অন্তকালে অন্তশয্যা শিরোনাম অন্তকালে অন্তশয্যা কবি - আজিম হোসেন আকাশ আমার অন্তকালে অন্তশয্যা দিও তোমরা বিছিয়ে; চার বেহারায় উঠব আমি দিও আতর খুশবো ছিটিয়ে। অন্তযাত্রায় ফেল না আর মিছে শুধু নোনাজল; আসব না আর ফিরে কভু বৃথাই যাবে আঁখিজল। অন্তসাজে যাবো আমি সাদা কাফন জড়িয়ে; অশ্র মুছে দাওগো বিদায় অন্তর্দহন নিভিয়ে। অন্তদর্শন দেখবে তোমরা শোকাহত হৃদয়ে; দেখবে না আর আমায় কভু দুই দিনের এই ভুবনে। অন্ত নিদ্রায় নিদ্রা যাব অন্ধকার এক কুটিরে; কেউ রবে না এই ধরাতে সময় যখন ফুরাবে। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
সব কবি , সব কবিতা