সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সমতায় বাঁচবো সকলে

kobita 38

সমতায় বাঁচবো সকলে

শিরোনাম সমতায় বাঁচবো সকলে



মুছে নাও দু চোখের ক্লান্ত বিপাক
বাইরে তাকাও,ওরাও এবার ক্ষান্ত হয়েছে
কত আর রণ দামামায় বিধর্মীর বৈষম্যপাত হবে?
ছোড়া পাথর দাবানলে এতকাল দুন্দুভি নিনাদে
আড়ষ্ট ওদের প্রত্যঙ্গ ঘিরে দুর্নীতি দল হ্যান্ডিক্র্যাপ্ট হল
শোন হে সময়- :এবারের ইতিহাস লিখে দিও মুক্তির স্রোত্
লিখে দিও মার্কস,লেলিনের গুষ্টিপাত শেষে রঙহীন পান্ডুলিপি,
কালের সীমানা পেড়িয়ে আর এক মুক্তি জয়ের কাব্য গড়েছে।

মুছে নাও ক্লান্তি সব ত্যক্ত বিষাদ;
চেয়েছিল হাতে বেড়ি উন্মাদ শিবির এক রঙ্গমঞ্চ হবে
পথ ঘরে গেয়ে যাবে আকর্নীর নিষিক্ত ক্ষুধা
ঘরে দ্বীপ জ্বেলে চির নির্বাপিত করে যে আঁধার গেল
ওরা তাহ্ করেছে গাজন শত মন্ত্রের উচ্চারণে
নিয়েছে শপথ,আমি কোন মাধুকরী নই-কে এসেছো-
বিচার প্রহসন,আমিও যাজ্ঞবক্ষে শুল্কঘৃত যোগে
করেছি সঙ্গম যমুনার মতো অথ্ এই শতকের ঘরে
জনমের মন্ত্রধারা মতে নির্বাহের শপথ কারণে।

মুছে নাও ক্লেদ যত যন্ত্রনার;
তাকাও বাইরে বিফল শিবির,ভ্রান্ত সব বিক্ষিপ্ত আরোপন
বিলাপ হয়েছে,এইবার স্ব-ভূমিকার তালিকা বানাও।
দেখে নাও পরুষকার বিজয়ী সত্যভাম,আমার আমিরে,
ক্ষুদ্রমাত্র কেশাগ্র হয়নি ভন্ডুল কোন ব্যাদান প্রলাপে
বারংবার বিষেদ্গার আর হীম কামার্তর বৃথা উদ্গীরণ
অঙ্গগুলি যথারীতি সচল সবল কর্মরীতি,ভিন্ন হয়নি কোন
নিন্দা প্রলাপ,শোন হে সময়,জটাজুট খসে গেছে রুদ্রতা
এইবারে নেমে এসো পথ সামনে রয়েছে অভিলাষ।

মুছে নাও শেষবার শুষ্ক অশ্রুজল;
দিগন্ত জুড়ে লিখে দাও বাঁচবার পূণ্য উচ্চারণ
বলে দাও নৈরাজ্যে নয়,সমতায় বাঁচবো সকলে
সমতায় বাঁচবো সকলে।


 কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালবেসে সখা

শিরোনামঃ ভালবেসে সখা            পারভেজ সাজ্জাদ   ভালবেসে সখা   চাই না পুরোটা নীল আকাশ ,পারো কি দিতে, তোমার আকাশে ঠাই , কথা দেয়া,কথা নেয়া,চাই না ওসব , শুধু বলি হাত বাড়ালেই যেন পাই , চাইনা সহায় ,তোমার কাছে, মুঠো মুঠো সুখ , পারো যদি ভাগ করে নিও, আমার কিছু দুখ । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । কিছু কথা বলবো আমি ,কিছুটা শুনব তোমার , কথায় কথায় হবে গান ,হবে রাত্রি ভোঁর, কত কথা তবু জমা রয়ে যাবে , শুধু দুজনার ।। সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । নাহয় জাললেনা প্রদীপ আমার জন্যে, তোমার কবিতায় আধার মুছে এনে দিও রুপালী চাঁদ,   আমার দক্ষিণ জানালায় । দিওনা সাত মণিহার,দামী উপহার   ,উৎসবে নাই বা গেলে নিয়ে, কাঁদতে দিও নীরব আলিঙ্গনে ,তোমার বুকে , আদরের আস্কারায় । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   ।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

ভাবনা

কবিতা: ভাবনা সঞ্জয় দাস তুমি আসবে বলে, এই জীবনের সমস্ত অপেক্ষা আমার; তা শুধু একান্তই আমার। এই পৃথিবীর সব ক'টা বসন্ত জড়ো করে,  কৃষ্ণচূড়া ফুল ফুলদানিতে সাজিয়ে রেখেছি; তুমি আসবে বলে অপেক্ষা কেবল শুধুই আমার। ঐ আকাশ রঙের শাড়ি আর খোঁপায়  দুধ - সাদা রঙের শিউলি পড়ে, লাল টুকটুকে সূর্যটাকে দেখে; মিষ্টি মৃদু হাসি মেখে তুমি আসবে। জানি তুমি আসবে, তুমি আসবে, অপেক্ষা কেবল শুধুই আমার।  সৌরজগতের জীর্ণতাকে শূন্য করে, "এক স্বর্গ ভুবন" ভালোবাসায় পূর্ণ করে,  আমাকে নিবেদন করবে প্রেম। হবে আমারই অপেক্ষার অবসান। তুমি আসবে নাকি আমার সমস্ত ভাবনা শুধুই ভাবনা থেকে যাবে? কেবলই অপেক্ষা অপেক্ষায় রয়ে যাবে? শিরোনাম কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

নির্মল ভালবাসা

শিরোনাম : নির্মল ভালবাসা                      --- হেমন্ত রড্রিক্স  সমুদ্রের অতল গহ্বরে  শেওঁলা গুলো দিনে দিনে বৃদ্ধি পায়,  বুঝে উঠা হয়নি কখন মনের গভীরে বেসামাল ভালবাসা তেমনই দানা বাঁধলো ?  কেরোসিন পিদিম মিটি মিটি আলো দেয় মৃদু মলয় পরশে সে যেন আহ্লাদিত। তোমার মুখাবয়ব আলো আধারে  সে এক ভিন্ন জগত সৃষ্টিতে নিমগ্ন ।  মেঘের গর্জে ওঠাকে ভয় পেওনা  দ্যুতিময় ঘর্ষণের পরক্ষণেই বর্ষিত ধারা । শীতল বায়ু বহে সমান্তরাল । ধুয়ে মুছে শুভ্র সুশীল ধরাতল।  দীনতা, অসৌন্দর্য ক্ষণস্থায়ী দৃশ্যতই  সত্যি প্রেমের গভীরতা অপরিমেয় । বিশ্বাস, সমঝোতা যার মজবুত খুঁটি ।  মরণোত্তর তাজমহল নয়, জীবদ্দশায় হাতে হাত রেখে চলার  অঙ্গীকারই "নির্মল ভালবাসা"।  (সেপ্টেম্বর তিরিশ  সিনসিনিটী  বিমান বন্দর ওহাইও, আমেরিকা  - সকাল নয়টা ।) ( কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স)