সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

bd.kobi o kobita লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রেমের প্রাচীর

প্রেমের প্রাচীর শিরোনাম  - প্রেমের প্রাচীর কবি -  ডা: প্রবীর আচার্য্য নয়ন কথার প্রাচীর গড়ে নিজেকে রেখেছ ঘিরে,  বাঁধা পেয়ে বারে বারে ব্যথা নিয়ে গেছি ফিরে, ভাবনি কখনো হায় যদি সে হারিয়ে যায় ,   তবুও তোমারে প্রায় বাঁধিবে যে ও প্রাচীরে, শ্বাসরূদ্ধ কারাগারে নীরবে গোপনে ধীর।  সুকঠিন এ প্রাচীর ঘটায় যে ব্যবধান,  কি করে ভেদিবে তারে বন্ধুর শুভগান,  বাঁধা পেয়ে ধীরে ধীরে শুভক্ষণ যাবে ফিরে,  তখন তোমার হবে এ ঘুমের অবসান ।  ফিরিলে চেতনা তুমি দেখিবে বিরান ভূমি,  আসিবে না কেউ কাছে ও রাঙা চরণ চুমি,  নিঃস্ব একাকী যামী এধার ওধারে ভ্রমি,  ক্লান্ত শ্রান্ত হয়ে রবে ম্রিয়মান।  তখন নতুন বেশে দাঁড়াব তোমার পাশে, বাড়াব এ হাত হেসে হবো মহীয়া্‌  বুঝিবে না এই তো সে এসেছে নতুন বেশে, অশেষ ভালোবেসে তোমারই হবো গো শেষে ।  বাঁধিব বাহুর পাশে চুমিব নয়ন, হাসিবে চন্দ্র তারা , হাসিবে গগন ,  প্রেমের প্রাচীর হবে বেঁধে মনে মন ।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

তুমি চলে যাওয়ার পর

তুমি চলে যাওয়ার পর শিরোনাম   তুমি চলে যাওয়ার পর কবি - মোকসেদুল ইসলাম তুমি চলে যাওয়ার পর বুক পাঁজর বরাবর বেড়ে ওঠা কষ্টের বলিরেখা কেউ দেখেনি কেউ বলেনি তুমি কেমন আছো? মনের যত স্ফীত ব্যথা ভাগ করে নিতে পারিনি কারো সাথে কষ্টের ঝড়ো হাওয়ায় নিভে গেছে যখন সমস্ত সুখের বাতি তখন কেউ আর এগিয়ে আসেনি। তুমি চলে যাওয়ার পর বিরোধী বেদনারা দখলে নিয়েছে হৃদয় তাদের তুমুল আন্দোলনে সুখগুলো এখন নির্বাসিত জীবন যাপনে ব্যস্ত স্মৃতির পোকাদের সাথে তাই এখন নিত্য বসবাস আমার। তুমি চলে যাওয়ার পর অশ্রসিক্ত নির্ঘুম রাত কাটে, ক্লান্ত দুপুরে আনমনে হাঁটি একাকী বিকেলে পাথর চাপা হলুদ ঘাসের মতো কষ্টে কাটে জীবন ভরা বর্ষা ভাসিয়ে নিয়ে যায় আমার সমস্ত অনাগত সুখ। তুমি চলে যাওয়ার পর কেউ বলেনি কেমন আছো, কেমন কষ্টে কাটে দিন?  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

উদীক্ষণ

উদীক্ষণ শিরোনাম   উদীক্ষণ কবি ;  আমিন পরবাসী ক্ষণজন্মা আজ তুমি অগ্নিজলে ডুববে, জানি- পুড়বে তুমি, সাথে পোড়াবে জরাহীন আর্জুনি। ঝরা পাতার স্তুপটি জ্বলবে দাউ-দাউ করে, পোষা নক্ষত্ররা পালিয়ে যাবে বিকট চিৎকারে। কেউ আসবেনা নিকষ আঁধারে জঞ্জাল পেরিয়ে- অগ্নিজলে করবেনা সন্তরণ উদ্ধত বুকে জড়িয়ে। প্রভাতের সঙ্কুচিত দৃষ্টিতে ঝরবে বিদ্রুপের লাভা, ঊর্ধদৃষ্টিতে নিজেই নিজেকে হারাবে, বিলুপ্ত শোভা। পালাচ্ছে তোমার সকল চন্দ্রধর, বৈরী জ্যোৎস্নায়- বলেছিলো যারা আঁকবে তোমার মুখ পদ্মঈষীকায়। কালো ধোয়ায় আচ্ছাদিত নির্মুক্ত নীল আকাশ, প্রকম্পিত ধরণী! কি খুঁজছো? যন্ত্রণার নিকাশ? ভয় পেয়োনা, আসছি, অগ্নিগর্ভেই বুকে জড়াবো। পরিপুষ্ট বক্ষে পুষিত আগুনে আগুন পোড়াব।  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

