সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

শামা ফারসি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

তবে আর প্রেম কেন বল

তবে আর প্রেম কেন বল শিরোনাম   তবে আর প্রেম কেন বল কবি - শামা ফারসি যাহ! হতেই পারে না এটা প্রেম নয় , বুকের মাঝে উথাল পাথাল নেই, ম্যাজিক নেই , হাজার ভোল্টের শক নেই , তুফান নেই,  রক্তোচ্ছাস নেই ভালবাসি বললেই হল ? প্রেম কি নিরবে আসে? অনুভূতির সমুদ্রে জোয়ার তুলে দুকূল ছাপিয়ে, মানস চরাচর ভাসিয়ে যদি নাই এলো তবে আর প্রেম কেন বল? মনের মাঝে বেজেছিল ধুন? গীটারটা বেজেছিল টুনটুন? পড়েছিলো কি হ্যাঁচকা টান বড়শিতে ? কানাকানি করেছিলো কি পড়শিতে? মনমুকুরে সঙ্গীতই না বাজলো ,   তবে আর প্রেম কেন বল? চোখের জলে গঙ্গা যমুনা সুখের আবেশে কপোল রক্তিমা , জ্বলে পুড়ে মরা ঈর্ষার অনল এক সমুদ্র বিরোহী অশ্রুজল । রাত রাত ভর জেগে জেগে থাকা খোলা চোখে সুখ স্বপ্ন দেখা , অকারণ হাসি যখন তখন পরমুহূর্তেই  বিষণ্ণতায় অবগাহন, বোঝা হয়ে দাঁড়ায় উদাসী মন এইতো প্রেমের সাতকাহন ।  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স