![]() |
| চাঁদের হাসি |
কবি ঃ আজিম হোসেন আকাশ
আমার ঘরে চাঁদের হাসি
সোনামণির মুখে;
হীরের দ্যুতির মত আলো
ছড়ায় মহা সুখে।
কে বলেছে সুখ নাই-রে
এই ধরাতে হায়;
অবুঝ শিশুর ঐ আদলে
দু:খ নিরুপায়।
অধিক সুখের মোহে যারা
সদাই থাকে অন্ধ;
তাদের তরে সুখ আসে না
সুখের দুয়ার বন্ধ।
অল্পতে খুব তুষ্ট যারা
তারাই বেশী সুখী হয়;
চাঁদের মত হাসি দিয়ে
দু:খটাকে করো জয়।
(উৎসর্গ- আমার সোনামণিদের)
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু