![]() |
| আমার যদি |
কবি - আজিম হোসেন আকাশ
আমার যদি পাখির মত
থাকত দুটি ডানা;
নীল আকাশে উড়তাম আমি
থাকত না আর মানা।
যেথায় খুশি সেথায় যেতাম
হরেক স্বপ্ন নিয়ে;
হরিৎ বৃক্ষের শাখায় যেতাম
পাখায় ভর দিয়ে।
আকাশটাকে করতাম আমি
এক মুহুর্তে জয়;
দেশ-বিদেশে ঘুরে তাইতো
কাটত মনের ভয়।
দিঘির পাড়ের সবুজ বৃক্ষে
গড়তাম পাতার বাসা,
রোদ-বৃষ্টি-ঝড়-বাদলেও
থাকত মনে আশা।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু