টোকাই জীবন শিরোনাম টোকাই জীবন আজিম আকাশ এই যে যারা অধিক শীতে কাপে যবু থবু; তাদের তরে তোমার মনে হয় কি দয়া কভু! অনাহারে অর্ধাহারে কাটে জীবন দুর্ভোগে; কেউ কি তবু দাঁড়ায় পাশে তাদের কঠিন দুর্যোগে। তোমরা যখন ইটের ঘরে থাক মহা সুখে; হাঁড় কাপানো শীতে তখন থাকে তাঁরা দুঃখে। রাস্তা-ঘাটে ময়লা ঘেটে জীবন কাটে হেলায়; স্মৃতিগুলো পাড় হয়ে যায় দিন বদলের পালায়। দুঃখের মাঝে কাটে সময় ভাগ্যে রটে না কিছু; বস্তির মাঝে কাটে জীবন কষ্ট ছাড়ে না পিছু। (টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ) কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
সব কবি , সব কবিতা