শিরোনাম - দ্রব্যসামগ্রী দ্রব্যসামগ্রী কবি - আজিম আকাশ ধেই ধেই করে বেড়েই চলেছে নিত্য দ্রব্য সামগ্রীর মূল্য; পৃথিবীর কোন কালেই, কোন পরিস্থিতিতেই, ছিল না এরূপ সমতুল্য। তবে কি ভেবে নেব তা ইতিহাসের পাতায় রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা, দুর্নীতির তালিকায়- কতবার যে রেকর্ড গড়েছে, তা বিশ্বের কাছে- আজ আর নয় কোন নুতন বারতা। দিন যায় রাত আসে প্রকৃতির নিয়মে সময়ের বিবর্তনে বদলায় রাজনীতির- নীতিনির্ধারক তথা দৃশ্যপট; দিন বদলের পালায় হয় না তৃনমূলদের ভাগ্যের কোন আসু পরিবর্তন, খুলে না রাজনীতির জটিল জট। রাজ্যের যত রত্নরাজি সঞ্চিত হয় রাজার রাজ প্রাসাদের ভান্ডারে, ক্ষুধার রাজ্যে দীন-দু:খিনী ক্ষুধার তরে ধর্না দেয়- ধনীদের রাজ প্রাসাদের দ্বারে দ্বারে। পঁচাশি হাজার গ্রাম-বাংলার- আপামর জনতার চোখে-মুখে আজ কেন হাহাকার, শত আশায় বুক বেঁধে তুব নেই কেন প্রতিকার। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
সব কবি , সব কবিতা