সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কবিতারা মৃতপ্রায়

bangla kobita
কবিতারা মৃতপ্রায়
শিরোনাম কবিতারা মৃতপ্রায়
আজিম আকাশ

বড় হতাশায় মানবজমিন কেঁপে উঠে
সমকালীন কবিতার অদৃশ্য ভূমিকম্পে,
এক আকাশ কালো মেঘের আড়ালে
হারিয়ে যাচ্ছে আজ কবিতার পাঠক।
উৎফুল্ল হৃদয়ে, নূতন কাব্যের ঘ্রাণে-
পৃষ্ঠার ভাঁজে ভাঁজে, আজ আর কেউ
খুঁজে না কোন কাঙ্খিত কবিতা।

ডিজিটাল প্রযুক্তির অনলাইন ফ্রি সংস্করণ
তথা বহুমাত্রিক টাইমপাস বিনোদনের-
যাঁতাকলে, কেবলই পিষ্ট হতে চলেছে
প্রিন্ট মিডিয়ার সাবেক পাঠকবৃন্দ।
তবে কী এভাবেই পিষ্ট হতে হতে
নিঃশেষে বিভাজ্য হবে অবশেষে?
তিল তিল করে হৃদয়ভূমে সঞ্চিত
সাহিত্যের প্রতি নিগূঢ় ভালোবাসায়-
তবে কী আজ শুধু অবমাননাই প্রাপ্য?

মিথ্যে সৃজনশীলতার ক্যানভাসে
জেগে ওঠা অজস্র  প্রকাশনাগুলো,
আজ আর মননে সৃজন করে না-
নজরুল কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর।
ডিজিটাল ফরমূলার রমরমা ধ্যাঁচে
প্রকাশনাগুলো আজ ব্যতিব্যস্ত-
বইমেলা কেন্দ্রিক বাণিজ্যিক মোহে।

বছরজুড়ে আজ আর হয় না তেমন
তরুণ কবির নতুন নতুন কাব্যের-
কোন তেজোদীপ্ত মোড়ক উন্মোচন,
কেবলমাত্র একুশ এলেই প্রকাশনাগুলোর
হাকডাক দিয়ে কসরত চলে বই প্রকাশের,
হরহামেশাই সূক্ষাতিসূক্ষ যাচাই-বাছাইহীন
ভুরিভুরি বই প্রকাশ হয় মানহীন মলাটে।


বাংলা একাডেমী চৌহদ্দীর স্টলগুলোয়
বাঁধ ভাঙা উচ্ছাসের ন্যায় লাখো-
মানব-মানবীর ঢলে হয় জনসমুদ্র,
তবু সংখ্যালঘু কিছু ছাড়া বাকীরা
ঘরে ফিরে রিক্ত হস্তে বইহীন মননে।

পুরোনো পাঠকের বই কেনার
ধ্যান-ধারণাগুলো সহসাই আজ-
সংকোচিত, মাঝে মাঝে দ্বিধান্বিতও বটে।
হয়তো বা কেউ কেউ আজ বই কিনে
দেউলিয়ার কথাও ভেবে থাকেন অনায়াসে;
এতোটা পথ হেঁটে হেঁটে কবিতারা আজ
পাঠকের হৃদয়ে অনেকটাই মৃতপ্রায়-
বিবর্তিত সভ্যতার ডিজিটাল পরিহাসে।

(টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ।
১৬/০৩/১৪)
 কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালবেসে সখা

শিরোনামঃ ভালবেসে সখা            পারভেজ সাজ্জাদ   ভালবেসে সখা   চাই না পুরোটা নীল আকাশ ,পারো কি দিতে, তোমার আকাশে ঠাই , কথা দেয়া,কথা নেয়া,চাই না ওসব , শুধু বলি হাত বাড়ালেই যেন পাই , চাইনা সহায় ,তোমার কাছে, মুঠো মুঠো সুখ , পারো যদি ভাগ করে নিও, আমার কিছু দুখ । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । কিছু কথা বলবো আমি ,কিছুটা শুনব তোমার , কথায় কথায় হবে গান ,হবে রাত্রি ভোঁর, কত কথা তবু জমা রয়ে যাবে , শুধু দুজনার ।। সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । নাহয় জাললেনা প্রদীপ আমার জন্যে, তোমার কবিতায় আধার মুছে এনে দিও রুপালী চাঁদ,   আমার দক্ষিণ জানালায় । দিওনা সাত মণিহার,দামী উপহার   ,উৎসবে নাই বা গেলে নিয়ে, কাঁদতে দিও নীরব আলিঙ্গনে ,তোমার বুকে , আদরের আস্কারায় । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   ।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

ভাবনা

কবিতা: ভাবনা সঞ্জয় দাস তুমি আসবে বলে, এই জীবনের সমস্ত অপেক্ষা আমার; তা শুধু একান্তই আমার। এই পৃথিবীর সব ক'টা বসন্ত জড়ো করে,  কৃষ্ণচূড়া ফুল ফুলদানিতে সাজিয়ে রেখেছি; তুমি আসবে বলে অপেক্ষা কেবল শুধুই আমার। ঐ আকাশ রঙের শাড়ি আর খোঁপায়  দুধ - সাদা রঙের শিউলি পড়ে, লাল টুকটুকে সূর্যটাকে দেখে; মিষ্টি মৃদু হাসি মেখে তুমি আসবে। জানি তুমি আসবে, তুমি আসবে, অপেক্ষা কেবল শুধুই আমার।  সৌরজগতের জীর্ণতাকে শূন্য করে, "এক স্বর্গ ভুবন" ভালোবাসায় পূর্ণ করে,  আমাকে নিবেদন করবে প্রেম। হবে আমারই অপেক্ষার অবসান। তুমি আসবে নাকি আমার সমস্ত ভাবনা শুধুই ভাবনা থেকে যাবে? কেবলই অপেক্ষা অপেক্ষায় রয়ে যাবে? শিরোনাম কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

নির্মল ভালবাসা

শিরোনাম : নির্মল ভালবাসা                      --- হেমন্ত রড্রিক্স  সমুদ্রের অতল গহ্বরে  শেওঁলা গুলো দিনে দিনে বৃদ্ধি পায়,  বুঝে উঠা হয়নি কখন মনের গভীরে বেসামাল ভালবাসা তেমনই দানা বাঁধলো ?  কেরোসিন পিদিম মিটি মিটি আলো দেয় মৃদু মলয় পরশে সে যেন আহ্লাদিত। তোমার মুখাবয়ব আলো আধারে  সে এক ভিন্ন জগত সৃষ্টিতে নিমগ্ন ।  মেঘের গর্জে ওঠাকে ভয় পেওনা  দ্যুতিময় ঘর্ষণের পরক্ষণেই বর্ষিত ধারা । শীতল বায়ু বহে সমান্তরাল । ধুয়ে মুছে শুভ্র সুশীল ধরাতল।  দীনতা, অসৌন্দর্য ক্ষণস্থায়ী দৃশ্যতই  সত্যি প্রেমের গভীরতা অপরিমেয় । বিশ্বাস, সমঝোতা যার মজবুত খুঁটি ।  মরণোত্তর তাজমহল নয়, জীবদ্দশায় হাতে হাত রেখে চলার  অঙ্গীকারই "নির্মল ভালবাসা"।  (সেপ্টেম্বর তিরিশ  সিনসিনিটী  বিমান বন্দর ওহাইও, আমেরিকা  - সকাল নয়টা ।) ( কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স)