এ কেমন নববর্ষ শিরোনাম এ কেমন নববর্ষ কবি - স্বপন কুমার মজুমদার প্রতি বৈশাখে আসে এই নববর্ষ, পাই কি সেখানে আজও সুরে গানে প্রকৃত প্রাণের স্পর্শ! নাকি নিজেদেরই দিয়ে শুধু ফাঁকি মেকি কোলাহলে পরিণত তা কি! এত হাঁকাহাঁকি, কাছে ডাকাডাকি, ফোটে কি মুখে সে হর্ষ! তা হলে কিসের এত সমারোহ, এই শুভ নববর্ষ! নব বৈশাখে হৈ চৈ কত করছি, একটুও তাতে নিজেকে নতুন শুদ্ধ ক'রে কি গড়ছি! 1st জানুয়ারি এলেও তো দেখি এই বাঙালিরই উচ্ছাস সে কী! কোনটা যে খাঁটি, কোনটা যে মেকি, কী আদর্শকে ধরছি! বুঝে বা না বুঝে কোনো ছুতো খুঁজে ফূর্তিই শুধু করছি। কবে সে বোধের উজ্বল জ্যোতি ঘিরবে? বাঙালি আবার পরবাশ ফেলে বাঙালির বেশে ফিরবে। hat coat পরা ...
সব কবি , সব কবিতা