শিরোনাম হে শতবর্ষী পূনর্ভবা হে শতবর্ষী পূনর্ভবা মোঃ মোসাদ্দেক হোসেন হে শতবর্ষী পূনর্ভবা তোমাকে বলছি, রুপে রুপসী পূণর্ভবা শিমুলের রক্ত রাঙানানো দৃশ্যে- শুকনো বাঁশের ঝঁপে মাছেদের দলের সামনে বসেছি। হাজার বছরের ইতিহাস আজ উঠে ফুঁটে ক্ষণে ক্ষণে, জন্ম-মৃত্যু-বন্ধন আর আবেগ রুদ্ধ মনে- কতকাল গেছে; কত ক্ষণ দূরের কোকিলের ডাক শোনা যায়, আমের মুকুল রৌদ্দুর দুপুরে অসীম স্বপ্ন জাগায়। তুমি পূনর্ভবা; হাজার পথের মিলনের সাক্ষি তুমি, ছুটে এসেছি তোমার বুকেতে সবুজ ঘাসের দেহেতে আমি। মাছরাঙার নিরব অপেক্ষার পহরের মত অপেক্ষা করি, যতদূর যায় চোখ চেয়ে দেখি চিকচিক বালি। হে শতবর্ষী পূনর্ভবা, তোমার তীরে সাদা সজনে ফুলের মেলায়- অজও কত রঙে ঝলমল রোদে মেতে উঠ তুমি খেলায়। কত যুগ পেরিয়েগেছে, কতজন হারিয়েগেছে দূরের কবরাস্থানে, কত স্মৃতি জড়িয়ে রেখেছে অগ্নিশিখার শ্মসানে- আমি তারিই ছবি আঁকি আজও হাজার বছরের ইতিহাস, দু’তীরে ভাঙা গড়ার মাঝে হারিয়ে যাওয়া-গড়ে তুলা বসবাস। তোমার যৌবনের রুপখানি আঁকি, পালতুলা নৌকা মাঝিদের, তুমি আসবে ফিরে মনের দিগন্তে বাস্তবতায় ফের। হাজার বছরের রত্নগুলো ভা...
সব কবি , সব কবিতা