সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

গোলাম মাসুম জিকো লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

তোমার শহরে

তোমার শহরে শিরোনাম   তোমার শহরে কবি - গোলাম মাসুম (জিকো) অন্ধকারে অন্ধকার হাতরে খুঁজে ফিরছি  এই যামিনী হউক পৃথিবীর শ্রেষ্ঠ সময়  বাতির থাম গুলো যেন ভাড়াটে অবিদ্যা  কাম আর কামনার কেতন আঁটসাঁট বহির্বাস, রঙিন সানগ্লাস আর চেতনা বর্ধক অধমাঙ্গে অপেক্ষক রুপাজিবা  ক্লান্তির বুট জোড়া যেন আর চলতে চায়না  অনাশ্রিত কাজু বাদামের পানে শুঁড়িখানায় অপেক্ষমান যবসুরার পাত্র জোড়া অভিবাদন জানায় নিঃশব্দে ওদিকে দূরদর্শনে উপস্থাপক ভুরু কুচকে সংবাদ দিলো  আজ তুষারবর্ষাবে টোকিও ও তার আশেপাশের শহর গুলোকে । টোকিও ! - এ এক বিচিত্র শহর - ঢাকার থেকে একদম অন্যরকম  কখনো তুষারবর্ষে, কখনো অবিরাম বৃষ্টি সপ্তাহজুড়ে, কখনোবা গরমে উদম হওয়ার যোগার প্রায় বিত্তের উত্তেজনায় উর্ধ্বে প্রসারিত  প্রাণহীন ভালবাসায় পূর্ণ একটি আধুনিক কনক্রিটের বস্তি  এখানে প্রকৃতিও ভান করে স্বাভাবিকতার  সবাই কথা বলে প্রায় নিঃশব্দে সমস্ত দিন চলেও গাড়ির ভেঁপু বাজতে শুনিনা এ যেন আলোর মাঝে অন্ধকার একটি শহর  আর তাইত আমি এই শহরে অন্ধকারে অন্ধকার হাতরে খুঁজে ফিরি নিরন্তর ।। ...

অন্তরতম অঁচল

ontortomo anchol;:golam masum zico  শিরোনাম      অন্তরতম অঁচল ১ পীতবর্ণের পাঞ্জাবির পকেট থেকে এক মুঠো হাওয়া বের করে উড়ন্ত চুম্বনে পাঠিয়ে দিলাম তোমাকে  অত:পর, ধীর পদক্ষেপে চলা একটু একটু করে ফাল্গুনের মৃদু হিমেল হাওয়ায় ভালবাসা নিলো স্মৃতিতে আশ্রয় প্রকৃতির আলয় থেকে বিচ্ছিন্ন হওয়ার শুরু তখন থেকেই তখন থেকেই ক্রমান্বয়ী ধারামধ্যে প্রস্থান তখন থেকেই রঙ্গিন প্রজাপতিরা সব নির্বাসনে ২ হঠাৎ তোমাকে দেখা প্রকৃতির মাঝে রঙের ধারা ৩ অলীক কল্পনা নিষিক্ত বালিশ অভিষিক্ত ভালবাসা যেন বসন্ত ছুঁয়েছে কামনায় ৪ তুষার ধবল মন প্রবাস জীবন বেদনাকে পিছে ফেলে প্রিয়তমা প্রেয়সীর সঙ্গে নতুন জীবন ভালবাসাও মুগ্ধ আজ  < গোলাম মাসুম জিকো > www.zics.me

ভবদীয়

শিরোনাম :  ভবদীয়   কবি গোলাম মাসুম (জিকো) জলে ছুড়ে ফেললে  নদীতে ভাসাবো শরীর - নদীতে ভাসবো নদীতে ছুড়ে ফেললে সমুদ্রে ভাসাবো শরীর - নীল জলে ভাসবো গৃহছাড়া করলে থাকবো অরণ্য আশ্রয়ে, ডালে ডালে ডাল কাটলে শিকড়ে  শিকড় উপড়ে ফেললে মৃত্তিকা আশ্রয়ে  তারপর পোকা থেকে পোকা  হাত এবং হাত, পা থেকে পা নবজাতক যদি হই, হামাগুরি দিয়ে হলেও তোমার কাছে পৌঁছাবো এক পৃথিবী আলোর সন্ধানে  জোনাকী পোকার পিছে ঘুরি অবিরাম এক পৃথিবী সবুজ দেখবো বলে  শেওলা পড়া দিঘীর দিকে তাকিয়ে থাকি পলকহীন  আজ যদি বিমুখ করতে চাও - চাইবো চুম্বন  আজ যদি অবহেলা করতে চাও - চাইবো আলিঙ্গন  পথে পথে হাটবো তবুও তোমার কাছে পৌঁছাবো রোদে রোদে হাটবো তবুও তোমার কাছে পৌঁছাবো জড়িয়ে, চাইবো চুম্বন এবং কাশবন ১৯৯৯/২/৫ @ আরামবাগ, ঢাকা www,zics.me