সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

onubad kobita লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শীতের স্বপ্ন – আর্তুর র‌্যাঁবো

শীতের স্বপ্ন – আর্তুর র‌্যাঁবো শীতে আমরা গোলাপি রঙের নীল গদির ছোট্ট ঘোড়াগাড়িতে করে বেড়াতে যাব। ভালো লাগবে আমাদের। উন্মাদ চুমুর ঝাঁক অপেক্ষা করছে আমাদের কোণে। কিছু দেখবে না বলে চোখ বন্ধ করে থাকবে তুমি , কাচের ভিতর দিয়ে ভেংচি কাটবে সন্ধ্যার ছায়া , ক্রদ্ধ গর্জন করতে থাকা ঐসব দৈত্যেরা , কালো নেকড়ে ও কালো পিশাচের ভিড় পাশ কেটে চলে যাবে। তারপর তুমি টের পাবে তোমার শক্ত গালে সুড়সুড়ি লাগছে হালকা চুমু উত্তেজিত মাকড়শার মতন তোমার ঘাড়ে দৌড়াবে … আর তুমি মাথা নাড়তে নাড়তে বলবে: ‘ ধর ’! তারপর আমরা প্রাণিটিকে খুঁজতে থাকব যেটিও অনেক দূরে যাবে বেড়াতে … অনুবাদ: ইমন জুবায়ের

সাহসহীনতা (অনুবাদ )

সাহসহীনতা আজকাল প্রায়ই মনে হয়, কতটা সময় আমি হা্রাচ্ছি, বসে বসে, প্রতীক্ষায় থেকে, তুমি বদলাবে, এই আশায়! কখনো নিশ্চিত হতে পারিনা, বদলানো কার বেশী প্রয়োজন, তোমার, না আমার! চিরকাল ভেবে এসেছি, স্থাণুবৎ বসে থাকা, কোন সিদ্ধান্ত না নেয়াও বুঝি একটা সিদ্ধান্তেরই মতন। এখন আমি ভাবছি, এটা কি শক্তি্র অভাবে, নাকি সাহসের, যে আমি সেসব যন্ত্রনা মেনে নিতে পারবোনা, যেসব আসবেই, যদি আমি এখনই এগোতে চাই? ইস! যদি জানতাম! আসলেই কি এটা আমার চাওয়া ছিলো, নাকি এ চাওয়ার কারণ, কেবলই আমার সাহসহীনতা? মূলঃ Linda Engwall অনুবাদঃ খায়রুল আহসান  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

আঁরি মিশোর কবিতা

আঁরি মিশোর কবিতা শিরোনাম  সরলতা এতকাল যাবৎ আমার জীবনে যে জিনিসটার অভাব ছিলো সেটা হলো সরলতা। এখন আমি একটু একটু করে পাল্টাতে শুরু করেছি। যেমন ধরুন , এখন আমি সর্বদাই বাইরে বেরুই আমার বিছানাপাতি সঙ্গে নিয়ে , আর কোনো নারীকে পছন্দ হলেই তাকে বিছানায় নিয়ে নিই। তার নাক বা কানগুলো যদি কুৎসিত বা বড় বড় হয় , সেগুলো আমি তার কাপড়চোপড়ের সাথে খুলে নিয়ে বিছানার নিচে রেখে দিই , যাতে করে যাবার সময় সে সেগুলো ফেরৎ নিয়ে যেতে পারে। আমার যা পছন্দ আমি শুধু সেটাই রাখি। যদি তার অন্তর্বাস পাল্টানো লাগে তক্ষুনি আমি সেগুলি পাল্টে দিই। এইগুলিই হলো আমার উপহার। কিন্তু যদি দেখি আরো সুন্দরী একটা নারী যাচ্ছে , তক্ষুনি আমি প্রথমটার কাছে ক্ষমা চেয়ে তাকে হাওয়া করে দিই। লোকজন যারা আমাকে চেনে তাদের ধারণা , এতক্ষণ যা বলেছি সেটা আমি পারবোই না , সেটা আমার স্বভাবই নয়। নিজের সম্পর্কে আমারও একসময় তাই ধারণা ছিলো , তবে তার কারণ হলো তখন আমি যা-পছন্দ-তাই করতাম না। এখন আমার বিকেলগুলো অসাধারণ। (সকালের দিকে আমি কাজকর্ম করি।)   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

নির্জনতার গাথা-আলেক্সানডার পোপ

Alexander Pope শিরোনাম  :  নির্জনতার গাথা                         কত সুখী সে যার আশা ও উদ্বেগ ঘিরে থাকে পৈত্রিক সামান্য সীমানায় তৃপ্ত নিশ্বাস নিতে পেরে আপন হাওয়ায় নিজের ভূমিতে । যার প্রাণীরা ভরা থাকে দুধে , মাঠ ভরা অন্ন , যার মেষের লোম পোশাক জোগায় যার বৃক্ষরা গ্রীষ্মে নুয়ে পড়ে ছায়ায় , শীতে আগুন জ্বালায়। আর্শীবাদ-ধন্য , যে অনায়াসে পেয়ে যায় সময় , দিন আর বছর , চলে যায় মৃদু পায় স্বাস্থ্যভরা শরীর , মনপূর্ণ শান্তি প্রশান্ত দিন , রাতে গভীর নিদ্রা ; পাঠ ও প্রশান্তি , একাকার ; মধুর বিনোদন ; আর সরলতা , সবাই খুশি হয় ধ্যানমগ্নতায়। এইভাবে থাকতে দাও আমাকে , অদেখা , অজানা , এইভাবে বিলাপহীন মরতে দাও আমাকে , নীরবে ঝ ’ রে যেতে পৃথিবী থেকে , কোনো পাথরকেও বলোনা শুয়ে আছি কোথায়।

ভালবাসতাম- আলেকজান্ডার পুশকিন

ভালবাসতাম- আলেকজান্ডার পুশকিন শিরোনাম   ভালবাসতাম