আনমনা

আনমনা শিরোনাম -  আনমনা কবি - শ্যামল সোম  সই ! ওলো ও সই ! ভাই এবার যে বেলা পরে এলো, কি হলো সই? পা চালিয়ে চল-এবার ঘরে ফেরার পালা- চল চল-জলকে চল সই! এখন আনমনে তাঁরই কথা ভবিস ? আয়, দুজনে আজ দুটো প্রাণের  কথা কই, এবার তুই তোর মনের মানুষ তোর কালা শযামের কথা বল ? তোর মন পাখীটা উড়ছে সে কোন আকাশে ? আবার কি ধ ড়েছে  ছল ? আহাহা লাজে তোর ঐ রাঁঙা মুখের হাসি -আহাহা যেন  চাঁদের কণা ঝরে। তোর একান্ত আপনজনে জোছনরাতে কুঞ্জবনে সে রাতে সোহাগ কেমন করে। ও সই ! তুই দানের কলস ভরা আনতে গিয়ে জল, ভরা নদীর কাছে আছিস বসে, ওঠলো ছুড়ি , ভরা গতর টেনে তোল, জানি তোর হৃদয় বযথায় ট্ল ম ল। হোল কি সই ? ও মা ? কি হয়েছে ? আহা থম থমিয়ে আছে কেন মুখ ? কার সেই বাঁশির সুরের টানে ? কোন সে হলুদ বনে হারিয়ে গেলো সুখ? এখন এই  সাঁঝবিকেলে, নদীর পাড়েএকা বসে বসে তোর এত কান্না ? আহা ঢঙী মেয়ের ঢঙ দেখে -হা-হা-হা-হা-হা-আমার যে ভাই-হাসি মানে না। ওলো সই ওঠ রে এবার, সময়ের সঁপা ঘরে অসময় ফিরলে বাঁধে হ্ট্টগোল, নূপুর ঝুনঝুনিয়ে সই এবার ছম ছমিয়ে চল, যেতে যেতে পথের বাঁকে,সই - ও সই  তোর আপন কথা বল ? কাঁকে ভরা কলষ ন...

অন্তকালে অন্তশয্যা

অন্তকালে অন্তশয্যা শিরোনাম   অন্তকালে অন্তশয্যা কবি - আজিম হোসেন আকাশ আমার অন্তকালে অন্তশয্যা দিও তোমরা বিছিয়ে; চার বেহারায় উঠব আমি দিও আতর খুশবো ছিটিয়ে। অন্তযাত্রায় ফেল না আর মিছে শুধু নোনাজল; আসব না আর ফিরে কভু বৃথাই যাবে আঁখিজল। অন্তসাজে যাবো আমি সাদা কাফন জড়িয়ে; অশ্র মুছে দাওগো বিদায় অন্তর্দহন নিভিয়ে। অন্তদর্শন দেখবে তোমরা শোকাহত হৃদয়ে; দেখবে না আর আমায় কভু দুই দিনের এই ভুবনে। অন্ত নিদ্রায় নিদ্রা যাব অন্ধকার এক কুটিরে; কেউ রবে না এই ধরাতে সময় যখন ফুরাবে।  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

ভালোবাসা শুধু নয় কাছে আসা

শিরোনাম   ভালোবাসা শুধু নয় কাছে আসা ভালোবাসা শুধু নয় কাছে আসা কবি - শ্যামল সোম   ভালোবাসায় এখন আমার ভীষন ভয়, কি জানি আবার কখন কি হয়?  বার বার ভেঙে যাওয়া ভালোবাসায় -চরম হতাশায় আজ এই নিরালায়, আমি একা নদীর কাছে বসে কত কথাই কেবলি বলি নদী সাথে- নদী জানো - সে দিন সেই কুয়াশা ভরা খুব ভোরে শিউলি ফুল ছাওয়া পথে নীল পরীর সাজে সে আমার বর আদরের অতসী এসে ছিল আমার খুব কাছে মায়াময় আলোয়  সে মুখ তুলে দীঘল চোেখ চেয়ে,  মৃদু গলায় বলেছিল সেই মেয়ে, "হায় ! এত - এত দিন পর আসতে হয়?  শেষে কি পথ তুমি এলে ?  আজ এই সোনাঝরা ভোর বেলায় সাঁঝ সকালে। সখা,  এত বছর তুমি কোথায় ছিলে ?  তুমি ছাড়া কি ভাবে বৃথা গেছে দিন-- " রাতে নিদ নাই মোর আঁখিপাতে "  "সহে যাতনা"  "দাঁরিয়ে আছো তুমি আমার গানের ও পারে- আমার সুরগুলি পায় চরণ -আমি পাই নে তোমারে " কত কত গান হলো গাওয়া - তারপর মনের যত কথা ছিলো উজাড় করে- দিলাম তাকে, শুনলো -হেসে চলে গেল - সব গান সব  কথা হারিয়ে গেলো। আজ তাই ভীষন ভয় হয় ভালোবাসায়-আমায় একেবারে ভিখিরী করেছে ভালোবাসা । কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখু...

