সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রিক্ত হস্ত

kobita.info
রিক্ত হস্ত  
শিরোনাম     রিক্ত হস্ত                


রিক্ত হস্তে যেও না বেশি দূর
কন্ঠহীন কন্ঠে, কেন অলীক খ্যাতির
তরে সমাজে আকন্ঠ তোমার সুর?
খ্যাতির জন্য ঠিক যতটুকু প্রয়োজন
নিজেকে গড়ো তুমি সেভাবে,
ত্যাগের মহিমা ছাড়া, ক্লেশহীন নিষ্কন্টক।
করো না অযথা নিজেকে-
যশ-খ্যাতির তালিকায় আত্নপ্রকাশ;
সে খ্যাতি টিকবে না ধোপে
তা শুধু অসুস্থ সংস্কৃতির বহি:প্রকাশ।

পুঁজিবাদী  যারা তোমাদের সম্বল
করে শূন্য পকেট করে ভারী,
দিবা-রাত্রি ভর অসংখ্য চ্যানেলে চলে
অপ-সংস্কৃতির অশুভ আয়োজন;
তোমাদের মেধাহীন নির্লজ্জ আত্নপ্রকাশের-
কাছে বার বার প্রকৃত মেধার হয়
প্রশ্নবিদ্ধ নিশ্চিত বিভাজন।

চোখের দৃষ্টি যেন ফিকে হয়ে আসে
তোমাদের আকাশ সম-
স্বপ্ন দেখার কসরত দেখে,
হয়তো কিছুটা বাহবা,
তোমার জীবনের গতিপথ ঘুরিয়ে দেয়
অগ্রগামী এক অন্য পথের পাথেয় রূপে,
কিন্তু যেনে রেখো তা শুধু ক্ষণতরে;
তাই দু’একটা অডিও এ্যালবাম কিংবা
কিছু সময়সাপেক্ষ ষ্ট্যাজ পারফর্ম করার পর
হারিয়ে যাও রুগ্ন সংস্কৃতি থেকে চিরতরে।

তোমাদের মত ক্ষুদে-বড় মেধাহীন
ছালমা, নোলক কিংবা বিউটি গড়েন যারা,
তাদের রিক্ত পকেটগুলো আজ-
এসএমএস বাণিজ্যে হচ্ছে রাতারাতি সয়লাব;
শূন্য কলস কত আর বাঁজবে ঢং ঢং
কতকালই বা করবে মিথ্যে দিয়ে জয়লাভ?

অথচ যারা আজীবন সংস্কৃতি চর্চায়
নিজেকে উজাড় করেছেন সদা আমরণ,
তাদের আনাগোনা আজ কেবলই
কালেভদ্রে, অতিথি পাখির মত;
তাদের কন্ঠে বিচরণ করে-
আজ কত না দু:খ অবিরত।

কবি ঃ আজিম হোসেন আকাশ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালবেসে সখা

শিরোনামঃ ভালবেসে সখা            পারভেজ সাজ্জাদ   ভালবেসে সখা   চাই না পুরোটা নীল আকাশ ,পারো কি দিতে, তোমার আকাশে ঠাই , কথা দেয়া,কথা নেয়া,চাই না ওসব , শুধু বলি হাত বাড়ালেই যেন পাই , চাইনা সহায় ,তোমার কাছে, মুঠো মুঠো সুখ , পারো যদি ভাগ করে নিও, আমার কিছু দুখ । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । কিছু কথা বলবো আমি ,কিছুটা শুনব তোমার , কথায় কথায় হবে গান ,হবে রাত্রি ভোঁর, কত কথা তবু জমা রয়ে যাবে , শুধু দুজনার ।। সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । নাহয় জাললেনা প্রদীপ আমার জন্যে, তোমার কবিতায় আধার মুছে এনে দিও রুপালী চাঁদ,   আমার দক্ষিণ জানালায় । দিওনা সাত মণিহার,দামী উপহার   ,উৎসবে নাই বা গেলে নিয়ে, কাঁদতে দিও নীরব আলিঙ্গনে ,তোমার বুকে , আদরের আস্কারায় । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   ।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

ভাবনা

কবিতা: ভাবনা সঞ্জয় দাস তুমি আসবে বলে, এই জীবনের সমস্ত অপেক্ষা আমার; তা শুধু একান্তই আমার। এই পৃথিবীর সব ক'টা বসন্ত জড়ো করে,  কৃষ্ণচূড়া ফুল ফুলদানিতে সাজিয়ে রেখেছি; তুমি আসবে বলে অপেক্ষা কেবল শুধুই আমার। ঐ আকাশ রঙের শাড়ি আর খোঁপায়  দুধ - সাদা রঙের শিউলি পড়ে, লাল টুকটুকে সূর্যটাকে দেখে; মিষ্টি মৃদু হাসি মেখে তুমি আসবে। জানি তুমি আসবে, তুমি আসবে, অপেক্ষা কেবল শুধুই আমার।  সৌরজগতের জীর্ণতাকে শূন্য করে, "এক স্বর্গ ভুবন" ভালোবাসায় পূর্ণ করে,  আমাকে নিবেদন করবে প্রেম। হবে আমারই অপেক্ষার অবসান। তুমি আসবে নাকি আমার সমস্ত ভাবনা শুধুই ভাবনা থেকে যাবে? কেবলই অপেক্ষা অপেক্ষায় রয়ে যাবে? শিরোনাম কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

নির্মল ভালবাসা

শিরোনাম : নির্মল ভালবাসা                      --- হেমন্ত রড্রিক্স  সমুদ্রের অতল গহ্বরে  শেওঁলা গুলো দিনে দিনে বৃদ্ধি পায়,  বুঝে উঠা হয়নি কখন মনের গভীরে বেসামাল ভালবাসা তেমনই দানা বাঁধলো ?  কেরোসিন পিদিম মিটি মিটি আলো দেয় মৃদু মলয় পরশে সে যেন আহ্লাদিত। তোমার মুখাবয়ব আলো আধারে  সে এক ভিন্ন জগত সৃষ্টিতে নিমগ্ন ।  মেঘের গর্জে ওঠাকে ভয় পেওনা  দ্যুতিময় ঘর্ষণের পরক্ষণেই বর্ষিত ধারা । শীতল বায়ু বহে সমান্তরাল । ধুয়ে মুছে শুভ্র সুশীল ধরাতল।  দীনতা, অসৌন্দর্য ক্ষণস্থায়ী দৃশ্যতই  সত্যি প্রেমের গভীরতা অপরিমেয় । বিশ্বাস, সমঝোতা যার মজবুত খুঁটি ।  মরণোত্তর তাজমহল নয়, জীবদ্দশায় হাতে হাত রেখে চলার  অঙ্গীকারই "নির্মল ভালবাসা"।  (সেপ্টেম্বর তিরিশ  সিনসিনিটী  বিমান বন্দর ওহাইও, আমেরিকা  - সকাল নয়টা ।) ( কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স)