সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

BD লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আনাড়ী পথিক

শিরোনাম     আনাড়ী পথিক আনাড়ী পথিক               মোঃ সামীউল আলম সরকার অনন্ত ঘোর-অমবস্যা রাত জুড়ে- মেঘপুঞ্জের অবিরাম আনাগোনা, বিজলীহীন বজ্রের সঙ্গিন হুঙ্কার; তবু সব ভুলে হরদম ঘুরে মরে- দোসরহীন অচেনা আনাড়ী পথিক। মর্তলোক-অন্দরের লক্ষ গহ্বর হতে- গুপ্ত সাপিনীর নিয়ত বিষাক্ত ছোবলে মর্ত জুড়ে নিরন্তর বিনাশী ভূকম্পন; তবু সব ভুলে হরদম ঘুরে মরে- দোসরহীন অচেনা আনাড়ী পথিক। সহসা সমুদ্র বক্ষে জাগে ভীষণ প্রচন্ড, কূলে আছড়ে পড়ে অসুর-তরঙ্গরাশি, কালক্রমে পাহাড় হারায় সাগর-গর্ভে; তবু সব ভুলে হরদম ঘুরে মরে- দোসরহীন অচেনা আনাড়ী পথিক।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

উষা

শিরোনাম    উষা                           উষা               সুমন কুমার সাহু বহুদিন পর আজ মিশেছে কলম সাদা নির্জীব কাগজে সজীব সতেজ মন উধাও চোখের ঘুম -জেগে রোই তন্দ্রা আচ্ছন্নে নির্মম শানিত কলমের ধার কেটে চলে বুলি খাতার 'পরে ওই বুঝি ভোর হলো ওই বুঝি উঠলো রবি -মন পড়ে রয় জানালার ধারে রাতের এই অন্ধকারে মোমবাতি গলে চলেছে ধীরে ধীরে নিঃশব্দে ভোরের আলো ওঠার আগে যদি যায় নিভে -কলমের নিপিড়ন যাবে বুঝি থেমে মনের এই দ্বন্দ খেলা কলমের ছুটে চলা একদিন যাবে থেমে হয়তো সেদিন ঘুমিয়ে যাবো মিলিযে যাবো অথৈ জলে -চোখের বালি মিশে I   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

জীবন সংগ্রাম

জীবন সংগ্রাম শিরোনাম   জীবন সংগ্রাম     সুমন কুমার সাহু মেঘলা আকাশ ছেয়ে ঝির ঝির সারাদিন বেলা বয়ে যায় নদীর জলে যাত্রা অন্তহীন ঢেউ ওঠে মনে ঢেউ ভাঙে মনে বয়ে যায় স্রোত মন সাগরে একলা নাওয়ে বসে শক্ত হাল ধরে সময় ফেরি পারাপারে ভালবাসার আকাশ মেঘ ভাঙ্গা রোদে মন মাঝি ক্যানভাস জীবন সংগ্রামে ।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

