| রঙ-বিরঙের স্বপ্ন |
কবি ; আজিম হোসেন আকাশ
কিশোর মোরা-
রং-বিরঙের স্বপ্ন নিয়ে
ঘুড়ির মত উড়ব,
হাওয়ায় হাওয়ায় অতি সুখে
সপ্ত আকাশ ঘুরব।
কিশোর মোরা-
রঙিন আশায় গড়তে জীবন
পাঠশালাতে পড়ব,
সত্য ন্যায়ের পথটি ধরে
সুশীল সমাজ গড়ব।
কিশোর মোরা-
বাবা-মায়ের আদেশ মত
সঠিক পথে চলব,
সঠিক পথে চলতে গিয়ে
সত্য কথা বলব।
কিশোর মোরা-
স্বপ্নে রাঙা জীবন নিয়ে
দেশের ভালো চাইব,
ঐক্য সুরে ভাষার তরে
দেশের গান গাইব। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু