Alexander Pope শিরোনাম : নির্জনতার গাথা কত সুখী সে যার আশা ও উদ্বেগ ঘিরে থাকে পৈত্রিক সামান্য সীমানায় তৃপ্ত নিশ্বাস নিতে পেরে আপন হাওয়ায় নিজের ভূমিতে । যার প্রাণীরা ভরা থাকে দুধে , মাঠ ভরা অন্ন , যার মেষের লোম পোশাক জোগায় যার বৃক্ষরা গ্রীষ্মে নুয়ে পড়ে ছায়ায় , শীতে আগুন জ্বালায়। আর্শীবাদ-ধন্য , যে অনায়াসে পেয়ে যায় সময় , দিন আর বছর , চলে যায় মৃদু পায় স্বাস্থ্যভরা শরীর , মনপূর্ণ শান্তি প্রশান্ত দিন , রাতে গভীর নিদ্রা ; পাঠ ও প্রশান্তি , একাকার ; মধুর বিনোদন ; আর সরলতা , সবাই খুশি হয় ধ্যানমগ্নতায়। এইভাবে থাকতে দাও আমাকে , অদেখা , অজানা , এইভাবে বিলাপহীন মরতে দাও আমাকে , নীরবে ঝ ’ রে যেতে পৃথিবী থেকে , কোনো পাথরকেও বলোনা শুয়ে আছি কোথায়।
সব কবি , সব কবিতা