শোক স্মৃতিচারণ

শিরোনাম   শোক স্মৃতিচারণ শোক স্মৃতিচারণ কবি আজিম আকাশ (নন্দিত কথাশিল্পি-হুমায়ূন আহমেদ স্মরণে) কী আর হবে রাশি রাশি ব্লগে দু’চার পংক্তি গদ্য-পদ্যের রাশভারি করে? নাম না জানা কত-শত ই-বুক আর ভুরি ভুরি লিটলমেগ এর তড়িঘড়ি সয়লাব; পারবে কি সৃজনশীলতার মিথ্যে ক্যানভাসে আরেকটি হুমায়ূন সৃজন করতে? যে গেছে সে-তো ধারিত্রীর কোল জুড়ে- রেখে গেছে বুক ফাঁটা আর্তনাদ; সাহিত্যের শিল্পাকাশ, আচ্মকা শূন্যতায়- পাঠক হৃদয় আজ, এক সাগর বিষাদ। পৃথিবীর তাবৎ নিয়ম এমনই প্রিয়জন হারানোর মর্মাহত ব্যথায়, আজ আর ব্যথিত নয় ততটা; ঠিক যেমনটি ছিল এতকাল- শোকাহত মানুষের হদয়ে যতটা। দু’চার সপ্তাহ হাইলাইট করা- কান্নার ঢেউ তুলে নিমিষেই যায় থেমে, সময়ে-অসময়ে মিডিয়ার-  কত না কসরত চলে, ছকে বাঁধা সময়ের দায়বদ্ধতায়; তবুও গোটা দেশবাসীর কাছে শোকবার্তা পাঠাতে মিডিয়া- অশেষ ভূমিকা রাখে নির্দিদ্ধায়। তারপর আপন আপন যাপীত জীবন চলে চক্রাকারে স্ব-নিয়মে, যে গেছে, সে-তো চলে গেছে- পৃথিবী থেকে চির লীন হয়ে; হয়তো পড়বে মনে তাকে, আবার- তার রচিত কোন গ্রন্থের পৃষ্ঠার ভাঁজে ভাঁজে কিংবা বছর ঘুরে কোন এক শোক স্মৃতিচারণে।   কমেন্ট করতে ভুলবেন ন...

বাউল মন

বাউল মন শিরোনাম -  বাউল মন কবি - সুমন কুমার সাহু মন বাউলে কারে খোঁজে একাকিত্বের নেশার ঘোরে এক তারা মন কেঁদে ওঠে টেরা কোটা ওই বুকের খাঁজে। ধুলায় মরম পথের সাথে ডুবকি তালে ভবঘুরে ভাবের ভাষা স্বপ্ন বাঁধে ব্যাকুল হৃদয় গানের সুরে। দোতারা কে বাজায় প্রাণে দূর দিগন্ত ওই রাঙা পথে মন বাউলে কারে খোঁজে ওই লাল পাহাড়ির দেশে ।। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

ভিক্ষা করে ফিরি

ভিক্ষা করে ফিরি শিরোনাম  -  ভিক্ষা করে ফিরি কবি  -  শ্যামল   সোম আজ আমি ভালোবাসার তৃষ্ণায় ভয়ানক কাতর বুকের ভেতর অনবরতই রক্ত ক্ষরণে খয়ে খয়ে নিরালায় , নির্জনে খুব গোপনে একা একাই কাঁদি ! চোখের জল মুছিয়ে দিয়ে বুকে জড়িয়ে ধরতে কেউই পাশে নেই আজ ,সবাই ফিরে গেছে অবহেলে তাচ্ছিল্য , হাসি হেসে করুণা করে ঘৃন্য অপমানের পাথর ছুড়ে মেরেছে আমায় , বিশাল জায়গা জুড়ে আগুন জ্বেলে সেই অগ্নিকুন্ডে আমায় নিক্ষেপ করে পোড়াতে যাচ্ছিল- অন্য আর এক দল ছুটে এসে বাধা দিল ,  " না ! বুড়োকে আমারা ঐ হাড়ি কাঠে বলি দেবো বুড়োর রক্তে  দেওয়ালে দেওয়ালে লিখে দেবো বুড়োরা সাবধান , বুড়ো বয়ষে ভালোবাসতে চাইলে এভাবেই মারা যান। " দু দলে ঝগড়া -হাতাহাতি -মারামারি শেষে খুনো খুনি শুরু হতে ওদের হাত ফসকে ফুড়ুৎ করে ফিঙে পাখীর মতো উড়ে এসেছি আমার স্বপ্নের দেশ !  সোনার বাঙলা দেশে ভাইরে তোমাদের দোরে দোরে ভিক্ষে  চেয়ে ফিরি ;   দূর থেকে ছুঁড়ে দেওয়া "এক পশলা ভালোবাসা” বন্ধু ! সেই ভালোবাসা সারা গায়ে মেখে , ভালোবাসার গান গাহিতে গাহিতে চলে যাবো।  কমেন্ট...

