সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

bangladeshi kobita লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

হৃদয়ের ঋণ – হেলাল হাফিজ

শিরোনাম : হৃদয়ের ঋণ আমার জীবন ভালোবাসাহীন গেলে কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর, হৃদয়ের ঋণ খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর বাঁধবো নিমেষে। শর্তবিহীন হাত গচ্ছিত রেখে লাজুক দু’হাতে আমি কাটাবো উজাড় যুগলবন্দী হাত অযুত স্বপ্নে। শুনেছি জীবন দামী, একবার আসে, তাকে ভালোবেসে যদি অমার্জনীয় অপরাধ হয় হোক, ইতিহাস দেবে অমরতা নিরবধি আয় মেয়ে গড়ি চারু আনন্দলোক। দেখবো দেখাবো পরস্পরকে খুলে যতো সুখ আর দুঃখের সব দাগ, আয় না পাষাণী একবার পথ ভুলে পরীক্ষা হোক কার কতো অনুরাগ।                       – হেলাল হাফিজ কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

আনাড়ী পথিক

শিরোনাম     আনাড়ী পথিক আনাড়ী পথিক               মোঃ সামীউল আলম সরকার অনন্ত ঘোর-অমবস্যা রাত জুড়ে- মেঘপুঞ্জের অবিরাম আনাগোনা, বিজলীহীন বজ্রের সঙ্গিন হুঙ্কার; তবু সব ভুলে হরদম ঘুরে মরে- দোসরহীন অচেনা আনাড়ী পথিক। মর্তলোক-অন্দরের লক্ষ গহ্বর হতে- গুপ্ত সাপিনীর নিয়ত বিষাক্ত ছোবলে মর্ত জুড়ে নিরন্তর বিনাশী ভূকম্পন; তবু সব ভুলে হরদম ঘুরে মরে- দোসরহীন অচেনা আনাড়ী পথিক। সহসা সমুদ্র বক্ষে জাগে ভীষণ প্রচন্ড, কূলে আছড়ে পড়ে অসুর-তরঙ্গরাশি, কালক্রমে পাহাড় হারায় সাগর-গর্ভে; তবু সব ভুলে হরদম ঘুরে মরে- দোসরহীন অচেনা আনাড়ী পথিক।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

উষা

শিরোনাম    উষা                           উষা               সুমন কুমার সাহু বহুদিন পর আজ মিশেছে কলম সাদা নির্জীব কাগজে সজীব সতেজ মন উধাও চোখের ঘুম -জেগে রোই তন্দ্রা আচ্ছন্নে নির্মম শানিত কলমের ধার কেটে চলে বুলি খাতার 'পরে ওই বুঝি ভোর হলো ওই বুঝি উঠলো রবি -মন পড়ে রয় জানালার ধারে রাতের এই অন্ধকারে মোমবাতি গলে চলেছে ধীরে ধীরে নিঃশব্দে ভোরের আলো ওঠার আগে যদি যায় নিভে -কলমের নিপিড়ন যাবে বুঝি থেমে মনের এই দ্বন্দ খেলা কলমের ছুটে চলা একদিন যাবে থেমে হয়তো সেদিন ঘুমিয়ে যাবো মিলিযে যাবো অথৈ জলে -চোখের বালি মিশে I   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

জীবন সংগ্রাম

জীবন সংগ্রাম শিরোনাম   জীবন সংগ্রাম     সুমন কুমার সাহু মেঘলা আকাশ ছেয়ে ঝির ঝির সারাদিন বেলা বয়ে যায় নদীর জলে যাত্রা অন্তহীন ঢেউ ওঠে মনে ঢেউ ভাঙে মনে বয়ে যায় স্রোত মন সাগরে একলা নাওয়ে বসে শক্ত হাল ধরে সময় ফেরি পারাপারে ভালবাসার আকাশ মেঘ ভাঙ্গা রোদে মন মাঝি ক্যানভাস জীবন সংগ্রামে ।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

একটি মেয়ে

একটি মেয়ে শিরোনাম   একটি মেয়ে কবি   -  আজিম আকাশ একটি মেয়ে কালো বলে করো না তো হেলা, কালোর মাঝে খুঁজে বেড়াও সৃষ্টি সুখের মেলা। একটি মেয়ে আন্ধা বলে গাল দিও না কভু, সপ্ত আকাশ কেঁপে উঠে নাখোশ হবেন প্রভু। একটি মেয়ে রূপের দিকে হলেও একটু কালো, ভীষণ আবেগ জড়িতে তবু বাসতে পারেন ভালো। একটি মেয়ে সকল গুণের না হোক তত গুণী, ভালবাসা দিয়ে এসো স্বপ্ন তাদের বুনি।  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

