শিরোনাম মানুষের সঙ্গে কোনো বিরোধ নেই
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
![]() |
| মানুষের সঙ্গে কোনো বিরোধ নেই |
না, মানুষের সঙ্গে আমার আর বিরোধ নেই কোনো
এখন পাওনাদার দুর্ঘটনায় পড়লে তাকে নিয়ে যেতে পারি হাসপাতাল
প্রাক্তন প্রেমিকার স্বামীর কাছ থেকে অনায়াসে চাইতে
পারি চার্মিনার
দাড়ি গজানোর মতো অনায়াসে এ-জীবনে আমি
রামকৃষ্ণের কালীপ্রেমে আমি দেখি সার্বভৌম যৌনশক্তি
বাবলিদের স্বামীপ্রেমে দেখি সার্বজনীন যৌনসুখ
একটি চটি হারিয়ে গেলে আমি কি
না, মানুষের সঙ্গে আমার বিরোধ নেই কোনো
বোনের বুক থেকে সরে যায় আমার অস্বস্তিময় চোখ
আমি ভাইফোঁটার দিন হেঁটে বেড়াই বেশ্যা পাড়ায়
আমি মরে গেলে দেখতে পাবো জন্মান্তরের করিডোর
আমি এক পরিত্রাণহীন নিয়তিলিপ্ত মানুষ
আমি এক নিয়তিহীন সন্ত্রাসলিপ্ত মানুষ
আমি দেখেছি আমার ভেতর এক কুকুর কেঁদে চলে অবিরাম
তার কুকুরীর জন্যে এক সন্ন্যাসী তার সন্ন্যাসিনীর
স্বেচ্ছাকৌমার্য
নষ্ট করতে হয়ে ওঠে তৎপর লম্পট আর সেই লাম্পট্যের
কাছে
গুঁড়ো হয়ে যায় এমনকি স্বর্গীয় প্রেম — শেষ পর্যন্ত আমি
কবিতার ভেতর ছন্দের বদলে জীবনের আনন্দ খোঁজার
পক্ষপাতী
তাই জীবনের সঙ্গে আমার কোনো বিরোধ নেই—
মানুষের সঙ্গে আমার কোনো বিরোধ নেই
ফালগুনী রায়কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু