সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পাগলা মনটারে তুই বাঁধ

শিরোনাম পাগলা মনটারে তুই বাঁধ
bangla kobita
পাগলা মনটারে তুই বাঁধ

শ্যামল সোম 
মেঘলা দিনে, রইলি পড়ে,
ঘরের কোনে একলাই পড়ে, এখন  তুই কাঁদ।
বিছিয়ে আছে বিশ্ব জোড়া জালের  মায়ার ফাঁদ।
কেঁদে কেঁদে নয়ন জলে, চরণ তাঁর  ধুইয়ে দে-রে,
ছেড়ে কামিনী কাঞ্চন,  স্মরণ নে রে প্রভুর চরণ।
মনের যত বাসনা ছিল ও -যে কেবল মায়ার রঙিন
সঙ্গিন ফানুসের মত আসমানে উড়লি হবে? যখন যেতেই হবে।
  তোর দিন ফুরলো, ও মন, এবার সাঙ্গ হলো তোর সকল খেলা
বৃথা কাজে সময় গেলো, ঐ অলসতায়, শুয়ে,বসে কাটলো বেলা।
এখন এই যাওয়ার বেলায়, করিস কেন ছল, ছল করে তুই একে
একে মনের মানুষ খুজতে গেলে,  শহর গ্রামে হেথায় হোথায়,
ঘুরে ঘুরে একা একা ফিরলি কত, বিদেশী মুসাফিরের মত।
 প্রভুর কৃপায় পেলি মন্ত্র, সেই সে বানী, তাও খোয়ালি, এখন,
জ্বলে পুড়ে পোড়া গাছের শরীরে, সকল পাতাই গেছে ঝরে।
ফুল ফোঁটে না, পোড়া গাছের ডালে দোল খায় না পাখী,
ঐ যে বহিছে নদী, সেই নদীর তীরেই শ্মশান, জ্বলছে চিতা।
উড়ছে ছাই, ডাকছে নদী, তুই নদীর ডাকে, শক্ত করে মনকে
বেঁধে, ঐ নদীর জলে ডুবে চলরে ভেসে নদীকে ভালোবাসে।
পাগলা তোর ঐ লালায়িত লালসা, ভোগের ভাবনায়, দে দে
ওরে আগুন জ্বেলে দে,

 কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালবেসে সখা

শিরোনামঃ ভালবেসে সখা            পারভেজ সাজ্জাদ   ভালবেসে সখা   চাই না পুরোটা নীল আকাশ ,পারো কি দিতে, তোমার আকাশে ঠাই , কথা দেয়া,কথা নেয়া,চাই না ওসব , শুধু বলি হাত বাড়ালেই যেন পাই , চাইনা সহায় ,তোমার কাছে, মুঠো মুঠো সুখ , পারো যদি ভাগ করে নিও, আমার কিছু দুখ । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । কিছু কথা বলবো আমি ,কিছুটা শুনব তোমার , কথায় কথায় হবে গান ,হবে রাত্রি ভোঁর, কত কথা তবু জমা রয়ে যাবে , শুধু দুজনার ।। সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । নাহয় জাললেনা প্রদীপ আমার জন্যে, তোমার কবিতায় আধার মুছে এনে দিও রুপালী চাঁদ,   আমার দক্ষিণ জানালায় । দিওনা সাত মণিহার,দামী উপহার   ,উৎসবে নাই বা গেলে নিয়ে, কাঁদতে দিও নীরব আলিঙ্গনে ,তোমার বুকে , আদরের আস্কারায় । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   ।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

ভাবনা

কবিতা: ভাবনা সঞ্জয় দাস তুমি আসবে বলে, এই জীবনের সমস্ত অপেক্ষা আমার; তা শুধু একান্তই আমার। এই পৃথিবীর সব ক'টা বসন্ত জড়ো করে,  কৃষ্ণচূড়া ফুল ফুলদানিতে সাজিয়ে রেখেছি; তুমি আসবে বলে অপেক্ষা কেবল শুধুই আমার। ঐ আকাশ রঙের শাড়ি আর খোঁপায়  দুধ - সাদা রঙের শিউলি পড়ে, লাল টুকটুকে সূর্যটাকে দেখে; মিষ্টি মৃদু হাসি মেখে তুমি আসবে। জানি তুমি আসবে, তুমি আসবে, অপেক্ষা কেবল শুধুই আমার।  সৌরজগতের জীর্ণতাকে শূন্য করে, "এক স্বর্গ ভুবন" ভালোবাসায় পূর্ণ করে,  আমাকে নিবেদন করবে প্রেম। হবে আমারই অপেক্ষার অবসান। তুমি আসবে নাকি আমার সমস্ত ভাবনা শুধুই ভাবনা থেকে যাবে? কেবলই অপেক্ষা অপেক্ষায় রয়ে যাবে? শিরোনাম কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

নির্মল ভালবাসা

শিরোনাম : নির্মল ভালবাসা                      --- হেমন্ত রড্রিক্স  সমুদ্রের অতল গহ্বরে  শেওঁলা গুলো দিনে দিনে বৃদ্ধি পায়,  বুঝে উঠা হয়নি কখন মনের গভীরে বেসামাল ভালবাসা তেমনই দানা বাঁধলো ?  কেরোসিন পিদিম মিটি মিটি আলো দেয় মৃদু মলয় পরশে সে যেন আহ্লাদিত। তোমার মুখাবয়ব আলো আধারে  সে এক ভিন্ন জগত সৃষ্টিতে নিমগ্ন ।  মেঘের গর্জে ওঠাকে ভয় পেওনা  দ্যুতিময় ঘর্ষণের পরক্ষণেই বর্ষিত ধারা । শীতল বায়ু বহে সমান্তরাল । ধুয়ে মুছে শুভ্র সুশীল ধরাতল।  দীনতা, অসৌন্দর্য ক্ষণস্থায়ী দৃশ্যতই  সত্যি প্রেমের গভীরতা অপরিমেয় । বিশ্বাস, সমঝোতা যার মজবুত খুঁটি ।  মরণোত্তর তাজমহল নয়, জীবদ্দশায় হাতে হাত রেখে চলার  অঙ্গীকারই "নির্মল ভালবাসা"।  (সেপ্টেম্বর তিরিশ  সিনসিনিটী  বিমান বন্দর ওহাইও, আমেরিকা  - সকাল নয়টা ।) ( কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স)