সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

একরাশ আঁধার

bangla kobita
একরাশ আঁধার
শিরোনাম - একরাশ আঁধার
কবি - আজিম আকাশ

একরাশ আঁধারের মাঝে হাঁটতে হাঁটতে
এক ফালি আলোর পথ খুঁজে বেড়াই,
টেকনাফ থেকে তেঁতুলিয়ার ধূসর প্রান্তর-
উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর অচেনা পথে
আজো খুঁজে ফিরি এক ফালি চাঁদের বিকিরণ;
যা দূর করতে পারে জাতির ভয়াবহ বিভীষণ।

সভ্যতা থেকে সভ্যতার ক্রমশ বিবর্তন;
কতটুকু হয়েছে দেশের আদল পরিবর্তন?
এটা শুধু সভ্যতার দেয়ালে মাথা ঠুকে মরা-
নিপীড়িত জনতার আত্নজিজ্ঞাসাই নয়,
অজস্র আঘাতে হৃদয়ের রক্তক্ষরণও বটে।

তবে কি এভাবেই ধেই ধেই করে চলবে-
রুগ্ন জাতির নিদারুণ অনিশ্চিত ভবিষ্যত?
দিন যায় দিন আসে, দিন বদলের পালায়;
বদলে যাও, বদলে দাও শ্লোগান প্রতীকী মাত্র-
বাস্তবতার ছোঁয়া নেই তা বুকের জ্বালা বাড়ায়।

স্বপ্নাক্রান্ত জনতা যুগ যুগ স্বপ্নকে আঁকড়ে ধরে
বার বার আশায় বুক বাঁধে, তবুও যদি আসে-
বাংলায় একটি আচ্মকা আমূল পরিবর্তন;
জনতার আমরণ দাবিগুলো আজ কেবলই
ধূসর কুয়াশা হয়ে বাংলার প্রকৃতিতে,
দীঘঃশ্বাস রুপে বিস্তার করছে টেকনাফ থেকে-
তেঁতুলিয়ার শহর-গ্রামময় প্রতিটি প্রান্তর;

তবে কি জাতির বিবেক আজ শুধুই প্রশ্নবিদ্ধ?
আর কত থাকবে আশাহত, জনতার অন্তর?
এই কি তবে আমার ৩০ লাখ প্রাণের-
আত্নাহুতিতে অর্জিত স্বাধীন সার্বভৌম দেশ;
রাজনৈতিক যাঁতাকলে পিষ্ট হয়ে যুগের পর যুগ
এভাবেই হবে কি তবে তিলে তিলে নিঃশেষ?
যদি তাই হয় তবে ১৬ কোটি বাঙ্গালির শির-
উচু করে গর্জে উঠার এখনই অতি প্রয়োজন;
নয়তো একরাশ আঁধারের গর্ভে লীন হতে হতে
ফিরে আসবে আবার প্রাগৈতিহাসিক বিভীষণ।
[বি:দ্র: সন্মানিত পাঠকদের  জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, প্রতিভা প্রকাশনীর প্রকাশক ও বিশিষ্ট ছড়াকার মঈন মুরসালিনে এর অনুরোধক্রমে কবি স্বেচ্ছায় তার নাম কিছুটা পরিবর্তন করেছেন। তাই এখন থেকে তাঁর নাম আজিম হোসেন আকাশ এর পরিবর্তে আজিম আকাশ হবে।]

 কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালবেসে সখা

শিরোনামঃ ভালবেসে সখা            পারভেজ সাজ্জাদ   ভালবেসে সখা   চাই না পুরোটা নীল আকাশ ,পারো কি দিতে, তোমার আকাশে ঠাই , কথা দেয়া,কথা নেয়া,চাই না ওসব , শুধু বলি হাত বাড়ালেই যেন পাই , চাইনা সহায় ,তোমার কাছে, মুঠো মুঠো সুখ , পারো যদি ভাগ করে নিও, আমার কিছু দুখ । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । কিছু কথা বলবো আমি ,কিছুটা শুনব তোমার , কথায় কথায় হবে গান ,হবে রাত্রি ভোঁর, কত কথা তবু জমা রয়ে যাবে , শুধু দুজনার ।। সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । নাহয় জাললেনা প্রদীপ আমার জন্যে, তোমার কবিতায় আধার মুছে এনে দিও রুপালী চাঁদ,   আমার দক্ষিণ জানালায় । দিওনা সাত মণিহার,দামী উপহার   ,উৎসবে নাই বা গেলে নিয়ে, কাঁদতে দিও নীরব আলিঙ্গনে ,তোমার বুকে , আদরের আস্কারায় । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   ।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

ভাবনা

কবিতা: ভাবনা সঞ্জয় দাস তুমি আসবে বলে, এই জীবনের সমস্ত অপেক্ষা আমার; তা শুধু একান্তই আমার। এই পৃথিবীর সব ক'টা বসন্ত জড়ো করে,  কৃষ্ণচূড়া ফুল ফুলদানিতে সাজিয়ে রেখেছি; তুমি আসবে বলে অপেক্ষা কেবল শুধুই আমার। ঐ আকাশ রঙের শাড়ি আর খোঁপায়  দুধ - সাদা রঙের শিউলি পড়ে, লাল টুকটুকে সূর্যটাকে দেখে; মিষ্টি মৃদু হাসি মেখে তুমি আসবে। জানি তুমি আসবে, তুমি আসবে, অপেক্ষা কেবল শুধুই আমার।  সৌরজগতের জীর্ণতাকে শূন্য করে, "এক স্বর্গ ভুবন" ভালোবাসায় পূর্ণ করে,  আমাকে নিবেদন করবে প্রেম। হবে আমারই অপেক্ষার অবসান। তুমি আসবে নাকি আমার সমস্ত ভাবনা শুধুই ভাবনা থেকে যাবে? কেবলই অপেক্ষা অপেক্ষায় রয়ে যাবে? শিরোনাম কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

নির্মল ভালবাসা

শিরোনাম : নির্মল ভালবাসা                      --- হেমন্ত রড্রিক্স  সমুদ্রের অতল গহ্বরে  শেওঁলা গুলো দিনে দিনে বৃদ্ধি পায়,  বুঝে উঠা হয়নি কখন মনের গভীরে বেসামাল ভালবাসা তেমনই দানা বাঁধলো ?  কেরোসিন পিদিম মিটি মিটি আলো দেয় মৃদু মলয় পরশে সে যেন আহ্লাদিত। তোমার মুখাবয়ব আলো আধারে  সে এক ভিন্ন জগত সৃষ্টিতে নিমগ্ন ।  মেঘের গর্জে ওঠাকে ভয় পেওনা  দ্যুতিময় ঘর্ষণের পরক্ষণেই বর্ষিত ধারা । শীতল বায়ু বহে সমান্তরাল । ধুয়ে মুছে শুভ্র সুশীল ধরাতল।  দীনতা, অসৌন্দর্য ক্ষণস্থায়ী দৃশ্যতই  সত্যি প্রেমের গভীরতা অপরিমেয় । বিশ্বাস, সমঝোতা যার মজবুত খুঁটি ।  মরণোত্তর তাজমহল নয়, জীবদ্দশায় হাতে হাত রেখে চলার  অঙ্গীকারই "নির্মল ভালবাসা"।  (সেপ্টেম্বর তিরিশ  সিনসিনিটী  বিমান বন্দর ওহাইও, আমেরিকা  - সকাল নয়টা ।) ( কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স)