আমার যদি

আমার যদি শিরোনাম -  আমার যদি কবি - আজিম হোসেন আকাশ আমার যদি পাখির মত থাকত দুটি ডানা; নীল আকাশে উড়তাম আমি থাকত না আর মানা। যেথায় খুশি সেথায় যেতাম হরেক স্বপ্ন নিয়ে; হরিৎ বৃক্ষের শাখায় যেতাম পাখায় ভর দিয়ে। আকাশটাকে করতাম আমি এক মুহুর্তে জয়; দেশ-বিদেশে ঘুরে তাইতো কাটত মনের ভয়। দিঘির পাড়ের সবুজ বৃক্ষে গড়তাম পাতার বাসা, রোদ-বৃষ্টি-ঝড়-বাদলেও থাকত মনে আশা।  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

সমতায় বাঁচবো সকলে

সমতায় বাঁচবো সকলে শিরোনাম সমতায় বাঁচবো সকলে কবি -     মোলী মুছে নাও দু চোখের ক্লান্ত বিপাক বাইরে তাকাও,ওরাও এবার ক্ষান্ত হয়েছে কত আর রণ দামামায় বিধর্মীর বৈষম্যপাত হবে? ছোড়া পাথর দাবানলে এতকাল দুন্দুভি নিনাদে আড়ষ্ট ওদের প্রত্যঙ্গ ঘিরে দুর্নীতি দল হ্যান্ডিক্র্যাপ্ট হল শোন হে সময়- :এবারের ইতিহাস লিখে দিও মুক্তির স্রোত্ লিখে দিও মার্কস,লেলিনের গুষ্টিপাত শেষে রঙহীন পান্ডুলিপি, কালের সীমানা পেড়িয়ে আর এক মুক্তি জয়ের কাব্য গড়েছে। মুছে নাও ক্লান্তি সব ত্যক্ত বিষাদ; চেয়েছিল হাতে বেড়ি উন্মাদ শিবির এক রঙ্গমঞ্চ হবে পথ ঘরে গেয়ে যাবে আকর্নীর নিষিক্ত ক্ষুধা ঘরে দ্বীপ জ্বেলে চির নির্বাপিত করে যে আঁধার গেল ওরা তাহ্ করেছে গাজন শত মন্ত্রের উচ্চারণে নিয়েছে শপথ,আমি কোন মাধুকরী নই-কে এসেছো- বিচার প্রহসন,আমিও যাজ্ঞবক্ষে শুল্কঘৃত যোগে করেছি সঙ্গম যমুনার মতো অথ্ এই শতকের ঘরে জনমের মন্ত্রধারা মতে নির্বাহের শপথ কারণে। মুছে নাও ক্লেদ যত যন্ত্রনার; তাকাও বাইরে বিফল শিবির,ভ্রান্ত সব বিক্ষিপ্ত আরোপন বিলাপ হয়েছে,এইবার স্ব-ভূমিকার তালিকা বানাও। দেখে নাও পরুষকার বিজয়ী সত্যভাম,আ...

