কিছু আলো কিছু আঁধার শিরোনাম কিছু আলো কিছু আঁধার কবি আজিম হোসেন আকাশ কিছু আলো-কিছু আঁধার তোমার আমার হবে দেখা- হয়তো বা আবার। কিছু কথা-কিছু কবিতা থাক না চিরকাল হৃদয়ে গাঁথা, কিছু সংকীর্ণতা কিছু নীরবতা যেন ভাষাহীন কোন কবিতা। কিছু সুখ-কিছু দুঃখ ক্রমান্বয়ে মানুষের জীবনে আসে; এরই মাঝে স্বপ্নময়তায় মানুষ কখনো বা কাউকে ভালবাসে। কিছু আবেগ-কিছু অনুভূতি চায় স্বপ্নকে আজীবন জয় করতে, তাইতো মানুষ শত দুঃখকে বরণ করে, চায় আমরণ জীবন গড়তে। কিছু হাসি-কিছু কান্না ক্রমাগতভাবে মানুষের জীবনে শতবার দোলা দিয়ে যায়; তাই শত বাঁধার প্রাচীর পেরিয়ে নারীর বাহুডোরে দুঃখ হারায়। কিছু মান-কিছু অভিমান প্রত্যেকের জীবনে চলে নদীর মতই প্রবাহমান; এরি মাঝে সংশোধিত মনে ভালবাসার মধুর স্মৃতিচারণে, করে কল্পনায় তাজমহল নির্মাণ। কিছু হিংসা-কিছু বিদ্বেষ করে তুলে জীবনকে গতিহীন; তাইতো আবেগ তাড়িত হয়ে কখনো বা হয় মানুষ প্রেমহীন। কিছু রোদ-কিছু বৃষ্টি প্রকৃতির নিয়মেই আসে ক্রমাগত; তাই অর্থহীনতার অজুহাতে কারো বা জীবন ভালবাসার কাছে পরাভূত। কিছু নিয়ম-কিছু অনিয়ম চলে রাজনৈতিক গতিধারায় আজীবন; তাই ক্ষমতার মোহে অন্ধ হয়ে কেউ করে পকেট কিংবা পেটন...
সব কবি , সব কবিতা