পারভেজ সাজ্জাদ এম এর to Rudra প্রতি রুদ্র

শিরোনাম  to Rudra প্রতি রুদ্র to Rudra প্রতি রুদ্র রুদ্র, কবিতা লেখার স্পর্ধা নেই, তাই একটা খোলা চিঠি লিখছি তোমায়, যেমন তুমি বলেছিলে ভালো আছি, ভালো থেক আকাশের ঠিকানায় চিঠি লিখ, বড়ো কষ্টে আছি, নিঃশ্বাসে কষ্ট হয়, অনুভূতি গুলো ভোঁতা হয়ে আসছে, বাংলাদেশে এখন সবাই খুব খারাপ আছে, দেশ তলে তলে ফাঁক হয়ে যাচ্ছে, মানুষ গুলো দলে দলে ভাগ হয়ে যাচ্ছে, বড়ো অস্থির সময়, তুমি কি ভালো আছো? আমরা খুব খারাপ আছি, পূর্ব পুরুষের ঋণের বোঝা, বাড়তি দামে বাড়তি ক্ষুধা, রাজনৈতিক ভাঁড়ামো, ডিজিটাল অত্যাচার, কি বলব মাঝে মাঝে মনে হয় জঙ্গলে চলে যাই, কিন্তু ওদের স্যাটেলাইট সেখানেও পৌঁছে গেছে, যেটুকু মানবিক বোধ এখনও বেঁচে আছে তাও খরচ হয়ে যাচ্ছে প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে । আজকাল আমাদের হাতে আর কিছু নেই, তোমার জামানায় মোবাইল ফোন ছিলনা, আইপ্যাড ছিলনা, হাতে কলম ছিল, চোখে ছিল জ্যোৎস্না, আঙ্গিনায় দু একটা জোনাকি, আকাশে ঘুড়ি, ভেন্টিলেটারে পাখীর বাসায় কিচির মিচির, এখন চড়ুই আসেনা আর, তোমার মতোই অভিমানে চলে গেছে হজমী ওয়ালা, লেইস ফিতা লেইস, লাটিম ওয়ালারাও...

আরশি ১

আরশি ১ শিরোনাম - আরশি ১ কবি - নাগরিক কবিয়াল NK যুদ্ধ করো , জ্বিহাদ করো ,অসহায় মানুষ মারো ,  তোমার ভিতর যে তুমি থাকে তার সাথে কি পারো ? একবার তাকিয়ে দেখ অন্তর চক্ষু মেলে , আসল শত্রু তোমার ভেতর করছে বসবাস । [কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স] 

প্রেয়সীর চোখ

শিরোনাম -  প্রেয়সীর চোখ প্রেয়সীর চোখ কবি - আজিম হোসেন আকাশ অন্ধকার ফিকে হয়ে আসে প্রেয়সীর তমাটে চোখে, সুুদূর দিগন্তে কল্পনার দৃষ্টি- নিভৃতে যায় যত দূর; আগমনী বাতাসে বার বার,  ভেসে আসে সেই চেনা সুর। নিষণ্ন পাখির কোমল নীড়ের মত,  নির্মল প্রেয়সীর দু’টি চোখ, কত স্বপ্ন ছিল আঁকা ঐ যাদুমাখা লাজুক আঁ‍খিতে; শুধু মিছে প্রহেলিকায়, পারিনি তার স্বপ্ন অটুট রাখিতে। হাজার হৃদয়ের ভীড়ে আজো খুঁজে ফিরি সেই চেনা সুর; হৃদয়ের তরে হৃদয় খুঁজে দৃষ্টি যাবে আর কত দূর।  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

