সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভালোবাসায় প্রেম নেই

শিরোনাম ভালোবাসায় প্রেম  নেই
ভালোবাসায় প্রেম  নেই
ভালোবাসায় প্রেম  নেই


                                                          শ্যামল সোম

আজ  আর কেউ ভালোবাসায় প্রেম খোঁজে  নাকো, 
কিংবা কোন কালেই ভালোবাসায় প্রেম ছিলো নাকো। 
 মুখে  মুখে শুধু বলে ভালোবাসি।
সূর্যোস্তে গোধুলি আলোয় বিপাশার তীরে বসে মৃদু ভাসে 
প্রেয়সীর কানে কানে বলে, " নয়নিকা তোমায় ভালোবেসে ভিখারী হয়েছি আজ আমি;
বাড়িয়ে  দেওয়া  দু-হাত ভরে দাও ভালোবাসার চির-চিহ্ন  তোমার
রক্তিম  ঠোঁটের উ ষ্ণ চুম্বন, তীব্র দহন,  দংশনের ক্ষত, আমার উতপ্ত
শরীর শীতল হোক, তোমার নগ্ন জ্যোতস্না প্লাবিত শরীরের ঘন আলিঙ্গণে।
রাতের আকাশের ভীড়ে, শালিমার, নিশার বাগের উদ্যানে বা ঐ ভ্যালি
অফ  ফ্লাওয়ার্স  এ ফুলেদের  মাঝে আমি  ঠিক  খুঁজে নেবো তোমায়।
এই  বিপাশা নদীর সাঁতরিয়ে পার হয়ে  হর-কী- দুন  এর পথে চড়াই
উতড়াই  ভেঙ্গে  অবশেষে  দূরে ঐ স্বর্গ রোহিনী পাহাড়ে পৌছতে  চাই।
নয়নিকা হায় ভালোবাসার বে-খেয়ালে, এত আশা-নিরাশার, মানে-
অভিমানে-প্রেমে-বিরহের এ আমরা কোথায় এলাম? চারিদিকে শুধু
আঁসটে  দুর্গন্ধ,  রক্ত ক্ষরণ, গাড় অন্ধার, গহন অরন্যে  সর্পিল সুরঙ্গে
সংকীর্ন  পথে  পিচ্ছিল, পঙ্কিল সেই  চিরকালিন  ভালোবাসার বলে,  
ছলে সরীসৃপের  বেগে  শুধু  বুক ঘেঁসটে  কেবল  দন্ডি ঘাটা।
 বহু যুগ  আগে স্বর্গ হতে বিতাড়িত ইডেনের নানা রঙের সুমিস্ট ফলে  সুগন্ধি ফুলে সুসজ্জিত উদ্যানে,
 নিষিদ্ধ ফল খাওয়ার  অপরাধে;   ভালোবাসা, হায় ভালোবাসা !

 কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালবেসে সখা

শিরোনামঃ ভালবেসে সখা            পারভেজ সাজ্জাদ   ভালবেসে সখা   চাই না পুরোটা নীল আকাশ ,পারো কি দিতে, তোমার আকাশে ঠাই , কথা দেয়া,কথা নেয়া,চাই না ওসব , শুধু বলি হাত বাড়ালেই যেন পাই , চাইনা সহায় ,তোমার কাছে, মুঠো মুঠো সুখ , পারো যদি ভাগ করে নিও, আমার কিছু দুখ । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । কিছু কথা বলবো আমি ,কিছুটা শুনব তোমার , কথায় কথায় হবে গান ,হবে রাত্রি ভোঁর, কত কথা তবু জমা রয়ে যাবে , শুধু দুজনার ।। সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । নাহয় জাললেনা প্রদীপ আমার জন্যে, তোমার কবিতায় আধার মুছে এনে দিও রুপালী চাঁদ,   আমার দক্ষিণ জানালায় । দিওনা সাত মণিহার,দামী উপহার   ,উৎসবে নাই বা গেলে নিয়ে, কাঁদতে দিও নীরব আলিঙ্গনে ,তোমার বুকে , আদরের আস্কারায় । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   ।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

ভাবনা

কবিতা: ভাবনা সঞ্জয় দাস তুমি আসবে বলে, এই জীবনের সমস্ত অপেক্ষা আমার; তা শুধু একান্তই আমার। এই পৃথিবীর সব ক'টা বসন্ত জড়ো করে,  কৃষ্ণচূড়া ফুল ফুলদানিতে সাজিয়ে রেখেছি; তুমি আসবে বলে অপেক্ষা কেবল শুধুই আমার। ঐ আকাশ রঙের শাড়ি আর খোঁপায়  দুধ - সাদা রঙের শিউলি পড়ে, লাল টুকটুকে সূর্যটাকে দেখে; মিষ্টি মৃদু হাসি মেখে তুমি আসবে। জানি তুমি আসবে, তুমি আসবে, অপেক্ষা কেবল শুধুই আমার।  সৌরজগতের জীর্ণতাকে শূন্য করে, "এক স্বর্গ ভুবন" ভালোবাসায় পূর্ণ করে,  আমাকে নিবেদন করবে প্রেম। হবে আমারই অপেক্ষার অবসান। তুমি আসবে নাকি আমার সমস্ত ভাবনা শুধুই ভাবনা থেকে যাবে? কেবলই অপেক্ষা অপেক্ষায় রয়ে যাবে? শিরোনাম কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

নির্মল ভালবাসা

শিরোনাম : নির্মল ভালবাসা                      --- হেমন্ত রড্রিক্স  সমুদ্রের অতল গহ্বরে  শেওঁলা গুলো দিনে দিনে বৃদ্ধি পায়,  বুঝে উঠা হয়নি কখন মনের গভীরে বেসামাল ভালবাসা তেমনই দানা বাঁধলো ?  কেরোসিন পিদিম মিটি মিটি আলো দেয় মৃদু মলয় পরশে সে যেন আহ্লাদিত। তোমার মুখাবয়ব আলো আধারে  সে এক ভিন্ন জগত সৃষ্টিতে নিমগ্ন ।  মেঘের গর্জে ওঠাকে ভয় পেওনা  দ্যুতিময় ঘর্ষণের পরক্ষণেই বর্ষিত ধারা । শীতল বায়ু বহে সমান্তরাল । ধুয়ে মুছে শুভ্র সুশীল ধরাতল।  দীনতা, অসৌন্দর্য ক্ষণস্থায়ী দৃশ্যতই  সত্যি প্রেমের গভীরতা অপরিমেয় । বিশ্বাস, সমঝোতা যার মজবুত খুঁটি ।  মরণোত্তর তাজমহল নয়, জীবদ্দশায় হাতে হাত রেখে চলার  অঙ্গীকারই "নির্মল ভালবাসা"।  (সেপ্টেম্বর তিরিশ  সিনসিনিটী  বিমান বন্দর ওহাইও, আমেরিকা  - সকাল নয়টা ।) ( কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স)