কন্যা ফেরে ঘর ( মোহাম্মদ আবদুল মান্নান ) ছবি - https://www.facebook.com/Bangladesh.Rare.Pics শিরোনাম - কন্যা ফেরে ঘর কবি - মোহাম্মদ আবদুল মান্নান সৈয়দ শামসুল হক, শ্রেষ্ঠ কবিবর তোমার অমর সৃষ্টি ‘কন্যা ফেরে ঘর’ । সেদিন সতেরোই মে কন্যা এলো ঘরে অঝোর বর্ষণ মাঝে সিক্ত কলেবরে । পচাঁত্তর শোক বহ্নি বাঙ্গালির ঘরে চিরদিন প্রজ্জলিত অন্তরে অন্তরে ভয়াবহ সেই স্মৃতি সেই দুঃখ ব্যথা কন্যার অন্তরে কাঁদে, কোথা পিতা মাতা । কোথা সেই ছোট ভাই কিশোর রাসেল সেই শোকে কন্যাটির হৃদয় উদ্বেল । মেহদীর রঙ মাখা কোথা ভ্রাতৃবধূ কামাল জামাল নাই মন কাদেঁ শুধু । ভরাঘর শূণ্য আজি কেউ নেই পাশে দুই কন্যা জেগে আছে শুধু ইতিহাসে । তারপর দীর্ঘ দিন দীর্ঘ রাত্রি শেষে কন্যা পুনঃ ফিরে এলো এই বাংলাদেশে । যেখানে মায়ের কান্না,কান্না রাসেলের আর্ত হাহাকার ধ্বণি অনন্ত কালের বুক মাঝে কত কষ্ট শত ব্যথা নিয়ে কন্যা আসে নিদারূন দুঃখ শোক বয়ে । কন্যা কা...
সব কবি , সব কবিতা