শুধু তোমায়. দিলাম

শুধু  তোমায়. দিলাম শিরোনাম   শুধু  তোমায়. দিলাম কবি- শ্যামল সোম  যা কিছু এতদিন, যা -আমার ছিলো দুহাত ভরে আজ তোমায় দিলাম, যাওয়ার আগে উজার করে আমার মনের অনেক কথাই রেখে গেলাম। আকাশে সে দিন গভীর শীতের  রাতে উড়ছিল জাপানী বোমারু বিমান সাইরেন আওয়াজে কাঁপিয়ে ক্যালকাটা শহর, আর শ্ঙ্খএর ধ্বনির মাঝেই জন্ম নিলো এক শিশু ! দাদু ভেতরের ঘরে বসে রেডিওয় শুনছেন, এক ব্রজ  কন্ঠের সেই অমর - উদ্দাত আহবাণ, " দিল্লী চল! তোমারা আমায় রক্ত দাও!". আজাদ হিন্দ ফৌজের কর্ণধারের আশ্বাস দিলেন "আমি তোমায় স্বাধিনতা দেবো। ঠামমা আদর করে চুমু খেয়ে বংশের প্রথম নাতীর গলায় পরালেন-সোনার হার ; দাদু হাসতে হাসতে মজা করেই দাদুভাইর ছোট্ট হাতে- ধড়িয়ে দিলেন সোনার কলম। হায় ! নিয়তির কি পরিহাস -ভয়ঙ্কর করুণ পরিনতি, অধমের কলম ঠেলেই-এলে বেলে চললো জীবন; চিরদিনই - অংকে কাঁচা যোগ - বিয়োগের জীবন খাতায় শূ ণ্যে আছি, শ্রাবন মাসে আজ এই বৃ ষ্ঠি রাতে নদীর ধারে শ্মশাণ ঘাটে এখন চিতায় উঠলেই বাঁচি। খুব ধুমধাম করে বনেদি উত্তর কলকাতার উল্লাসে নাচ গান আকাশজুরে  আতশবাজি- চওড়া গোঁপে আতর মেখে ফাড়শ্ডাঁঙার কোচানো ধূতি, মক...

কন্যা ফেরে ঘর ( মোহাম্মদ আবদুল মান্নান )

কন্যা ফেরে ঘর ( মোহাম্মদ আবদুল মান্নান ) ছবি - https://www.facebook.com/Bangladesh.Rare.Pics      শিরোনাম -  কন্যা ফেরে ঘর  কবি -  মোহাম্মদ আবদুল মান্নান  সৈয়দ শামসুল হক, শ্রেষ্ঠ কবিবর তোমার অমর সৃষ্টি ‘কন্যা ফেরে ঘর’ । সেদিন সতেরোই মে কন্যা এলো ঘরে অঝোর বর্ষণ মাঝে সিক্ত কলেবরে । পচাঁত্তর শোক বহ্নি বাঙ্গালির ঘরে চিরদিন প্রজ্জলিত অন্তরে অন্তরে ভয়াবহ সেই স্মৃতি সেই দুঃখ ব্যথা কন্যার অন্তরে কাঁদে, কোথা পিতা মাতা । কোথা সেই ছোট ভাই কিশোর রাসেল সেই শোকে কন্যাটির হৃদয় উদ্বেল ।                                    মেহদীর রঙ মাখা কোথা ভ্রাতৃবধূ কামাল জামাল নাই মন কাদেঁ শুধু । ভরাঘর শূণ্য আজি কেউ নেই পাশে দুই কন্যা জেগে আছে শুধু ইতিহাসে । তারপর দীর্ঘ দিন দীর্ঘ রাত্রি শেষে কন্যা পুনঃ ফিরে এলো এই বাংলাদেশে । যেখানে মায়ের কান্না,কান্না রাসেলের আর্ত হাহাকার ধ্বণি অনন্ত কালের বুক মাঝে কত কষ্ট শত ব্যথা নিয়ে কন্যা আসে নিদারূন দুঃখ শোক বয়ে । কন্যা কা...

