সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হাঁটছি – পাবলো নেরুদা

পাবলো নেরুদা
হাঁটছি – পাবলো নেরুদা
প্রায়শ এমন হয়-নিজেকে মানুষ ভাবলে বমনেচ্ছা হয়

হেঁটে যাই দর্জির দোকান আর সিনেমাহলের ভিতর দিয়ে

শুকিয়ে ওঠা, জলনিরোধক, পশমী কাপড়ের তৈরি একটি রাজহাঁ

স

নিয়ন্ত্রণ করছে আমার পথ ছাই আর জরায়ূর জলে।


নাপিতের দোকানের গন্ধ আমাকে ঠেলে দেয় ঘোড়ার কান্নার ভিতরে

আমি কেবল পাথর কি পশমের মতন স্থির শুয়ে থাকতে চাই


আর আমি দোকান আর আমি বাগান দেখতে চাই না


দেখতে চাই না পন্য, চশমা, লিফট।


প্রায়শ এমন হয়- আমার পা ও নখের ওপর ঘেন্না ধরে যায়

আর আমার চুল আর আমার ছায়ায় বমনেচ্ছা হয় ।


প্রায়শ এমন হয়-নিজেকে মানুষ ভাবলে বমনেচ্ছা হয়।


এখনও বিষয়টি চমৎকার হতে পারে

সুন্দর লিলি ফুল দিয়ে একজন আইনের কেরানিকে ভয় দেখানো


অথবা কানে আঘাত করে সন্ন্যাসিনীকে খুন করা


বেশ হয়


সবুজ চাকু নিয়ে হেঁটে গেলে রাস্তায়


ঠান্ডায় মরার আগে তারস্বরে চিৎকার করলে।


অন্ধকারে শিকড় হতে আমি চাইনা

অনিশ্চিত, ছড়ানো, ঘুমের সঙ্গে শিউরানো


নীচে নেমে যাওয়া, একেবারে পৃথিবীর ভেজা-ভেজা নাড়িভুঁড়িতে


ভিতরে নিতে নিতে ভাবা, প্রতিদিন খাওয়া।


আমি এত দুঃখযাতনা চাইনা।

সমাধি ও শিকড়ের মতো আমি হয়ে যেতে চাই না,


ভূতলের নীচে একা, গুদাম ভর্তি মৃতদেহ,


অর্ধ-দিগন্ত, ক্ষোভে মরে যাওয়া।


এই জন্যই সোমবার, যখন আমায় আসতে দেখে

আমার দন্ডিত মুখ, গ্যাসোলিনের মতো জ্বলন্ত,


আর আহত চাকার মতো চিৎকার করছে পথে


আর রাত্রির অভিমুখে ছেড়ে যায় উষ্ণ রক্তভর্তি ট্রাক ।


আর আমায় ঠেলছে বিশেষ কোণে, আর্দ্র ঘরে

হাসপাতালে- যেখানে হাড় উড়ে যায় জানালায়,


ভিনেগারের গন্ধওয়ালা জুতার দোকানে,


আর চামড়ায় অতি কুৎসিত দাগ লাগা বিশেষ রাস্তায়।


ওখানে বাড়ি দরজায় ঝুলে আছে

সালফার-রঙা পাখি, আর কদাকার অন্ত্র -যা আমি ঘৃনা করি,


আর, কফিপটে ভুলে ফেলে রাখা কৃত্রিম দাঁত,
আয়না


লজ্জ্বায় আতঙ্কে কাঁদা উচিত


সবখানে ছাতা, সর্পবিষ, আর জন্মের নাড়ি।


একা ঘুরছি সমাহিত ভঙ্গিতে, আমার চোখ, আমার জুতা

আমার ক্রোধ, সবই ভুলে যাচ্ছি,


হাঁটছি, অফিস ভবনের ভিতর দিয়ে অর্থোপেডিক দোকান,


এবং চত্তরে লাইন ধরে কাপড় শুকোতে দিয়েছে,


অর্ন্তবাস, তোয়ালে আর শার্ট থেকে ধীরে ময়লা
কান্না ঝরছে।

অনুবাদ: ইমন জুবায়ের

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালবেসে সখা