বৃষ্টিস্নাত শব্দেরা

শিরোনাম -  বৃষ্টিস্নাত শব্দেরা বৃষ্টিস্নাত শব্দেরা কবি - আমিন পরবাসী কাল রাতের নির্জনে এক পশলা বৃষ্টি এসেছিলো, নীল অন্ধকার ঘরে, বিনা অনুমতিতেই- ধুয়ে দিয়ে গেছে ধুলোপড়া শব্দগুলোকে। বৃষ্টির মৃদু গুঞ্জনে প্রতিটি শব্দ পেয়েছে স্বচ্ছতা, এতটাই স্বচ্ছ যে, অনায়াসে স্পষ্ট হয়ে উঠেছিলো- পশ্চাতে দাঁড়ানো হিজল তলার ভোর, নোনাধরা নীল পোশাকে পরাধীনতার সুর। কত না মধুরতায় চতুর বিকালের স্রোত বয়ে যায়, যুগলের তত্ত্ব কথায় মৃত্তিকা আবার প্রাণ ফিরে পায়। হঠাৎ করেই শব্দগুলো নড়ে উঠে, ঘরময় শুরু হয় তাদের ছুটোছুটি, মুক্তির দাবিতে প্রকম্পিত করে ঘরের প্রতিটি স্তম্ভ। আমি অনিমেষে তাকিয়ে ছিলাম কিছুক্ষণ- নির্বাক হয়ে "ভালবাসা" নামক শব্দটির দিকে। পেলব কন্ঠে বলেছিলাম, "আমি তো তোকে ভালবেসে তোর ধুলোমাখা শরীর নিয়ে বেঁচে ছিলাম, আজ তুই ও কি মুক্তি চাস?" উৎকর্ণ হয়ে শুনেছিলো আমার অস্পষ্ট ব্যাক্যগুলো, অতঃপর চিৎকার করে বলে উঠে, "কাপুরুষের ভালবাসা! আদৌ কি পেরেছিলে ভালবেসে- আমাকে গুঁজে দিতে কোনো একটি কবিতার ক্ষুদ্র চরনে?"  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

টাপুর টুপুর বৃষ্টি

শিরোনাম   টাপুর টুপুর বৃষ্টি টাপুর টুপুর বৃষ্টি কবি - আজিম আকাশ টাপুর টুপুর বৃষ্টি পড়ে ঘরের চালে যখন, হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁতে মধুর লাগে তখন। দুয়ার খুলে সুদূর পানে ছড়ায় যখন আঁখি, স্মৃতির পাতায় দিনের ছবি বন্দি করে রাখি। বাদল দিনে ঘরে বসে থাকতে ভাল লাগে, সপ্ত রঙের স্বপ্নগুলো মনের মাঝে জাগে। সূর্যটাকে যায় না দেখা এমন মধুর বেলায়, সময়গুলো পার হয়ে যায় এমন করে হেলায়।  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

সভ্যতার অন্তরালে

শিরোনাম -  সভ্যতার অন্তরালে সভ্যতার অন্তরালে কবি - মোকসেদুল ইসলাম ডাস্টবিনে ছুঁড়ে ফেলা নাগরিক স্মৃতি এখন প্রদর্শিত হয় তোমাদের নগরে , স্বপ্নচুম্বনে বারুদের ধোঁয়ায় ঢেকে যাওয়া লাশের ছবি শোভা পায় বসার ঘরে , তারপরেও তোমরা সভ্যতার মুখোশ পরে বল আমরাই সভ্য। অষ্টাদশী নারীর মাংসল বুকে গেঁথে রাখা স্বপ্ন দেখে তোমাদের ঘুম ভাঙ্গে , সময়ের খাদে সৎকারহীন শিশু ডাস্টবিনে টোঁয়া টোঁয়া শব্দে কেঁদে ওঠে , ক্ষমতার দাপট দেখিয়ে বল বেজন্মা এ শিশুর বেঁচে থাকার অধিকার নেই , তারপরেও নিজেকে সভ্য বলে দাবী করো। সিঁথির সিঁদুর , চওড়া লাল-পেড়ে শাড়ি পরা গ্রাম্য মেয়ের ভান ধরে তোমরা , একদিনের বাঙ্গালী সাজো ইলিশের মাথা খেয়ে , অথচ তোমরা জানোই না শুধুই কাচা মরিচ দিয়ে পান্তা খাওয়া গ্রাম্য মেয়ের , অনন্য শৈল্পিক পদস্পর্শে অনুর্বর ভূমি উর্বর হয়ে ওঠে।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

বাউল মন

বাউল মন শিরোনাম -  বাউল মন কবি - সুমন কুমার সাহু মন বাউলে কারে খোঁজে একাকিত্বের নেশার ঘোরে এক তারা মন কেঁদে ওঠে টেরা কোটা ওই বুকের খাঁজে। ধুলায় মরম পথের সাথে ডুবকি তালে ভবঘুরে ভাবের ভাষা স্বপ্ন বাঁধে ব্যাকুল হৃদয় গানের সুরে। দোতারা কে বাজায় প্রাণে দূর দিগন্ত ওই রাঙা পথে মন বাউলে কারে খোঁজে ওই লাল পাহাড়ির দেশে ।। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