সম্বোধন

সম্বোধন শিরোনাম -  সম্বোধন          ( নজরুল স্মরণে ) কবি - মোহাম্মদ আবদুল মান্নান ...তব বাণী তব গান,তব সুর কবি    আমারে পাগল করে বসে শুধু ভাবি    রুদ্র কিশোর রূপে তোমারই উথ্থান    বিদ্রোহের মহাবাণী জীবন্ত আহবান ।    বিস্মিত নিখিল বঙ্গ দেখিল সহসা    তোমারই মাঝে যেন আপনার আশা ।    অগ্নিবীণা’র সুরে বাশুরিয়া গানে    এল তাই নব আশা পরানে পরানে    গাহিয়া উঠিল তাই ভাঙিয়া জিঞ্জির    পর পদানত জাতি উচুঁ করি শির ।    রবি কাব্য রশ্মিলোকে আলোকিত যবে    বাংলা বাণীর দ্বার এসেছিলে ভবে    রবির কিরণমালা পড়েনি যেখানে    হাসিমুখে আলো ধরি দাঁড়ালে সেখানে    ভোরের সানাই’ যবে উঠিল বাজিয়া    কাফেলা রওনা হ’ল আবার সাজিয়া    গাহিয়া উঠিলে তুমি জাগরণী গান    ধ্বনিল সবার কন্ঠে জাগ জাগ প্রাণ ।    যৌবনের রক্তরাগে চিরন্তন মন    কুকারী ‘বিষের বাঁশী’ আনি স্পন্দন ।   ...

সবুজ-শ্যামল

সবুজ-শ্যামল শিরোনাম -  সবুজ-শ্যামল কবি - আজিম হোসেন আকাশ সবুজের তরে এসো আমরা সবাই গ্রামে যাই, আবার আমরা সবুজ-শ্যামল ফিরে পেতে চাই। গ্রামের মায়া ছেড়ে যখন শহরে ছুটে যাই, গ্রামের চেয়ে শান্তি কি আর শহরে খুঁজে পাই! আমরা সবাই শহর পাগল গ্রামকে হেলা করি, গ্রামের জন্য সংগ্রাম করে নাইবা তত লড়ি। গ্রামকে ভালবাসতে হবে সবার সাধ্য মত, তবেই আমরা ফিরে পাব সবুজ বাংলা তত।  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

সাঁঝ বেলায় সখীর সাথে

সাঁঝ বেলায় সখীর সাথে শিরোনাম -  সাঁঝ. বেলায় সখীর সাথে কবি - শ্যামল সোম  সখী এই সাঁঝ বেলায় এলে, যখন এলো যাওয়ার সময় এখন ঐ আকাশে আকাশে গোধুলী আলোয়  আলোময়;  চেয়ে দেখ কত রঙ ! আহাহা আল্লাদে আমার আটখানা মন, চার জোরা ঘোড়ায় টা না রথ- ট গ ব গি য়ে ছু ট ছে জোর কদমে, শীতের ছিন্ন শরীর পথের ধুলোয় লুটোয় পায়ে। তোমার খোঁপায় বাঁধা র ক্ত ক র বী গু চ্ছ, পরণে তোমার লাল পাড়  বা স ন্তি রঙা শাড়ী, ডাগর দীঘল চোখে কাজল, মীনা ক্ষ ! ঠোঁ টের কোনে সকৌতুক হৃদয় বেঁধা হাসি, হি হি হা হা হা হাসি, অথচ শ্ব্দ নেই কো ন, কি ন্তু  আমা র কা নে বাজল এসে যেন-। সখী আহা ! তোমার সাজের এত বাহার, কাঁকন জোড়া নিটোল সোনার রঙের হাতে,আমি- তোমার পানে চেয়ে ভাবি এখন কে কার অলংকার, বাজিয়ে নূপুর পায়ে ঝম ঝমিয়ে চললে ঐ রাতের অভিসারে, ফুল বিছানো পথে প্রদীপ নিয়ে হাতে ওড়নায় মুখ ঢেকে স্ব প্নে র ন ন্দি নী ! আজ র ঞ্জ নের সাথে মিলন, নীল পাহাড়ের চূড়োয়। সখী সেই বষার রাতে দূর থেকে ছুঁড়ে দেওয়া তোমর ঐ র ক্ত করবীর এক টি ফুল আমি কুড়িয়ে নিয়ে, বিশু পাগলে মতো শুনিয়ে ছিলেম গান - চোখের জলে নামলো জোয়ার" কখন বা " ওগো দুখ জাগানিয়া ত...

