সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দোহাই তোদের ! মাপ চাইছি

kobita.info
দোহাই তোদের ! মাপ চাইছি
শিরোনাম - দোহাই তোদের ! মাপ চাইছি
কবি - শ্যামল  সোম


পাগলী ভালোবাসা কী অত  হিসেব নিকেশ--করে হয়?
হায়!  শহরের পার্লারে সাজানো মেয়ে -তুই এ ও জানিস না ?
ভালোবাসা যখন হয় তখন তা আপনি হয়,
ভালোবাসা এলে; বলছি ! মন দিয়ে শোন,
প্রথম ভোরের আলোয়, সে দিন ১৯৬৭সাল ১৭ই জানুয়ারী
শীতের কুয়াশায় ঘেরা--
বেতলার জঞ্জলে শীরিষ গাছের আড়াল থেকে
আমার আদরের ফুলমনিকে মনে মনে বলি, " তুর কুচ কালো রূপের কী বাহার!
আহহা ! ফুলমনি তুর ডাগর চোখের চোরা চাউনি
তুফান তোলে, ভরা নদীতে ডাকছে বান, সেই বানের জলে সাঁতরে
মুর কাছে ভেসে আসছিস,
ভাবি--এর নামই ভালোবাসার টান---!
টিলার উপর বসে, ফুলমনি তুকে--
শুধুই চেয়ে চেয়ে দেখি আর ভগবান প্রনাম জানাই,
কি অপরূপে রূপে গড়েছেন তোকে তিনি !  "
ভাই রাগ করো না, শহরের মেয়েরা ভালোবাসতে, সত্যি তারা জানে না ! বড়  হিসেব করে ছকে খেলে, হেঃ হেঃ যৌবনে পাককা -খেলোয়ার ছিলাম হে !
কাল হলো ঐ নেতার হাট, চাইবাসা-বেতলার সবুজ বনে লাল শাড়ি, খোঁপায় শিমূল. ফুলমনির বাঁধভাঙ্গা ভালোবাসায় উত্তর কলকাতার লায়েক ফান্টুস ফেঁসে গেলাম।
জানি অনেকেই খুব রাগ করবে তবে ভরষা নাগালে--
আমায় আর পাবে না, আমার ছুটি --হয়ে গেছে
আমি ফিরে যাচ্ছি আমার একা ন্ত সেই আপন আলয়।
তোমারা খুব ভালো থাকবে -আমার দোহাঁ আছে।
আমি যাদু জানি আমি ভূলবাসাকে চাইবাসায় নিয়ে গিয়ে মহুয়া
ধামসার তালে তালে হামী লাজবো ফুলমনির কোমর জরিয়ে
গাছে উপর টঙে জোছন আলোয় পলাশ ফুলের বাসরে রেতে
কুপীর  আলোয় ফুলমনি হাসলে, চোখে পানি আসবে সুখের
পরশে, ভালোবাসার ছোঁয়ায় রাঙা হইয়ে উঠবে  ফুলমনির মুখ।

 কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালবেসে সখা

শিরোনামঃ ভালবেসে সখা            পারভেজ সাজ্জাদ   ভালবেসে সখা   চাই না পুরোটা নীল আকাশ ,পারো কি দিতে, তোমার আকাশে ঠাই , কথা দেয়া,কথা নেয়া,চাই না ওসব , শুধু বলি হাত বাড়ালেই যেন পাই , চাইনা সহায় ,তোমার কাছে, মুঠো মুঠো সুখ , পারো যদি ভাগ করে নিও, আমার কিছু দুখ । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । কিছু কথা বলবো আমি ,কিছুটা শুনব তোমার , কথায় কথায় হবে গান ,হবে রাত্রি ভোঁর, কত কথা তবু জমা রয়ে যাবে , শুধু দুজনার ।। সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । নাহয় জাললেনা প্রদীপ আমার জন্যে, তোমার কবিতায় আধার মুছে এনে দিও রুপালী চাঁদ,   আমার দক্ষিণ জানালায় । দিওনা সাত মণিহার,দামী উপহার   ,উৎসবে নাই বা গেলে নিয়ে, কাঁদতে দিও নীরব আলিঙ্গনে ,তোমার বুকে , আদরের আস্কারায় । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   ।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

ভাবনা

কবিতা: ভাবনা সঞ্জয় দাস তুমি আসবে বলে, এই জীবনের সমস্ত অপেক্ষা আমার; তা শুধু একান্তই আমার। এই পৃথিবীর সব ক'টা বসন্ত জড়ো করে,  কৃষ্ণচূড়া ফুল ফুলদানিতে সাজিয়ে রেখেছি; তুমি আসবে বলে অপেক্ষা কেবল শুধুই আমার। ঐ আকাশ রঙের শাড়ি আর খোঁপায়  দুধ - সাদা রঙের শিউলি পড়ে, লাল টুকটুকে সূর্যটাকে দেখে; মিষ্টি মৃদু হাসি মেখে তুমি আসবে। জানি তুমি আসবে, তুমি আসবে, অপেক্ষা কেবল শুধুই আমার।  সৌরজগতের জীর্ণতাকে শূন্য করে, "এক স্বর্গ ভুবন" ভালোবাসায় পূর্ণ করে,  আমাকে নিবেদন করবে প্রেম। হবে আমারই অপেক্ষার অবসান। তুমি আসবে নাকি আমার সমস্ত ভাবনা শুধুই ভাবনা থেকে যাবে? কেবলই অপেক্ষা অপেক্ষায় রয়ে যাবে? শিরোনাম কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

নির্মল ভালবাসা

শিরোনাম : নির্মল ভালবাসা                      --- হেমন্ত রড্রিক্স  সমুদ্রের অতল গহ্বরে  শেওঁলা গুলো দিনে দিনে বৃদ্ধি পায়,  বুঝে উঠা হয়নি কখন মনের গভীরে বেসামাল ভালবাসা তেমনই দানা বাঁধলো ?  কেরোসিন পিদিম মিটি মিটি আলো দেয় মৃদু মলয় পরশে সে যেন আহ্লাদিত। তোমার মুখাবয়ব আলো আধারে  সে এক ভিন্ন জগত সৃষ্টিতে নিমগ্ন ।  মেঘের গর্জে ওঠাকে ভয় পেওনা  দ্যুতিময় ঘর্ষণের পরক্ষণেই বর্ষিত ধারা । শীতল বায়ু বহে সমান্তরাল । ধুয়ে মুছে শুভ্র সুশীল ধরাতল।  দীনতা, অসৌন্দর্য ক্ষণস্থায়ী দৃশ্যতই  সত্যি প্রেমের গভীরতা অপরিমেয় । বিশ্বাস, সমঝোতা যার মজবুত খুঁটি ।  মরণোত্তর তাজমহল নয়, জীবদ্দশায় হাতে হাত রেখে চলার  অঙ্গীকারই "নির্মল ভালবাসা"।  (সেপ্টেম্বর তিরিশ  সিনসিনিটী  বিমান বন্দর ওহাইও, আমেরিকা  - সকাল নয়টা ।) ( কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স)