সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আজ আর শব্দরা ঘুমায়না

শিরোনাম আজ আর শব্দরা ঘুমায়না

        মোঃ মোসাদ্দেক হোসেন
kobita
আজ আর শব্দরা ঘুমায়না

আজ আর শব্দরা ঘুমায়না ,জাগ্রত থাকে,
যখন তখন কোন সীমাহীন ছন্দ হয়ে ডাকে।
শীতের কুয়াশা ভেদি; বর্ষার জল ছুয়ে আসে,
আজ আর শব্দরা হারায়না ,থেকে যায় পাশে।
রাত বিরাতে কাগজের সন্ধানে লিপ্ত করে-
কিংবা কলমের; ব্যস্ত করে রাখে ফের।
গ্রামের পর গ্রাম থেকে শব্দ আসে,
নদী হতে নদী পেরিয়ে খুব কাছে-
জামরুল গাছ হতে শব্দরা জমায় ভীড়,
হিজলের গাছ থেকে এসে গড়ে নীড়।
ঘোলা পুকুরের পাড় থেকে আসে শব্দরা,

নিকষ রাতের অন্ধকর থেকে আসে-
কিংবা জোসনা আলো ভরা এই রাতে;
শব্দরা আসে, ভীড় জমায় মোর পাশে।
আজ আর শব্দরা ঘুমায়না চেয়ে ইতিহাসের পাতায়,
খুজে নিতে বলে লিখতে নতুন ছন্দ পাতায়।
অনাচার আর জু‍লুমের প্রতি চেতনায়,
গভীর রাতে শব্দরা আমায় জাগায়।
দেখিয়ে দেয় সবুজের মাঠ আর মাঠ,
কত শব্দরা আসে পূর্ণ করে মাঝির নৌকা ঘাট।
আজ আর শব্দরা ঘুমায়না জাগিয়ে রাখে আমায়,
৫২-র রক্তমাখা স্বপ্ন কল্পনার চেতনায়।
আজ আর শব্দরা হারায়না জাগায় প্রত্যয়,
প্রতিবাদি হতে শিখায় যুগান্তর হতে-
‍৭১-রের লক্ষ মানুষের হত্যায়।
আজ আর শব্দরা ঘুমায়না ডেকে তুলে,
কত ছন্দে কত প্রতিবাদ কত কথা বলে।
উদ্যমি হতে বলে হারানো কিছুর ব্যথায়,
তবুও ভয় হয় দীর্ঘ কালো হাত যদি বাড়ায়-
তখনও শব্দরা কাছে এসে সাহস জাগায়,
প্রতিবাদে স্বরে গর্জন করে ভেসে উঠে কবিতা।

 কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালবেসে সখা

শিরোনামঃ ভালবেসে সখা            পারভেজ সাজ্জাদ   ভালবেসে সখা   চাই না পুরোটা নীল আকাশ ,পারো কি দিতে, তোমার আকাশে ঠাই , কথা দেয়া,কথা নেয়া,চাই না ওসব , শুধু বলি হাত বাড়ালেই যেন পাই , চাইনা সহায় ,তোমার কাছে, মুঠো মুঠো সুখ , পারো যদি ভাগ করে নিও, আমার কিছু দুখ । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । কিছু কথা বলবো আমি ,কিছুটা শুনব তোমার , কথায় কথায় হবে গান ,হবে রাত্রি ভোঁর, কত কথা তবু জমা রয়ে যাবে , শুধু দুজনার ।। সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । নাহয় জাললেনা প্রদীপ আমার জন্যে, তোমার কবিতায় আধার মুছে এনে দিও রুপালী চাঁদ,   আমার দক্ষিণ জানালায় । দিওনা সাত মণিহার,দামী উপহার   ,উৎসবে নাই বা গেলে নিয়ে, কাঁদতে দিও নীরব আলিঙ্গনে ,তোমার বুকে , আদরের আস্কারায় । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   ।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

ভাবনা

কবিতা: ভাবনা সঞ্জয় দাস তুমি আসবে বলে, এই জীবনের সমস্ত অপেক্ষা আমার; তা শুধু একান্তই আমার। এই পৃথিবীর সব ক'টা বসন্ত জড়ো করে,  কৃষ্ণচূড়া ফুল ফুলদানিতে সাজিয়ে রেখেছি; তুমি আসবে বলে অপেক্ষা কেবল শুধুই আমার। ঐ আকাশ রঙের শাড়ি আর খোঁপায়  দুধ - সাদা রঙের শিউলি পড়ে, লাল টুকটুকে সূর্যটাকে দেখে; মিষ্টি মৃদু হাসি মেখে তুমি আসবে। জানি তুমি আসবে, তুমি আসবে, অপেক্ষা কেবল শুধুই আমার।  সৌরজগতের জীর্ণতাকে শূন্য করে, "এক স্বর্গ ভুবন" ভালোবাসায় পূর্ণ করে,  আমাকে নিবেদন করবে প্রেম। হবে আমারই অপেক্ষার অবসান। তুমি আসবে নাকি আমার সমস্ত ভাবনা শুধুই ভাবনা থেকে যাবে? কেবলই অপেক্ষা অপেক্ষায় রয়ে যাবে? শিরোনাম কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

নির্মল ভালবাসা

শিরোনাম : নির্মল ভালবাসা                      --- হেমন্ত রড্রিক্স  সমুদ্রের অতল গহ্বরে  শেওঁলা গুলো দিনে দিনে বৃদ্ধি পায়,  বুঝে উঠা হয়নি কখন মনের গভীরে বেসামাল ভালবাসা তেমনই দানা বাঁধলো ?  কেরোসিন পিদিম মিটি মিটি আলো দেয় মৃদু মলয় পরশে সে যেন আহ্লাদিত। তোমার মুখাবয়ব আলো আধারে  সে এক ভিন্ন জগত সৃষ্টিতে নিমগ্ন ।  মেঘের গর্জে ওঠাকে ভয় পেওনা  দ্যুতিময় ঘর্ষণের পরক্ষণেই বর্ষিত ধারা । শীতল বায়ু বহে সমান্তরাল । ধুয়ে মুছে শুভ্র সুশীল ধরাতল।  দীনতা, অসৌন্দর্য ক্ষণস্থায়ী দৃশ্যতই  সত্যি প্রেমের গভীরতা অপরিমেয় । বিশ্বাস, সমঝোতা যার মজবুত খুঁটি ।  মরণোত্তর তাজমহল নয়, জীবদ্দশায় হাতে হাত রেখে চলার  অঙ্গীকারই "নির্মল ভালবাসা"।  (সেপ্টেম্বর তিরিশ  সিনসিনিটী  বিমান বন্দর ওহাইও, আমেরিকা  - সকাল নয়টা ।) ( কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স)