নৈঃশব্দের পূজারী কবি

নৈঃশব্দের পূজারী কবি শিরোনাম  -  নৈঃশব্দের পূজারী কবি কবি -  মোকসেদুল ইসলাম নৈঃশব্দের প্রহর গুনে থাকা রাতের আঁধারে দুঃস্বপ্নের ঘুণপোকারা কুড়ে কুড়ে খায় জীবন মুমূর্ষ মানুষ হয়ে বেঁচে থাকার পরেও কামের লিপ্সা দানব মাথাচাড়া দিয়ে জেগে উঠতে চায় কে বলছে অদক্ষ আনাড়ী ছেলে?  দেখ অন্ধকারেও সে শুনতে পায় অতৃপ্ত আত্মার হাহাকার। নিস্তব্ধ রাতের আকাশে তারা খসার মতই নিশাচর পাখি হয়ে বেড়ানো যুবক এখন প্রহর গোনে বারমাস, জন্মান্ধ হওয়ার পরেও আয়নায় দেখে প্রিয়ার মুখ। নিঃশব্দ বাতাসে ঢেউ তুলে যায় রাতের ঝিঁ ঝিঁ পোকারা আর এদিকে মধ্যরাতের মাতাল আমাকে দেখায় পথের ঠিকানা, রাতের নৈবদ্যতা ভেঙ্গে ঝগড়ায় মেতে উঠি মাতালের সাথে। শন্দের বাঁধ ভেঙ্গে যাক আজ প্রেমের জোয়ারে, সকল নিস্তবব্ধতা ভেঙ্গে কবির উঠোন জুড়ে চুঁইয়ে চুঁইয়ে পড়ুক নীলাভ চাঁদের আলো,  নৈঃশব্দের পূজারী কবির কাছে আত্মসমর্পন করুক নিশুতি রাতের সমস্ত শব্দরা।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

খুকুমণি

খুকুমণি শিরোনাম   খুকুমণি কবি - আজিম হোসেন আকাশ আমাদের খুকুমণি করে খেলা সারা দিন, টিভি দেখে মাঝে মাঝে নাচে তাক্ ধিনা ধিন। রিমোট হাতে পেলে টিভি তার দখলে, কার্টুনে-তে মন মজে হাসি থাকে আদলে। খেলার পুতুল তার সদা থাকে কোলেতে, জড়িয়ে আদর দেয় শতবার গালে-তে। খেলার সাথী তার আদরের বড় ভাই, দুষ্টুমি করে তারা খেলার সময় তাই।  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

ভয়াবহ অন্ধকার

  ভয়াবহ অন্ধকার শিরোনাম -  ভয়াবহ অন্ধকার কবি - আজিম হোসেন আকাশ এই ভয়াবহ অন্ধকার, এই বিভৎস সংকট আর কত জাতির বাতাস করবে দূষিত, কী বিভৎস আঁধারের গর্ভে গোটাদেশ আজ দিকবিদিক অসীম নিমজ্জিত। কত দুর্যোগ, কত রাহাজানি, কত ত্রাসের- ভয়ে বেপরোয়া রুগ্ন জন জীবন, আর কত দুর্ভোগ ঠেলে ঠেলে হাপিয়ে উঠা জনতা, করবে লড়াই প্রান পণ। সর্বগ্রাসী পদ্মার মত অনায়াসে কেবল ভেঙেই চলছে জীবন নদীর দু’কূল, তবুও নদী কূল ভাঙে, কূল গড়ে- অথচ ত্রাসের নদী গড়ে না কোন কূল। মীর জাফরের আনাগোনায় কতকাল থাকবে জাতি নির্ভেজাল পরাধীন, একতরফা নীতিনির্ধারক কী করে করবে জাতিকে পুনরায় স্বাধীন। চারিদিকে জ্বলছে দোযখের অনল ক্রমাগত অভিশাপ রুপে সীমাহীন, কত গঞ্জনা, কত লাঞ্ছনা সয়ে সয়ে হতাশাগ্রস্থ হৃদয় হয়েছে স্বস্তিহীন। ইভটিজিং দু:সাহসের মত্ততা দেখে ঘৃণা ছাড়া আর কিইবা করার থাকে, প্রতিবাদের ভাষা ছুড়তে গেলে জীবন দিতে হয় প্রতিনিয়তই যাকে তাকে। এই ভয়াবহ অন্ধকার, এই বিভৎস সংকট জাতির জন্য চিরকাল বহতা এক উৎকট।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

পাগলী ,যদি এই ছিল তোর মনে

শিরোনাম -  পাগলী ,যদি এই ছিল তোর মনে কবি - শ্যামল সোম  পাগলী ,যদি এই ছিল তোর মনে পাগলী হাতছানি দিয়ে-ইশারায় আমায় আনলি কেন? এই ভর দুপুরে নিরজনে-নিরালায় আম বাগানে বনে? সে দিন সেই শিউলীফুল ঝরার দিনে সঁাজ-সকালে-। ঘন বরষায়, বাহিরে অঝরে ঝরে যায়-তুই শরীরের বাঁ ধনে এত জোরে বাঁ ধলি, এখন মরণ দোলায় দুলছে জীবন--। সাগরের জলে,ভেজা-ঐ ঊঁকি দিচছে তোর পেলব শরীর ঐ শরীরের পরম পরশের আশে, এই গভীর-গহণ খাদানে আধো-আধাঁরে, ঘন শরীরের এই পথে-তুই হাত ধরে এ- আমায় তুই কোথায় আনলি? এখানে কেউ কোথাও নেই- একা আমায় ফেলে, তুই কোথায় হারিয়ে গেলি? পাগলী, এই পাগলী চেয়ে দেখ এখন শব হয়ে শুয়ে আছি-অসীম হীমেল হাওয়ায়-- পাগলী দোহাই তোর, মাপ করে দে, কখনো আর খেলব না। ফিরিয়ে দে  আমায় আজ আমার কাছে-সেই ফেলে আসা আমার জীবন।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

