সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মোঃ সামীউল আলম সরকার লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আনাড়ী পথিক

শিরোনাম     আনাড়ী পথিক আনাড়ী পথিক               মোঃ সামীউল আলম সরকার অনন্ত ঘোর-অমবস্যা রাত জুড়ে- মেঘপুঞ্জের অবিরাম আনাগোনা, বিজলীহীন বজ্রের সঙ্গিন হুঙ্কার; তবু সব ভুলে হরদম ঘুরে মরে- দোসরহীন অচেনা আনাড়ী পথিক। মর্তলোক-অন্দরের লক্ষ গহ্বর হতে- গুপ্ত সাপিনীর নিয়ত বিষাক্ত ছোবলে মর্ত জুড়ে নিরন্তর বিনাশী ভূকম্পন; তবু সব ভুলে হরদম ঘুরে মরে- দোসরহীন অচেনা আনাড়ী পথিক। সহসা সমুদ্র বক্ষে জাগে ভীষণ প্রচন্ড, কূলে আছড়ে পড়ে অসুর-তরঙ্গরাশি, কালক্রমে পাহাড় হারায় সাগর-গর্ভে; তবু সব ভুলে হরদম ঘুরে মরে- দোসরহীন অচেনা আনাড়ী পথিক।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স