শিরোনাম যতদিন দেহে আছে প্রান ,প্রানপনে সরাই জঞ্জাল কাদের মোল্লার ফাঁসি হল , আমি দেশে থাকিনা , দেশী টেলিভিশন অনলাইনে দেখা যায় কিন্তু ফাঁসি তো লাইভ দেখাবেনা , দেখালেও সেটা বসে বসে উপভোগ করার মতো বিষয় নয় ,আমার পাশে থাকেন এক বাংলাদেশী তার কথা হল , “একটা ভালো মানুষরে ফাঁসি দেয়া হচ্ছে”, চিন্তা পড়ে গেলাম , কিছুদিন দেশের রাজনৈতিক বিষয় গুলি ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছিলাম , সেই কতগুলো চেনা মানুষের রাজনীতি রাজনীতি খেলায় আগ্রহ হারিয়ে ফেলেছি ,আমার ধারনা ছিল রাজাকারের ফাঁসি টাসিও হবেনা ,সবচে বড়ো কথা কাজ কর্ম নেই ,ভিসা নিয়ে ঝামেলায় আছি , স্ত্রীর সাথে দুবছর সংসার করে উঠতে পারার আগেই ছাড়াছাড়ি হয়ে গেল ,সারাদিন পড়ে পড়ে স্বপ্ন দেখি ,ছাই পাস লিখি , রাত জেগে থাকি ,দিনে ঘুমাই , আগামীকাল খাবার জুটবে কিনা , এই মাসের ভাঁড়া দিতে পারব কিনা কিছুই জানিনা ,এরকম একটা জগা খিচুড়ি অবস্থা ,পরিবার বন্ধু বান্ধব হতাস হয়ে যাচ্ছে , এর আর কিছুই হবেনা বলে সিদ্ধান্তেও চলে এসেছে অনেকে ,আমি নিজেই ফাঁসিতে ঝুলে যেতে পারলে বেঁচে যাই আর কি !তার মধ্যেও শাহবাগের জনতার রাজাকারের ফাঁসি চাই দাবীতে প্রভাবিত হয়ে পড়েছিলাম মাঝে একবার , ব্যাগ গ...