শিরোনাম সন্ত্রাস কবি ; শ্যামল সোম ভীত সন্ত্রস্ত আজ সবাই, বহুকাল সন্ত্রাস চারি দিকে-- গাছে গাছে আর ফোটে নাকো ফুল, দোয়েল, কোকিল শ্যামা, টিয়া, বউকথাকও পাখীদের ডাক আর শোনা যায় না। আমাদের দেশ- গ্রাম- শহর ছেড়ে পাখীদের সাথে সাথে চলে গেছে নানা রঙের রঙিন সব প্রজাপতি, জোনাকী, গুণ গুণ মৌমাছি। এখানে এখন সর্বত্র কাকেদের ডাক, আকাশে ঊড়ছে চিল-শকুন, শেয়ালেরা দিনে রাতে গ্রাসের লালসায় হিংস্র স্বাপ দের মত ওত পেতে আছে; মৃত মানুষের লাশ পড়ে আছে নদীর পাশে। বিস্ফোরণ, মেশিন গানের আওয়াজে মন্দিরের ঘন্টা, শঙ্খ ধ্বনি , মসজিদের ফজরের আযান, মৌলবি সাহেবের আয়াত, মিলাপ আর শোনা যায় না;. আশ্চর্য হয়ে ভাবি আজ মানুষ ঈশ্বরকে কিভাবে ভু ল গেল্? প্রতি দিন এত গ্লাণি, এত মনুষ্যের অপমান, দীনতা , হীনতা, য্ন্ত্রণা , এ ভাবে সত্যি কি বাঁচা যায়? হাতে নিয়ে আমাদের এই বিষাদ, বিপন্ন জীবন। ...
সব কবি , সব কবিতা