শিরোনামঃ ভালবেসে সখা            পারভেজ সাজ্জাদ   ভালবেসে সখা   চাই না পুরোটা নীল আকাশ ,পারো কি দিতে, তোমার আকাশে ঠাই , কথা দেয়া,কথা নেয়া,চাই না ওসব , শুধু বলি হাত বাড়ালেই যেন পাই , চাইনা সহায় ,তোমার কাছে, মুঠো মুঠো সুখ , পারো যদি ভাগ করে নিও, আমার কিছু দুখ । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । কিছু কথা বলবো আমি ,কিছুটা শুনব তোমার , কথায় কথায় হবে গান ,হবে রাত্রি ভোঁর, কত কথা তবু জমা রয়ে যাবে , শুধু দুজনার ।। সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । নাহয় জাললেনা প্রদীপ আমার জন্যে, তোমার কবিতায় আধার মুছে এনে দিও রুপালী চাঁদ,   আমার দক্ষিণ জানালায় । দিওনা সাত মণিহার,দামী উপহার   ,উৎসবে নাই বা গেলে নিয়ে, কাঁদতে দিও নীরব আলিঙ্গনে ,তোমার বুকে , আদরের আস্কারায় । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   ।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

ভাবনা

কবিতা: ভাবনা সঞ্জয় দাস তুমি আসবে বলে, এই জীবনের সমস্ত অপেক্ষা আমার; তা শুধু একান্তই আমার। এই পৃথিবীর সব ক'টা বসন্ত জড়ো করে,  কৃষ্ণচূড়া ফুল ফুলদানিতে সাজিয়ে রেখেছি; তুমি আসবে বলে অপেক্ষা কেবল শুধুই আমার। ঐ আকাশ রঙের শাড়ি আর খোঁপায়  দুধ - সাদা রঙের শিউলি পড়ে, লাল টুকটুকে সূর্যটাকে দেখে; মিষ্টি মৃদু হাসি মেখে তুমি আসবে। জানি তুমি আসবে, তুমি আসবে, অপেক্ষা কেবল শুধুই আমার।  সৌরজগতের জীর্ণতাকে শূন্য করে, "এক স্বর্গ ভুবন" ভালোবাসায় পূর্ণ করে,  আমাকে নিবেদন করবে প্রেম। হবে আমারই অপেক্ষার অবসান। তুমি আসবে নাকি আমার সমস্ত ভাবনা শুধুই ভাবনা থেকে যাবে? কেবলই অপেক্ষা অপেক্ষায় রয়ে যাবে? শিরোনাম কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

নির্মল ভালবাসা

শিরোনাম : নির্মল ভালবাসা                      --- হেমন্ত রড্রিক্স  সমুদ্রের অতল গহ্বরে  শেওঁলা গুলো দিনে দিনে বৃদ্ধি পায়,  বুঝে উঠা হয়নি কখন মনের গভীরে বেসামাল ভালবাসা তেমনই দানা বাঁধলো ?  কেরোসিন পিদিম মিটি মিটি আলো দেয় মৃদু মলয় পরশে সে যেন আহ্লাদিত। তোমার মুখাবয়ব আলো আধারে  সে এক ভিন্ন জগত সৃষ্টিতে নিমগ্ন ।  মেঘের গর্জে ওঠাকে ভয় পেওনা  দ্যুতিময় ঘর্ষণের পরক্ষণেই বর্ষিত ধারা । শীতল বায়ু বহে সমান্তরাল । ধুয়ে মুছে শুভ্র সুশীল ধরাতল।  দীনতা, অসৌন্দর্য ক্ষণস্থায়ী দৃশ্যতই  সত্যি প্রেমের গভীরতা অপরিমেয় । বিশ্বাস, সমঝোতা যার মজবুত খুঁটি ।  মরণোত্তর তাজমহল নয়, জীবদ্দশায় হাতে হাত রেখে চলার  অঙ্গীকারই "নির্মল ভালবাসা"।  (সেপ্টেম্বর তিরিশ  সিনসিনিটী  বিমান বন্দর ওহাইও, আমেরিকা  - সকাল নয়টা ।) ( কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স)