো সে এসেছে নতুন বেশে, অশেষ ভালোবেসে তোমারই হবো গো শেষে ।  বাঁধিব বাহুর পাশে চুমিব নয়ন, হাসিবে চন্দ্র তারা , হাসিবে গগন ,  প্রেমের প্রাচীর হবে বেঁধে মনে মন ।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স