![]() |
| সবুজ-শ্যামল |
কবি- আজিম হোসেন আকাশ
সবুজের তরে এসো আমরা
সবাই গ্রামে যাই,
আবার আমরা সবুজ-শ্যামল
ফিরে পেতে চাই।
গ্রামের মায়া ছেড়ে যখন
শহরে ছুটে যাই,
গ্রামের চেয়ে শান্তি কি আর
শহরে খুঁজে পাই!
আমরা সবাই শহর পাগল
গ্রামকে হেলা করি,
গ্রামের জন্য সংগ্রাম করে
নাইবা তত লড়ি।
গ্রামকে ভালবাসতে হবে
সবার সাধ্য মত,
তবেই আমরা ফিরে পাব
সবুজ বাংলা তত।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু