সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অন্তর্জ্বলি এ যাত্রায়

শিরোনাম - অন্তর্জ্বলি  এ যাত্রায়
bangla kobita
অন্তর্জ্বলি  এ যাত্রায়

 কবি - শ্যামল সোম
অন্তহিন অভিমানে  পুড়ছে মন, সুখ স্মৃতির দহনে  গলছে সুখ, 
নীল বসনা ললনা এই সুখ সায়রে  তোমারিই  আজ ভাসছে মুখ। 
এখন এই অলস সকাল  গড়িয়ে ঝরছে  আগুন, বাড়ছে  তাপ,  
সে দিনের  স্পর্শের  গভীরতায়  এই ক্ষণে  এ সন্তারিত  সন্তাপ। 
নি র্জনে  একাকী এ সন্তরণে  অতল  জলে  ভাসছে  আমার  শব,  
আনমনা নিঝুম  দুপুরে- ঘুঘু  নিশ্চুপ, থেমে গেছে  পাখীদের. কলরব।
 
তোমার  শরীরের ঘ্রাণ  এখনও  অম্লান, বহিছে ব্যাকু ল  বাতাসে,   
চুম্বনের   স্বাদ ফেরে  হীমেল হাওয়ায়,  শীতল  মৃর্ত্যুর ছোঁয়ায়  ভাসে।  
পূ র্ণিমায় জ্যো স্নায়  স্নাত সিক্ত বসনে,  হে প্রেম ! বহুকাল আগে  চলে, 
প্রচ ন্ড ঝরে  ভেঙ্গে গেছে  নী ড়, সহবাসের অতৃপ্ত আকা ঙ্খায় ফিরি জনে  
জনে ভেবে তোমারই. শরীর। 
শীতার্থ ঝির ঝির  বৃষ্ঠির সাথে, গাছ হতে পাতা  ঝরে যায়, অবসন্ন এই ক্ষনে, 
প্রতিক্ষণে অন্তিম বেঁচে থাকার আশা; দীর্ঘায়িত  হা-হুতাশ বড় ক্লান্ত এ জীবন।
বেলা  শেষে গোধূলী আলোয়, তুমি  একবার শিয়রে এসে দাঁ ড়াও এই  শেষবার,
হাতে নিয়ে  জ্বলন্ত মোমবাতি, আর  শুভ্র  কাফন,  উষ্ণ পরশ বিছিয়ে  দিও,
হীম শীতল মৃত শরীরে  আমার।


কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালবেসে সখা

শিরোনামঃ ভালবেসে সখা            পারভেজ সাজ্জাদ   ভালবেসে সখা   চাই না পুরোটা নীল আকাশ ,পারো কি দিতে, তোমার আকাশে ঠাই , কথা দেয়া,কথা নেয়া,চাই না ওসব , শুধু বলি হাত বাড়ালেই যেন পাই , চাইনা সহায় ,তোমার কাছে, মুঠো মুঠো সুখ , পারো যদি ভাগ করে নিও, আমার কিছু দুখ । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । কিছু কথা বলবো আমি ,কিছুটা শুনব তোমার , কথায় কথায় হবে গান ,হবে রাত্রি ভোঁর, কত কথা তবু জমা রয়ে যাবে , শুধু দুজনার ।। সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । নাহয় জাললেনা প্রদীপ আমার জন্যে, তোমার কবিতায় আধার মুছে এনে দিও রুপালী চাঁদ,   আমার দক্ষিণ জানালায় । দিওনা সাত মণিহার,দামী উপহার   ,উৎসবে নাই বা গেলে নিয়ে, কাঁদতে দিও নীরব আলিঙ্গনে ,তোমার বুকে , আদরের আস্কারায় । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   ।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

ভাবনা

কবিতা: ভাবনা সঞ্জয় দাস তুমি আসবে বলে, এই জীবনের সমস্ত অপেক্ষা আমার; তা শুধু একান্তই আমার। এই পৃথিবীর সব ক'টা বসন্ত জড়ো করে,  কৃষ্ণচূড়া ফুল ফুলদানিতে সাজিয়ে রেখেছি; তুমি আসবে বলে অপেক্ষা কেবল শুধুই আমার। ঐ আকাশ রঙের শাড়ি আর খোঁপায়  দুধ - সাদা রঙের শিউলি পড়ে, লাল টুকটুকে সূর্যটাকে দেখে; মিষ্টি মৃদু হাসি মেখে তুমি আসবে। জানি তুমি আসবে, তুমি আসবে, অপেক্ষা কেবল শুধুই আমার।  সৌরজগতের জীর্ণতাকে শূন্য করে, "এক স্বর্গ ভুবন" ভালোবাসায় পূর্ণ করে,  আমাকে নিবেদন করবে প্রেম। হবে আমারই অপেক্ষার অবসান। তুমি আসবে নাকি আমার সমস্ত ভাবনা শুধুই ভাবনা থেকে যাবে? কেবলই অপেক্ষা অপেক্ষায় রয়ে যাবে? শিরোনাম কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

নির্মল ভালবাসা

শিরোনাম : নির্মল ভালবাসা                      --- হেমন্ত রড্রিক্স  সমুদ্রের অতল গহ্বরে  শেওঁলা গুলো দিনে দিনে বৃদ্ধি পায়,  বুঝে উঠা হয়নি কখন মনের গভীরে বেসামাল ভালবাসা তেমনই দানা বাঁধলো ?  কেরোসিন পিদিম মিটি মিটি আলো দেয় মৃদু মলয় পরশে সে যেন আহ্লাদিত। তোমার মুখাবয়ব আলো আধারে  সে এক ভিন্ন জগত সৃষ্টিতে নিমগ্ন ।  মেঘের গর্জে ওঠাকে ভয় পেওনা  দ্যুতিময় ঘর্ষণের পরক্ষণেই বর্ষিত ধারা । শীতল বায়ু বহে সমান্তরাল । ধুয়ে মুছে শুভ্র সুশীল ধরাতল।  দীনতা, অসৌন্দর্য ক্ষণস্থায়ী দৃশ্যতই  সত্যি প্রেমের গভীরতা অপরিমেয় । বিশ্বাস, সমঝোতা যার মজবুত খুঁটি ।  মরণোত্তর তাজমহল নয়, জীবদ্দশায় হাতে হাত রেখে চলার  অঙ্গীকারই "নির্মল ভালবাসা"।  (সেপ্টেম্বর তিরিশ  সিনসিনিটী  বিমান বন্দর ওহাইও, আমেরিকা  - সকাল নয়টা ।) ( কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স)