একটি পাখি

একটি পাখি শিরোনাম   একটি পাখি কবি  -  আজিম আকাশ একটি পাখি গাছে ডালে একা বসে কাঁদছিল, তাইনা দেখে খোকন সোনা কী যেন কী ভাবছিল! দৌড়ে গিয়ে খোকন সোনা বাবা-মাকে ডাকছিল, আপন মনে বাবা-মাও পাখিটা-কে দেখছিল। খোকার মনে পাখির তরে অনেক  মায়া জমছিল, আদর তরে তাইতো খোকা পাখিটা-কে ডাকছিল। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

আবার ভাব হয়েছে আজ

শিরোনাম -  আবার ভাব হয়েছে আজ আবার ভাব হয়েছে আজ কবি - শ্যামল সোম সেদিনের সেই থমকে থাকা মুহূর্তেই তোমার সঙ্গে আমার হলো অনেক বোঝা পড়া তারপরই আড়ি। কাজে নেইকো মন , হঠাৎ ছেড়ে বাড়ী , আনমনে সেদিন ভোরে একা একাই বেড়িয়ে পড়ি। পায়ে পায়ে--ফাঁকা পথে-  হেঁটে হেঁটে , নদী পেড়িয়ে পৌঁছে যাই শাল পিয়ালের বনে ,  ফলশা রঙের ফুল ফুঁটেছে , ডাকছে দোয়েল , উড়ছে কত রঙের নকশা কাটা রঙিন প্রজাপতি। ফুরিয়ে এলো বেলা , পাতার আড়ালে রাঙা আলো খেলে লুকোচুরি খেলা। পেড়িয়ে এলেম বন এখন অবসন্ন মন , কী আশ্চর্য সামনে যে এক নদী--দৌড়ে নদীর কাছে যাই , নদীর পাড়ে পা ছ ড়িয়ে বসি। অনেক দূরে স্বপ্নের ময়ূরপংখী ভাসে , দলছুট একা পারিযায়ী পাখী ওড়ে ঐ নীল আকাশে , বাতাসে সুগন্ধ ভেসে আসে , জলকন্যাকে দেখি সাঁতরিয়ে চলে , নদীর সবুজ জলে। অমোক টানে নেমে এসেছি জলে-- ডুব দিয়ে খুঁজি তাকে , নাগালে পেয়ে জড়িয়ে ধরে মুখের দিকে তাকিয়ে দেখি , ঘণ আলিঙ্গণে কাঁপছে মেয়ে চোখের পাতা খুলে হাসে , চুম্বনের পর মেয়ের কানের কাছে ফিস ফিসিয়ে বলি , তুমি জলকন্যা নও , আমার বহূকালের ক...

দোহাই তোদের ! মাপ চাইছি

দোহাই তোদের ! মাপ চাইছি শিরোনাম -  দোহাই তোদের ! মাপ চাইছি কবি - শ্যামল   সো ম পাগলী ভালোবাসা কী অত   হিসেব নিকেশ -- করে হয় ? হায়!   শহরের পার্লারে সাজানো মেয়ে - তুই এ ও জানিস না ? ভালোবাসা যখন হয় তখন তা আপনি হয় , ভালোবাসা এলে ; বলছি ! মন দিয়ে শোন , প্রথম ভোরের আলোয় , সে দিন ১৯৬৭সাল ১৭ই জানুয়ারী শীতের কুয়াশায় ঘেরা-- বেতলার জঞ্জলে শীরিষ গাছের আড়াল থেকে আমার আদরের ফুলমনিকে মনে মনে বলি , " তুর কুচ কালো রূপের কী বাহার! আহহা ! ফুলমনি তুর ডাগর চোখের চোরা চাউনি তুফান তোলে , ভরা নদীতে ডাকছে বান , সেই বানের জলে সাঁতরে মুর কাছে ভেসে আসছিস , ভাবি--এর নামই ভালোবাসার টান---! টিলার উপর বসে , ফুলমনি তুকে-- শুধুই চেয়ে চেয়ে দেখি আর ভগবান প্রনাম জানাই , কি অপরূপে রূপে গড়েছেন তোকে তিনি !   " ভাই রাগ করো না , শহরের মেয়েরা ভালোবাসতে , সত্যি তারা জানে না ! বড়   হিসেব করে ছকে খেলে , হেঃ হেঃ যৌবনে পাককা -খেলোয়ার ছিলাম হে ! কাল হলো ঐ নেতার হাট , চাইবাসা-বেতলার সবুজ বনে লাল শাড়ি , খোঁপায় শিমূল. ফুলমনির বাঁধভাঙ্গা ভালোবাসায় উত্তর কলকাতার লায়েক ফা...