শিরোনাম ভালোবাসায় প্রেম নেই ভালোবাসায় প্রেম নেই শ্যামল সোম আজ আর কেউ ভালোবাসায় প্রেম খোঁজে নাকো, কিংবা কোন কালেই ভালোবাসায় প্রেম ছিলো নাকো। মুখে মুখে শুধু বলে ভালোবাসি। সূর্যোস্তে গোধুলি আলোয় বিপাশার তীরে বসে মৃদু ভাসে প্রেয়সীর কানে কানে বলে, " নয়নিকা তোমায় ভালোবেসে ভিখারী হয়েছি আজ আমি; বাড়িয়ে দেওয়া দু-হাত ভরে দাও ভালোবাসার চির-চিহ্ন তোমার রক্তিম ঠোঁটের উ ষ্ণ চুম্বন, তীব্র দহন, দংশনের ক্ষত, আমার উতপ্ত শরীর শীতল হোক, তোমার নগ্ন জ্যোতস্না প্লাবিত শরীরের ঘন আলিঙ্গণে। রাতের আকাশের ভীড়ে, শালিমার, নিশার বাগের উদ্যানে বা ঐ ভ্যালি অফ ফ্লাওয়ার্স এ ফুলেদের মাঝে আমি ঠিক খুঁজে নেবো তোমায়। এই বিপাশা নদীর সাঁতরিয়ে পার হয়ে হর-কী- দুন এর পথে চড়া...
সব কবি , সব কবিতা