কবিতারা মৃতপ্রায় শিরোনাম কবিতারা মৃতপ্রায় আজিম আকাশ বড় হতাশায় মানবজমিন কেঁপে উঠে সমকালীন কবিতার অদৃশ্য ভূমিকম্পে, এক আকাশ কালো মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে আজ কবিতার পাঠক। উৎফুল্ল হৃদয়ে, নূতন কাব্যের ঘ্রাণে- পৃষ্ঠার ভাঁজে ভাঁজে, আজ আর কেউ খুঁজে না কোন কাঙ্খিত কবিতা। ডিজিটাল প্রযুক্তির অনলাইন ফ্রি সংস্করণ তথা বহুমাত্রিক টাইমপাস বিনোদনের- যাঁতাকলে, কেবলই পিষ্ট হতে চলেছে প্রিন্ট মিডিয়ার সাবেক পাঠকবৃন্দ। তবে কী এভাবেই পিষ্ট হতে হতে নিঃশেষে বিভাজ্য হবে অবশেষে? তিল তিল করে হৃদয়ভূমে সঞ্চিত সাহিত্যের প্রতি নিগূঢ় ভালোবাসায়- তবে কী আজ শুধু অবমাননাই প্রাপ্য? মিথ্যে সৃজনশীলতার ক্যানভাসে জেগে ওঠা অজস্র প্রকাশনাগুলো, আজ আর মননে সৃজন করে না- নজরুল কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর। ডিজিটাল ফরমূলার রমরমা ধ্যাঁচে প্রকাশনাগুলো আজ ব্যতিব্যস্ত- বইমেলা কেন্দ্রিক বাণিজ্যিক মোহে। বছরজুড়ে আজ আর হয় না তেমন তরুণ কবির নতুন নতুন কাব্যের- কোন তেজোদীপ্ত মোড়ক উন্মোচন, কেবলমাত্র একুশ এলেই প্রকাশনাগুলোর হাকডাক দিয়ে কসরত চলে বই প্রকাশের, হরহামেশাই সূক্ষাতিসূক্ষ যাচাই-বাছাইহীন ভুরি...
সব কবি , সব কবিতা