তুমি চলে যাওয়ার পর

তুমি চলে যাওয়ার পর শিরোনাম   তুমি চলে যাওয়ার পর কবি - মোকসেদুল ইসলাম তুমি চলে যাওয়ার পর বুক পাঁজর বরাবর বেড়ে ওঠা কষ্টের বলিরেখা কেউ দেখেনি কেউ বলেনি তুমি কেমন আছো? মনের যত স্ফীত ব্যথা ভাগ করে নিতে পারিনি কারো সাথে কষ্টের ঝড়ো হাওয়ায় নিভে গেছে যখন সমস্ত সুখের বাতি তখন কেউ আর এগিয়ে আসেনি। তুমি চলে যাওয়ার পর বিরোধী বেদনারা দখলে নিয়েছে হৃদয় তাদের তুমুল আন্দোলনে সুখগুলো এখন নির্বাসিত জীবন যাপনে ব্যস্ত স্মৃতির পোকাদের সাথে তাই এখন নিত্য বসবাস আমার। তুমি চলে যাওয়ার পর অশ্রসিক্ত নির্ঘুম রাত কাটে, ক্লান্ত দুপুরে আনমনে হাঁটি একাকী বিকেলে পাথর চাপা হলুদ ঘাসের মতো কষ্টে কাটে জীবন ভরা বর্ষা ভাসিয়ে নিয়ে যায় আমার সমস্ত অনাগত সুখ। তুমি চলে যাওয়ার পর কেউ বলেনি কেমন আছো, কেমন কষ্টে কাটে দিন?  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

উদীক্ষণ

উদীক্ষণ শিরোনাম   উদীক্ষণ কবি ;  আমিন পরবাসী ক্ষণজন্মা আজ তুমি অগ্নিজলে ডুববে, জানি- পুড়বে তুমি, সাথে পোড়াবে জরাহীন আর্জুনি। ঝরা পাতার স্তুপটি জ্বলবে দাউ-দাউ করে, পোষা নক্ষত্ররা পালিয়ে যাবে বিকট চিৎকারে। কেউ আসবেনা নিকষ আঁধারে জঞ্জাল পেরিয়ে- অগ্নিজলে করবেনা সন্তরণ উদ্ধত বুকে জড়িয়ে। প্রভাতের সঙ্কুচিত দৃষ্টিতে ঝরবে বিদ্রুপের লাভা, ঊর্ধদৃষ্টিতে নিজেই নিজেকে হারাবে, বিলুপ্ত শোভা। পালাচ্ছে তোমার সকল চন্দ্রধর, বৈরী জ্যোৎস্নায়- বলেছিলো যারা আঁকবে তোমার মুখ পদ্মঈষীকায়। কালো ধোয়ায় আচ্ছাদিত নির্মুক্ত নীল আকাশ, প্রকম্পিত ধরণী! কি খুঁজছো? যন্ত্রণার নিকাশ? ভয় পেয়োনা, আসছি, অগ্নিগর্ভেই বুকে জড়াবো। পরিপুষ্ট বক্ষে পুষিত আগুনে আগুন পোড়াব।  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স