এসো পাপের অতলে আনন্দে মাতি

এসো  পাপের অতলে আনন্দে মাতি শিরোনাম - এসো  পাপের অতলে আনন্দে মাতি কবি -  শ্যামল সোম  আজ বর্ষ শেষে এই পানশালায় তোমরা যুগলে এসো আজ রাতে , বাহিরে ঝরে যাক অবিরত তুষার পাত , আর অবিরাম বৃষ্টির সাথে সাথে নৃত্যরতা যুবতীর ঘাড়ে ঘনিয়ে আসে তপ্ত ঘন শ্বাস , সারা শরীরে আনাচে - , ছড়ায় উষ্ণ সুখের পরশ , রঙ্গিন মায়াময় আলোয় এই সুভাষিত শত পানশালায় স্বপ্ন এ ভেসে যাওয়ার ছলে , ছ্ন্দায়িত শরীরের তালে , তালে , চ্ন্দ্রা লোকে   মন কাড়া জ্যোৎস্নায় এসো - নাচো - ঘন আলিঙ্গণে পরীদের সাথে - তাদের দীঘল চোখের মদীর আহ্ববানে , শিহরিত শরীর আহা কি নিটোল গড়্ন্। শ্বেতক পোতের ন্যায় দুটি উন্মুখ স্তন , আকন্ঠ   চুন্বন - সম্ভোগের তীব্র লিপ্সায় - - মন মোহিনীর আন্দলিত জঙ্ঘা , কাঁপে নাভিমূল , সাড়া রাত আনন্দে সুধাপান , এখন - ভুত - ভবিষ্যৎ - অতীত বিলীন , এই মুহূর্ত গুলো স্বাধিন , কি সুতীব্র   দহন । লেহন করছে   লোলুভ দৃস্টি , রক্তের শিরায় শি রা য় খেলা করে অমো ঘ টান , উদ্দাম নৃত্যে - আনন্দের স্রোতে - ঊল্লাসে ভেসে যায় নগ্ন যৌবন , কল্পনায় শিহরণ ; অনাহ্রাতা কুমারীর সাথে নিষ...

নগ্ন নির্জন

নগ্ন  নির্জন শিরোনাম  নগ্ন নির্জন   কবি         শ্যামল সোম  নগ্ন নির্জন দুপুরে সু দু র রামপুরের নিষিদ্ধ পল্লীর বাড়ীওয়ালীর একা ঘরে পড়ে পড়ে- সুমিতা কাঁদে , চোখের জলে ভেসে যায় মন। দুপুর গড়িয়ে আসছে বিকেল-এবার উঠে -শরীর টা সাজিয়ে সেজে উঠতে হবে , এদিকে ভয়ে আতংকে শুকিয়ে আসছে গলা -জল খায় সে ; সুমিতার মনে যায় তার মেয়েবেলা-বরানগরে ছোট দর্জির দোকান ছিল তার বাপের , পূজোর সময় নিজে সেলাই করে নানা রঙের   বাহারি পোষাক বানাতো , সেই পোষাক পরে বাপের হাত ধরে ভাইর সাথে ঘুরে ঘুরে দূগা ঠাকুর দেখে বেড়াত , রঙিন আলোর মায়ায় হারিয়ে যেত। স্কু লের ফাং সনে মাতিয়ে দিত নাচ গানে , অভাবের সংসারে ছিল   শান্তি , আন্ন্দ , কিন্তু কুল ভাসিয়ে -জোয়ারের মত যৌবনের ঢল নামলো য খ ন শরীরে-- সর্বনাশা সৌন্দযের গ রি মায়-সিনেমার নায়িকা হওয়ার চরম বাসনায় মশগুল- স্বপ্নের ফেরিওয়ালা হয়ে এক রাজপুত্র , এল -চোখে রেখে চোখ , হাত ধরে বলে , সুমি তোমার নায়িকা হওয়ার   বাসনা আমি নিশ্চয়ই পূরন করবো" , প্রতিশ্রু তি অঙ্গিকারে ফেঁসে গিয়ে , ছাড়ে বাপের ঘর ছাড়িয়ে-এত বছরের মায়া দু...