![]() |
| একটি মেয়ে |
কবি - আজিম আকাশ
একটি মেয়ে কালো বলে
করো না তো হেলা,
কালোর মাঝে খুঁজে বেড়াও
সৃষ্টি সুখের মেলা।
একটি মেয়ে আন্ধা বলে
গাল দিও না কভু,
সপ্ত আকাশ কেঁপে উঠে
নাখোশ হবেন প্রভু।
একটি মেয়ে রূপের দিকে
হলেও একটু কালো,
ভীষণ আবেগ জড়িতে তবু
বাসতে পারেন ভালো।
একটি মেয়ে সকল গুণের
না হোক তত গুণী,
ভালবাসা দিয়ে এসো
স্বপ্ন তাদের বুনি।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু